ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরলো ফেরি কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২ সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু দুই বছরে ৩৬০টি পোশাক কারখানা বন্ধ বন্যায় বাড়ছে দুর্ভোগ স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা দেশের তৈরি পোশাক খাতের সংকট বাড়ছে টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে জনদুর্ভোগ চরমে, সংকটে নিম্ন আয়ের মানুষ ফাইনালের আগে আরেক ফাইনাল

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত নেতা জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, হামলায় তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিন শেখকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠিয়ে দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব রচি জানান, রাত ১১টার দিকে জাহিন শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আমরা প্রথমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন, বাম পায়ের পাতা হাড়সহ কেটে গেছে। এছাড়া ডান পা, পেট ও ডান হাতেও গুরুতর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, জাহিন শেখ ও অভিযুক্তরা আগে এক সঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মিজানুর/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থেকে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাতদল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল নিয়ে যায়।

জেলা পুলিশ কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব জানায় পুলিশ সুপার।

এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ সুপার।

মঈনুদ্দীন সুমন/খাদিজা রুমি/

লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা
লালপুর থানা/ ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলায় স্বামীর বিরুদ্ধে ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের মামলা করেছেন স্ত্রী। মামলায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যমতে, পারিবারিক অশান্তির জেরে তাদের ডিভোর্স হয়। মেয়ের মা পৃথক সংসার করেন। মেয়ে অধিকাংশ সময় নানির বাড়িতে থাকলেও মাঝে মাঝে বাবার বাড়িতে থাকতো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাবার বাড়ি থাকেন ভুক্তভোগী। শুক্রবার নানির বাড়ি ফেরার পর বিকেলে মা বাদী হয়ে মামলা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শনিবার (১১ জুলাই) সকালে জানান, মামলার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের মেডিকেল টেস্ট করার প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে। মেডিকেল রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

কামাল মৃধা/তামান্না রুপা/

দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
দুই বার পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা!
ছবি: খবরের কাগজ

খুলনার তরুণী আরফানা হোসেন নির্জনা (১৬) দুই বার পালিয়ে বিয়ে করায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবার হাতে খুন হয়েছে। 

শনিবার (১১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

নির্জনা (১৬) অষ্টম শ্রেণিতে পড়াকালীন বিবাহিত এক পুরুষকে পালিয়ে বিয়ে করে। কিছুদিন সেখানে অবস্থান পর আবার বাড়িতে ফিরে আসে। একই ঘটনা আবার। সম্প্রতি নড়াইলের কালিয়ায় রনি নামের আরেক ছেলের সঙ্গে পালিয়ে যায়। সেখানে তিন দিন থাকার পর বাড়িতে ফোন দিয়ে জানায়- রনিকে বিয়ে করেছে। এরপর সেখান থেকেও কিছুদিন পর বাড়িতে ফিরে আসে। এসব নিয়ে পারিবারিক কলহ ছিল।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মা আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে চড়-থাপ্পড় দেন। এ সময় পাশের রুম থেকে বাবা আলীম হোসেন আকাশ কাঠের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করে। আঘাতটি তার মাথায় লাগায় রক্তক্ষরণে নির্জনা মারা যায়। এরপর ঘটনা ভিন্ন থাকে প্রবাহিত করতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিকের একটি গলিতে ফেলে দেওয়া হয়।

নির্জনার মা দাবি করেন- আঘাতটি মেয়ের শরীরে করতে চেয়েছিলেন তার স্বামী। কিন্তু তা দুর্ঘটনাবশত মাথায় লেগে যায়। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে বাবা-মা দুজনকে আসামি করে মামলা করেছে। বাবা আলীম হোসেন আকাশ এখনও গ্রেপ্তার হয়নি।

৮ জুলাই রাতে পুলিশ প্রান্তিকা আবাসিকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।  

মাকসুদ রহমান/খাদিজা রুমি/

নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় নিজ মেয়েকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা শহীদুল ইসলাম দেওয়ানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত শহীদুল ইসলাম দেওয়ান উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দেওয়ানের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মারা যাওয়ার পর গত দুই বছর আগে ছোট মেয়েকে তিনি বিয়ে দেন। মেয়ের স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে থাকতেন মেয়ে। এদিকে, ঘরে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম দেওয়ান তার মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন মেয়ে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ওই মেয়ে অভিযোগ করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে আমাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করতেন। আমি কিছু বললে তিনি আমাকে মারধর করতেন এবং ভয়ভীতি দেখাতেন। আমি তার অশ্লীল অঙ্গভঙ্গির বেশকিছু ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি স্থানীয়দের বিষয়টি জানিয়েছি, আমি তার কঠিন বিচার চাই। 

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার/নাঈম

চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক
ছবি: খবরের কাগজ

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার আট ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেবচন্দ্র দাস বুধবার (৮ জুলাই) সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

শিশুটিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত দেবের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার (৯ জুলাই) বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর মতিহার থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এনায়েত করিম/খাদিজা রুমি/