ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২ সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু দুই বছরে ৩৬০টি পোশাক কারখানা বন্ধ বন্যায় বাড়ছে দুর্ভোগ স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা দেশের তৈরি পোশাক খাতের সংকট বাড়ছে টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে জনদুর্ভোগ চরমে, সংকটে নিম্ন আয়ের মানুষ ফাইনালের আগে আরেক ফাইনাল ডিমের ন্যায্যমূল্য ও ডিজিটাল ডেটাবেজের দাবি বিপিআইএর কে এই ড্যান এনডয়ে? আর্জেন্টিনার জালে বল ঠেলে নজরে সুইস ফরোয়ার্ড বন্যায় চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: শান্তি আলোচনা কি আবার শুরু হবে? বন্ধ জুট মিলে বছরে ব্যয় আট কোটি টাকা

সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি, ম্যাচের সময় এবং ভেন্যু নিশ্চিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। সেমিফাইনালে সর্বশেষ দল আর্জেন্টিনা উত্তীর্ণ হয়েছে।

মরক্কোকে পরাজিত করে ফ্রান্স প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে এবং এরপর বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত জয়ের মাধ্যমে স্পেন প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে।

রবিবার ইংল্যান্ড এবং আর্জেন্টিনা জয়লাভ করে সেমিফাইনালের লাইনআপ সম্পূর্ণ করে। র‍্যাঙ্কিং শুরু হওয়ার পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল শেষ চারের পর্বে জায়গা করে নিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল সময়সূচি

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে ফ্রান্স বনাম স্পেন এবং আটলান্টা স্টেডিয়ামে আগামী বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার খেলা। দুটো খেলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

থিওটোনিয়াস/

প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা
ছবি: সংগৃহীত

নরওয়েকে নাটকীয়ভাবে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের এই জয়ের পর উল্লাসে মেতেছেন দেশটির রাজপরিবারের সদস্য, রাজনৈতিক নেতা এবং সাবেক ফুটবল তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে একপর্যায়ে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। অতিরিক্ত সময়ে বেলিংহামের দ্বিতীয় গোলেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে থ্রি-লায়ন্সরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম। তিনি লেখেন, ‘সাবাস ইংল্যান্ড’! প্রতিকূল পরিবেশেও দুর্দান্ত পারফরম্যান্স। এটি সত্যিই একটি বিশেষ দল। নরওয়ের জন্যও সমবেদনা, তারা গর্ব করার মতো খেলেছে। এবার সেমিফাইনালের পালা।’

ম্যাচের আগের দিন ইংল্যান্ড দলের অনুশীলন পরিদর্শন করেছিলেন সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। কোয়ার্টার ফাইনালে তিনি গ্যালারিতে বসেই দলের জয় উপভোগ করেন। ম্যাচ শেষে ইংল্যান্ড দলের ঐতিহ্যবাহী ‘ওয়ান্ডারওয়াল’ গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করে বেকহ্যাম লেখেন, ‘ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স।’

ইংল্যান্ডের এই জয় নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারিনেভিল বেলিংহামের প্রশংসা করে বলেন ‘পল গ্যাসকয়েন, মাইকেল ওয়েন কিংবা ওয়েইন রুনির অসাধারণ পারফরম্যান্স দেখেছি। কিন্তু জুড বেলিংহামের মতো প্রভাব বিস্তার করতে কাউকে দেখিনি। এই দলের মধ্যে বিশেষ কিছু আছে।’

পাপ্পু/এএফ

ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের
ছবি: সংগৃহীত।

হারের ক্ষত কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন নরওয়ের কোচ স্টেলে সোলবাকেন। অতিরিক্ত সময়ের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে।

তবে এই হারের পেছনে ভাগ্যের চেয়ে মাঠের প্রযুক্তির দায় দেখছেন নরওয়ে কোচ। তার দাবি, জুড বেলিংহামের প্রথম গোলের আগে বলটি মাঠের ওপরে থাকা স্পাইডারক্যামের তারে লেগেছিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে নরওয়ের গোলরক্ষক আরিয়ান নাইল্যান্ড বল ক্লিয়ার করতে শট নেন। সোলবাকেনের দাবি, বলটি ওপরে থাকা ক্যামেরা ক্যাবলে আঘাত করে। এতে বলটির গতিপথ হঠাৎ বদলে যায়। দিক হারানো বলটি সরাসরি গিয়ে পড়ে এক ইংলিশ খেলোয়াড়ের পায়ে। সেখান থেকেই আক্রমণ গড়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম।

প্রথমার্ধের বিরতির সময়ই ম্যাচ কর্মকর্তাদের কাছে এই নিয়ে অভিযোগ করেন সোলবাকেন। তবে মাঠের রেফারি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-কেউই এই দাবি আমল নেননি। তারা জানান, এমন কোনো ঘটনা তাদের ক্যামেরায় শনাক্ত হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নরওয়ে কোচ বলেন, ‘বলটি আকাশ থেকে একেবারে সোজা নিচে নেমে আসে। তা দেখেই মনে হয়েছে এটি কোনো কিছুর সঙ্গে লেগে দিক পরিবর্তন করেছিল। এর ফলে আমাদের ডিফেন্ডারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তবে এখন আর কিছু করার নেই। ম্যাচ তো আর পুনরায় খেলা হবে না।’

পাপ্পু/এএফ

সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি, ম্যাচের সময় এবং ভেন্যু নিশ্চিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। সেমিফাইনালে সর্বশেষ দল আর্জেন্টিনা উত্তীর্ণ হয়েছে।

মরক্কোকে পরাজিত করে ফ্রান্স প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে এবং এরপর বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত জয়ের মাধ্যমে স্পেন প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে।

রবিবার ইংল্যান্ড এবং আর্জেন্টিনা জয়লাভ করে সেমিফাইনালের লাইনআপ সম্পূর্ণ করে। র‍্যাঙ্কিং শুরু হওয়ার পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল শেষ চারের পর্বে জায়গা করে নিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল সময়সূচি

আগামী মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে ফ্রান্স বনাম স্পেন এবং আটলান্টা স্টেডিয়ামে আগামী বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার খেলা। দুটো খেলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

থিওটোনিয়াস/

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
ছবি: এআই

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালের মহারণ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর, অতিরিক্ত সময়ে আলবিসেলেস্তেরা আরও দুটি গোল করে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে, দিনের অপর কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের নরওয়েকে অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহাম।

আজহার/

ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১০ জনের সুইৎজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে বিদায় নিয়েও গতিময় ও সাহসী ফুটবল উপহার দিয়েছে সুইজারল্যান্ড।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইসরা। গ্রানিত জাকা, ড্যান এনদোয়ে ও ব্রিল এমবোলোর গতিতে বারবার চাপে পড়ে আর্জেন্টিনার রক্ষণ। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় একাধিক সুযোগ নষ্ট হয় তাদের।

অন্যদিকে আর্জেন্টিনা খেলার গতি নিয়ন্ত্রণে রেখে অভিজ্ঞতার পরিচয় দেয়।

ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 

এরপরও বলের দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে বেশির ভাগ সময় এগিয়ে ছিল সুইজারল্যান্ড। দ্রুত আক্রমণ, ছোট ছোট পাস এবং সংগঠিত ফুটবলে তারা আর্জেন্টিনাকে বেশ অস্বস্তিতে রাখে।

সেই চাপেরই ফল আসে ৬৭ মিনিটে। রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে গোল করেন ড্যান এনদোয়ে। গোল করে ম্যাচে সমতা ফেরায় সুইজারল্যান্ড।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় মাত্র কয়েক মিনিট পর। প্লে-অ্যাকটিংয়ের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ৭২ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় সুইজারল্যান্ড। এরপর তারা রক্ষণাত্মক কৌশল নেয়, আর আর্জেন্টিনা আক্রমণের চাপ বাড়ায়।

নির্ধারিত সময়ে কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি মেসিরা। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে ২২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমে মেসির শট ঠেকিয়ে দিলেও ফিরতি আক্রমণ সামাল দিতে পারেননি সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।

অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। নিজেদের অর্ধ থেকে বল কেড়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে আলমাডার প্রচেষ্টা প্রতিহত করলেও ফিরতি বলে ভুল করেননি মার্টিনেজ।

জয় পেলেও আর্জেন্টিনার রক্ষণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কাতার বিশ্বকাপেও একাধিক ম্যাচে এগিয়ে থেকেও গোল হজম করেছিল স্কালোনির দল। একই প্রবণতা এবারের বিশ্বকাপেও দেখা যাচ্ছে। সুইজারল্যান্ডও সেই দুর্বলতাকে সামনে এনে দিয়েছে।

এ ছাড়া আক্রমণে অতিরিক্ত মেসি-নির্ভরতাও আর্জেন্টিনার জন্য উদ্বেগের কারণ। ফ্রান্স, স্পেন কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স যথেষ্ট নাও হতে পারে। সেমিফাইনালের আগে তাই জয় যেমন স্বস্তি দিয়েছে, তেমনি স্কালোনির সামনে রেখে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও।