ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে স্বাতী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ: হাসনাত মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’
ছবি: সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, এই দল কখনোই বিশ্বাস হারায় না।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা ছিল অনেক লড়াই করে পাওয়া একটি জয়।’ প্রতিপক্ষ সুইজারল্যান্ডের দৃঢ় পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সামনে যা আসছে, তার আগে নিজেদের একটু চাপমুক্ত রাখতে এই জয়টি আমাদের জন্য খুব দরকার ছিল।’

সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। পাশাপাশি অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ-কোনো পর্যায়েই এর আগে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি তিনি।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাচের কয়েকটি ছবি প্রকাশ করে অনুপ্রেরণামূলক বার্তা দেন মেসি। তিনি লেখেন, ‘আমাদের আবারও কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি। এগিয়ে যাও, আলবিসেলেস্তে!’

পাপ্পু/এএফ

আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ
ছবি: সংগৃহীত।

সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই শেষে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর দলের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বলেছেন, ‘বিশ্বকাপে জিততে হলে ভুগতে জানতে হয়।’

কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১১২তম মিনিটে জয়সূচক গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস আরও একটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ইউরোপীয় দলটি শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তবে শেষ পর্যন্ত আলভারেজের দারুণ কার্লিং শটে সেই প্রতিরোধ ভেঙে পড়ে।

চলতি বিশ্বকাপে এটি আলভারেজের প্রথম গোল। ম্যাচসেরার পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘অবশ্যই আপনাকে ভুগতে হবে। কঠিন পরিস্থিতিতে কীভাবে টিকে থাকতে হয়, সেটাও জানতে হবে। এখন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই এমন কঠিন হয়ে উঠছে।’

মার্তিনেস আরও একটি গোল করে দলের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এর আগে শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে এবং মিশরের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

প্রতিপক্ষদের প্রশংসা করে আলভারেজ বলেন, ‘আমরা যেসব দলের বিপক্ষে খেলেছি, তারা সবাই দারুণ ফুটবল খেলেছে। আমাদেরও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে, কারণ এখানে প্রতিটি দলই শক্তিশালী।’

পাপ্পু/এএফ

আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি
ছবি: সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কঠিন লড়াইয়ের কথা স্বীকার করে তিনি বলেছেন, উন্নতির এখনও অনেক জায়গা রয়েছে।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আজ আমাদের বেশ ভুগতে হয়েছে। আমরা জানতাম তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, যেখান থেকে সহজে বের হতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘ভাগ্য কিছুটা আমাদের সহায় ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পরই আমরা আক্রমণে আরও কার্যকর হতে পেরেছি। আমাদের বাস্তববাদী হতে হবে, উন্নতির অনেক জায়গা আছে। তবে দিনশেষে জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সেমিফাইনালে ওঠার পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আজ আমরা সেমিফাইনালে পৌঁছেছি শুধুমাত্র আমাদের খেলোয়াড়দের কারণে।’

সবশেষে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজ আপনারা বলতে পারেন, আমরা চলনসই খেলেছি।’

পাপ্পু/এএফ

এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ
ছবি: সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত লাল কার্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। তার দাবি, ফরোয়ার্ড ব্রিল এমবোলোর বহিষ্কারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তই তাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিয়েছে।

ম্যাচের ৬৭তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর ‘মিসটেকেন আইডেন্টিটি’ (ভুল খেলোয়াড় শনাক্তকরণ) প্রোটোকল প্রয়োগ করে এমবোলোকেই হলুদ কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখা এমবোলো দ্বিতীয় হলুদ পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে।

একজন কম নিয়ে খেলেও ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সুইসরা। তবে ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে লাউতারো মার্টিনেস আরও একটি গোল করলে ৩-১ গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে ইয়াকিন বলেন, ‘এমন একটি নিয়মের কারণে আমাদের শাস্তি দেওয়া হয়েছে, যা আমার মতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি মনে করি না আজ আমাদের এই পরিণতি প্রাপ্য ছিল।’

রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সুইস কোচ বলেন, ‘এটি একটি সাধারণ ফাউল ছিল, যদি আদৌ এটিকে ফাউল বলা যায়। কিন্তু এই নিয়মটি আজ আমাদের খেলাটাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে বিদায় নেওয়াটা খুবই কষ্টের।’

সুইস অধিনায়ক গ্রানিত জাকাও একই সুরে কথা বলেন। তার ভাষ্যে, ‘ওই লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে সবাই হতাশ ছিল। এই সিদ্ধান্ত মেনে নেওয়া আমাদের জন্য খুব কঠিন।’

তবে ইয়াকিনের দাবি, এই বিতর্কিত সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ‘আমরা রেফারির ভুলের মাশুল দিয়েছি। আমি আগে এই নিয়মের কথা জানতামই না। ম্যাচের ফল নির্ধারণে এটিই সবচেয়ে বড় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে,’ বলেন সুইস কোচ।

পাপ্পু/এএফ

মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’
ছবি: সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, এই দল কখনোই বিশ্বাস হারায় না।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা ছিল অনেক লড়াই করে পাওয়া একটি জয়।’ প্রতিপক্ষ সুইজারল্যান্ডের দৃঢ় পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সামনে যা আসছে, তার আগে নিজেদের একটু চাপমুক্ত রাখতে এই জয়টি আমাদের জন্য খুব দরকার ছিল।’

সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। পাশাপাশি অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ-কোনো পর্যায়েই এর আগে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি তিনি।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাচের কয়েকটি ছবি প্রকাশ করে অনুপ্রেরণামূলক বার্তা দেন মেসি। তিনি লেখেন, ‘আমাদের আবারও কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি। এগিয়ে যাও, আলবিসেলেস্তে!’

পাপ্পু/এএফ

নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:০১ পিএম
নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে দলের জয় সহজ করে দেন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ম্যাচ শেষে নিজের গোলকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।

মিক্সড জোনে আলভারেজ বলেন, ‘শটটি দারুণভাবে লেগেছিল। এর আগে একটি সুযোগ পেয়েছিলাম। এবার ফাঁকা জায়গা পেয়েছিলাম, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে আসেনি। তাই আত্মবিশ্বাস নিয়ে শট নিয়েছিলাম। ভাগ্য ভালো, সেটি অসাধারণ একটি গোলে পরিণত হয়েছে।’

সুইজারল্যান্ডের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘প্রতিপক্ষ একজন কম নিয়ে খেললেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। তারা দারুণভাবে রক্ষণ সামলেছে। তবে আমরা বিশ্বাস রেখেছিলাম, ধৈর্য ধরে আক্রমণ চালিয়ে গেলে সুযোগ আসবেই।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। আলভারেজ বলেন, ‘অবশ্যই আমরা ম্যাচটি নির্ধারিত সময়েই শেষ করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। এখানে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন আমাদের সামনে আর মাত্র দুটি ম্যাচ। একই মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে সমতা ফেরান ড্যান এনদোয়ে।

নির্ধারিত সময়ে একাধিক সুযোগ তৈরি করেও জয়ের গোল পায়নি আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ২২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে আবারও এগিয়ে দেন আলভারেজ।

অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। এই জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পাপ্পু/এএফ