ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে স্বাতী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ: হাসনাত মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান

এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি
সংসদ সদস্য হান্নান মাসউদ। ছবি: খবরের কাগজ

​নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ফেরি ঘুরে ঘাটে আসার ঘটনা ঘটেছে। এতে সাধারণ যাত্রী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন, ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

তিনি খবরের কাগজকে বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর সংসদ সদস্যের জন্য ঘাটে ফিরে আসার নির্দেশ পাই। এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এটি সবসময়ই করা লাগে।

ফেরিতে থাকা যাত্রীরা জানান, বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিটি ২৩ মিনিট পর পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে আসে।

এ বিষয়ে যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বলা হয়, স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ঘাটে এসেছেন। তাকে নিতে ঘাটে যেতে হবে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এমপিকে নিয়ে গন্তব্যে যায় ফেরি।

আবুল কাশেম নামে এক যাত্রী জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর ঘাটে আসেন আবদুল হান্নান মাসউদ। তিনি ফেরিতে হাতিয়া যাবেন, তাই ফেরি পুনরায় ঘাটে আনতে বাধ্য করেন।

​ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। এরপর আবার এমপিকে নিয়ে গন্তব্যে চলে যায় ফেরিটি।’

​ফেরির মাস্টার নুরুল আমীন খবরের কাগজকে বলেন, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন, ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’

​​এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ইকবাল হোসেন/থিওটোনিয়াস/ 

৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত
ছবি: সংগৃহীত।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী চারদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা অধিকাংশ দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এএফ/

সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার/ ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজের জানাজা রবিবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্ত্বরে তাকে সমাহিত করা হবে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ এবং এলএলবি সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। 

১৯৬০ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে সুনামের সঙ্গে কাজ করেন।

ছাত্রজীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত জাগদলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলটির স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচ বার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। সবশেষ অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দিনাজপুর-১, ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।

মুক্তিযুদ্ধের সময় হাইকোর্টের যেসব আইনজীবী মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের অন্যতম ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

ব্যক্তিগত জীবনে তিনি নূর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তার স্ত্রী মারা যান। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

তামান্না রুপা/

পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

পাহাড়ের পাদদেশে আর কোনো বিপজ্জনক বসতি স্থাপন করতে দেওয়া হবে না, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারিভাবে পুনর্বাসন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১১ জুলাই) রাতে নগরীর আকবরশাহ থানার ১নং ঝিলের উপরে বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রামে গত কয়েক দশকের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। তবে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যালোচনা করে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে। আশ্রয়কেন্দ্রে যতদিন প্রয়োজন হবে, ততদিন খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবছর পাহাড়ধসে প্রাণহানির পুনরাবৃত্তি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় জমি ও আবাসনের ব্যবস্থা করবে।

তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত উদ্যোগেই ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আকবরশাহ এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ করে পাহাড় কাটা কার্যক্রমও বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ এলাকায় কোনো নতুন আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না।

মেয়র বলেন, দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত রান্না করা খাবার, শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন সিটি কর্পোরেশন দুর্গত মানুষের পাশে থাকবে। গর্ভবতী নারী, শিশু ও অসুস্থদের জন্য সিটি কর্পোরেশনের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও মেয়র আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের খোঁজখবর নেন এবং তাদের হাতে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন।

আবদুস সাত্তার/খাদিজা রুমি/

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রবিবার (১২ জুলাই) এক শোক বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।

দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আজহার/