ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২ সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু দুই বছরে ৩৬০টি পোশাক কারখানা বন্ধ বন্যায় বাড়ছে দুর্ভোগ স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা দেশের তৈরি পোশাক খাতের সংকট বাড়ছে টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে জনদুর্ভোগ চরমে, সংকটে নিম্ন আয়ের মানুষ ফাইনালের আগে আরেক ফাইনাল ডিমের ন্যায্যমূল্য ও ডিজিটাল ডেটাবেজের দাবি বিপিআইএর কে এই ড্যান এনডয়ে? আর্জেন্টিনার জালে বল ঠেলে নজরে সুইস ফরোয়ার্ড বন্যায় চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত

টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টরন্টো পুলিশের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং কর্মকর্তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ফরাসি বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে চলমান একটি সালসা উৎসবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সালসা অন সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে এমন মর্মান্তিক ও অর্থহীন সহিংসতার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই হামলায় দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে এবং অনেকেই আহত হয়েছেন।’

গত মাসের শেষের দিকে দেশটির মন্ট্রিল শহরে ঘটে যাওয়া আরেকটি গোলাগুলির রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল।

মন্ট্রিলের ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছিলেন এবং পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে টাম্বলার রিজ নামের ছোট খনি অঞ্চলে একটি স্কুল শুটিংয়ের ঘটনা ঘটে। সেখানে বন্দুকধারী নিজের মা ও সৎভাইকে হত্যা করার পর স্কুলে গিয়ে আরও ছয়জনকে হত্যা করে। ওই ঘটনায় মোট আটজন নিহত এবং ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/

উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:১০ এএম
উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত  নিশ্চিত করেছে যে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে।

সিলিন্ডার বাঙ্কারের মতো এই পরিস্থিতির সূত্রপাত ঘটে- যখন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের ওপর তৃতীয় দফা ভারী বিমান হামলার ঘোষণা দেয়।

ওয়াশিংটনের অভিযোগ, ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে। মার্কিন এই ঘোষণার পরপরই ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর-এ দেইর, জাস্ক এবং আসালুয়েহ শহরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মূলত ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর থেকেই এই প্রকাশ্য শত্রুতা ও যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

আইআরজিসির দাবি, একটি জাহাজ তাদের ভাষায় ‘অননুমোদিত রুট’ দিয়ে প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তারা সেটির ওপর সতর্কতামূলক গুলিবর্ষণ করে।

এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তার বাবা আয়াতুল্লাহ্ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘প্রতিশোধই এখন আমাদের জাতির একমাত্র ইচ্ছা।’ সূত্র: আল-জাজিরা

আজহার/

পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:০৯ এএম
পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪
ছবি: সংগৃহীত

২০২৬ সালের অন্যতম শক্তিশালী টাইফুন ‘বাভি’ পূর্ব চীনে আঘাত হেনেছে। এর আগে ঝড়টি প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি নিয়ে তাইওয়ান অতিক্রম করে।

তাইওয়ানের দমকল বিভাগ জানায়, ঝড়ে দ্বীপটিতে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ জুলাই) রাতে চীনের শীর্ষ অর্থনৈতিক ও প্রযুক্তিকেন্দ্র ঝেজিয়াং প্রদেশের উপকূলীয় শহর ইউহুয়ানে প্রথম আঘাত হানে বাভি। এর এক ঘণ্টা পর ওয়েনঝৌ অঞ্চলের ইউয়েকিং শহরের স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি।

বাভির তাণ্ডব শুরুর আগেই ঝেজিয়াং প্রদেশসহ সংলগ্ন এলাকাগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ঝড়ের আঘাতে ইউয়েকিং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজারের বেশি গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে ৭০০টিরও বেশি গাছ পুরোপুরি উপড়ে গেছে। শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে। এ ছাড়া পার্বত্য উত্তরাঞ্চলে ভূমিধসের ফলে বড় বড় পাথর রাস্তার ওপরে ধসে পড়েছে এবং নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।

রবিবার (১২ জুলাই) সকালে বাভি কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। তবে স্বস্তি পাচ্ছেন না জনগণ।

আবহাওয়াবিদরা বলছেন, এ ঝড়টি পূর্ব ও উত্তর চীন জুড়ে আরও কিছুদিন ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

তাইওয়ানের দমকল বিভাগ জানায়, আহত ১৩৪ জনের বেশিরভাগই মোটরসাইকেল থেকে পড়ে, পিছলে গিয়ে বা ঝড়ো বাতাসে উড়ে আসা কোনো বস্তুর আঘাতে আহত হয়েছেন।

এ ছাড়াও ঝড়ের কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, রবিবার ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি ৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

থিওটোনিয়াস/অমিয়/

হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:১১ এএম
হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এমভি জিএফএস গ্যালাক্সি’তে হামলা চালানোর অভিযোগ এবং হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ অবস্থায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) চলতি সপ্তাহে তৃতীয় দফায় বড় আকারের বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, ইরানের অন্তত চারটি প্রদেশে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বুশেহর প্রদেশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। 

পাশাপাশি জাস্ক, সিরিক, বন্দর আব্বাস, বন্দর-এ দেইর, কাঙ্গান ও আসালুয়েহ এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর নগরী জাস্কে অন্তত ১০টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে আইআরজিসি হরমুজ প্রণালীতে কঠোর নজরদারি এবং নির্দিষ্ট ট্রানজিট রুট ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

উত্তেজনা পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতেও প্রভাব ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে।

অন্যদিকে কাতার জাতীয় নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়ে নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

একই সময়ে বাহরাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

আজহার/অমিয়/

যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১১:১১ এএম
যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় উন্নত প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ইরান তাদের ড্রোন উৎপাদন তিনগুণ বাড়িয়েছে।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মজিদ এবনে রেজা।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, এবনে রেজা বলেন, ‘আধুনিক প্রযুক্তিতে তেহরানের বিনিয়োগের ফলেই সংঘাতের সময়ে ড্রোন উৎপাদন তিনগুণ বাড়ানো সম্ভব হয়েছে।’

সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে, উন্নত প্রযুক্তিতে ইরানের বিনিয়োগ দেশটির প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ।’

রেজা জানান, ২০২৫ সালের জুনে হওয়া ১২ দিনের ওই যুদ্ধে ইরানকে অত্যন্ত আধুনিক সামরিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রযুক্তির মুখোমুখি হতে হয়েছিল।

তিনি দাবি করেন, সে সময় ১৫০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করেছিল।

এতসব চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান উভয় যুদ্ধেই সফলভাবে জয়ী হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও যোগ করেন, ভবিষ্যতের যেকোনো হামলা মোকাবিলা করতে ইরানের সব প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সংস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, জুন মাসে তেহরান ও ওয়াশিংটন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করা এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ সুগম করাই ছিল এর লক্ষ্য।

ওই চুক্তিতে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

তবে এই চুক্তি সত্ত্বেও, চলতি সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/

টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টরন্টো পুলিশের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের আঘাত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং কর্মকর্তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত ফরাসি বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে চলমান একটি সালসা উৎসবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সালসা অন সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে এমন মর্মান্তিক ও অর্থহীন সহিংসতার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই হামলায় দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে এবং অনেকেই আহত হয়েছেন।’

গত মাসের শেষের দিকে দেশটির মন্ট্রিল শহরে ঘটে যাওয়া আরেকটি গোলাগুলির রেশ কাটতে না কাটতেই এই ঘটনা ঘটল।

মন্ট্রিলের ওই হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছিলেন এবং পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে টাম্বলার রিজ নামের ছোট খনি অঞ্চলে একটি স্কুল শুটিংয়ের ঘটনা ঘটে। সেখানে বন্দুকধারী নিজের মা ও সৎভাইকে হত্যা করার পর স্কুলে গিয়ে আরও ছয়জনকে হত্যা করে। ওই ঘটনায় মোট আটজন নিহত এবং ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/