ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা পাহাড়ের পাদদেশে আর বসতি নয়, পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে স্বাতী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধন এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ নোয়াখালীতে অজ্ঞানপার্টির খপ্পরে ২ এইচএসসি পরীক্ষার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক তরুণদের নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ: হাসনাত মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ সোনারগাঁয় শপিংমল থেকে ১৪৬ মোবাইল চুরি, গ্রেপ্তার ৯ চোর নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরল ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রবিবার (১২ জুলাই) এক শোক বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।

দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আজহার/

যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে প্রাথমিকে বৃত্তি পেয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী।

 

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

ওয়েবসাইটের অতিরিক্ত সার্ভার লোড বা ইন্টারনেট সমস্যা এড়াতে সবচেয়ে দ্রুত ও সহজে মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করে ফলাফল জানা যাবে। টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক—যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নিচের নিয়মে এসএমএস পাঠাতে হবে:

  • প্রথমে মোবাইলের মেসেজ অপশনে (Message option) যান।
  • ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখুন: DPE
  • এরপর একটি স্পেস (Space) বা ফাঁকা জায়গা দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখুন।
  • এবার মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ (16222) নম্বরে।
  • উদাহরণ (Example): কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456, তবে মেসেজ অপশনে লিখতে হবে- DPE 123456 এবং তা পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
  • ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও প্রাপ্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে মার্কশিটসহ ফলাফল দেখার অফিশিয়াল লিংক

স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত মার্কশিটসহ ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অফিশিয়াল আইপেমিস পোর্টালে প্রবেশ করতে হবে। নিয়মটি নিচে দেওয়া হলো:

  • প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইট ipemis.dpe.gov.bd-এ প্রবেশ করুন।
  • হোমপেজে থাকা ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ (Primary Scholarship Exam) অপশনটি নির্বাচন করুন।
  • নির্ধারিত বক্সে শিক্ষার্থীর রোল নম্বর (Roll Number) সঠিকভাবে লিখুন।
  • এরপর ড্রপডাউন মেনু থেকে শিক্ষার্থীর নিজ জেলা (District) এবং উপজেলার নাম (Upazila Name) সিলেক্ট করুন।
  • সবশেষে নিচে থাকা ‘সাবমিট’ (Submit) অথবা ‘ফল দেখুন’ (View Result) বাটনে ক্লিক করুন।

সঠিক তথ্য ইনপুট দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে শিক্ষার্থীর গ্রেড ও মার্কশিটসহ বিস্তারিত ফলাফল চলে আসবে, যা ভবিষ্যতের জন্য প্রিন্ট বা ডাউনলোড (Result pdf download) করে রাখা যাবে।

এএফ/

ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে ফুটপাতে আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার আইয়ুব আলী সংবাদমাধ্যমকে জানান,  যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অন্যদিকে বেলা ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর হবে।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা তাদের নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানতে সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।’

অমিয়/

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে প্রাথমিকে বৃত্তি পেয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী।

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিন বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৪ এপ্রিল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮,৮১০টি বিদ্যালয়ের মোট ৬,৪৫,০৪১ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪,১৯,৯৮২ জন। পরীক্ষায় চূড়ান্তভাবে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর বিবেচনায় পাসের হার ৩৮.৮৭ শতাংশ।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি–৪৩,৩৫৪ জন ছাত্রী (৫৪.৭১%) এবং ৩৫,৮৯২ জন ছাত্র (৪৫.২৯%) বৃত্তি পেয়েছে।

মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩২,৯৬৫ জন পেয়েছে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪৬,২৮১ জন পেয়েছে সাধারণ বৃত্তি। বিদ্যালয়ভিত্তিক হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৭,৯৬২ জন এবং কিন্ডারগার্টেন থেকে ৯,৯৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সব ক্যাটাগরি মিলিয়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি ৪,৬৮২টি বৃত্তি পেয়েছে ঢাকা জেলার শিক্ষার্থীরা, সবচেয়ে কম ১৮৮টি বৃত্তি পেয়েছে বান্দরবান জেলায় এবং সবচেয়ে বেশি ৮,৮৯৮ জন অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলায়।
 

পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি দেয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। যেখানে ‎ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন।

এএফ/

৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত
ছবি: খবরের কাগজ।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রবিবার সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরবর্তী চারদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ ও ১৫ জুলাই সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা অধিকাংশ দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এএফ/

সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
সংসদের দক্ষিণ প্লাজায় জমির উদ্দিন সরকারের জানাজা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার/ ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজের জানাজা রবিবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় জানায়, জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্ত্বরে তাকে সমাহিত করা হবে।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ এবং এলএলবি সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। 

১৯৬০ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে সুনামের সঙ্গে কাজ করেন।

ছাত্রজীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত জাগদলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলটির স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচ বার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। সবশেষ অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দিনাজপুর-১, ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।

মুক্তিযুদ্ধের সময় হাইকোর্টের যেসব আইনজীবী মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের অন্যতম ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

ব্যক্তিগত জীবনে তিনি নূর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তার স্ত্রী মারা যান। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

তামান্না রুপা/