ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে স্বাতী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ: হাসনাত মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’

সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত ‘প্রিন্সিপাল হানড্রেড শপিংমলে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ৯ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তাররা হলেন- মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) ও আলামিন মিয়া (২৩)। 

গ্রেপ্তারদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, গত ১২ জুন প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের আমিনুল টেলিকমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬টি স্মার্টফোনসহ নগদ ৬ লাখ টাকা লুটে নেয় চোর।

এ ঘটনায় দোকানের মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

 ইমরান হোসেন/খাদিজা রুমি/

দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাতে পূর্ব হাসানপুর ও সুখীপুর এলাকা থেকে মো. জাহিদ (২৬) ও মো. সুজন মিয়ার (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে মো. সুজন মিয়া (৩৬) নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে তাকে ঘরের সিলিংয়ে ঝুলে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

মৃত ব্যক্তির মা খোদেজা বেগম খবরের কাগজকে বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। তার স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায়, সে মানসিক রোগে ভুগছিলেন।

একই রাতে ব্যাটারিচালিত রিকশাচালক মো. জাহিদ গ্যারেজে তার রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

লিটন সরকার/থিওটোনিয়াস/

নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী
ছবি: খবরের কাগজ

নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও ফাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তাদের কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও ফাহিমা বান্ধবী। সকালে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি অটোরিকশায় ওঠেন তারা। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে স্বর্ণালংকার এবং পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।

অটোরিকশাচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। এ ঘটনায় তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম খবরের কাগজকে বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানাননি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন/থিওটোনিয়াস/

কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে মেহমানের জন্য রান্না করার সময় পাহাড়ধসে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

রোজিনা আক্তার (৩২) ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী।

তিনি জানান, শনিবার রাতে বেড়াতে আসা মেহমানের জন্য খাবার রান্না করছিলেন রোজিনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। শব্দ শুনে অতিথিরা রান্নাঘরের দিকে গিয়ে দেখেন, পাহাড় ধসে রান্নাঘরটি চাপা পড়ে গেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারের দেহ মাটির নিচ থেকে উদ্ধার করেন। 

ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম জানান, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

গত ৪ জুলাই থেকে টানা বৃষ্টিপাতে কক্সবাজারে পাহাড়ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে রোহিঙ্গাসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

তারেকুর রহমান/আজহার/

ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী নামক এলাকায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত পাঁচজনের পরিচয় মিলেছে।

শনিবার (১১ জুলাই) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), জালাল খাঁ (৩৫) ও হাফিজুর (৫০)।

নিহতরা সবাই ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার বাসিন্দা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, 'পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।' 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার
কাভার্ডভ্যান চালক মো. আল আমিন গাজী/ ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ছিনতাই হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ ও এর চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি কাভার্টভ্যান ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল নিয়ে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে কাভার্ডভ্যানচালক ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে পরদিন সোনারগাঁ থানায় মামলা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, তেলসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। খোয়া যাওয়া সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইমরান হোসেন/তামান্না রুপা/