ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি মাজারের ডেগে চিরকুট: ‘ধর্ষক ও খুনিদের বিচার চাই’ আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী, নিরপরাধকে হয়রানি না করার নির্দেশ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুকসমান পানির মধ্যেই চলছে চিকিৎসা শাহজালালের মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী পল্লী বিদ্যুৎ- এ নিয়োগ, এসএসসি পাসেই নেবে ১,৪৬০ জন পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিংয়ে কাজ করবে পূবালী ব্যাংক: ভূমিমন্ত্রী বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত টেকনাফে ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেল হাতি, চিকিৎসা দিচ্ছে বনবিভাগ গোপালগঞ্জের নগর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ ডা. কে এম বাবর তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ পতেঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, পাশে থাকার আশ্বাস মেয়রের বৃষ্টিভেজা আনন্দনগর

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার, তাই জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে। জনগণ যেন মানসম্মত ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের সবার অঙ্গীকার।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক শরীফা হকসহ, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জুয়েল/নাঈম 

পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী
ছবি: খবরের কাগজ

বন্যা কবলিত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। দেশের বিভিন্ন প্রত্যন্ত বা দুর্গম অঞ্চলে তারা সরাসরি মাঠে নেমে অসহায় মানুষদের নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১১ জুলাই) আইএসপিআর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকার পানিবন্দি বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী। 

শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদরাসা, নারিকেল তলা ও নেভি হাসপাতাল গেইট এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৌবাহিনী দল। এ সময় নৌবাহিনীর সদস্যরা পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার পৌঁছে দেন। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই চারটি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে। 

এ ছাড়া ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ওই উপজেলাগুলোতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাদের মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছে আইএসপিআর।

আলমগীর হোসেন/নাঈম

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ছবি: খবরের কাগজ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার, তাই জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। তবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে। জনগণ যেন মানসম্মত ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের সবার অঙ্গীকার।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক শরীফা হকসহ, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জুয়েল/নাঈম 

কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস
ছবি: খবরের কাগজ

কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এর ধারাবাহিকতা আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি  থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
 
তথ্য অনুযায়ী, রবিবার ও সোমবারও (১২-১৩ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।

এ ছাড়াও রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রিফাত/

বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা আট দিনের বন্যায় লাখো মানুষ এখনও পানিবন্দি। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবিক দুর্ভোগ চরমে। ছবিটি বাঁশখালীর ফকিরা বাজার কোটপাড়া এলাকা থেকে তোলা। ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং সাত জেলার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

একই সঙ্গে ৫৮টি উপজেলার ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা প্লাবিত হয়ে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি রয়েছে।

খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ— এই সাত জেলা বন্যার কবলে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 মন্ত্রণালয়ের তথ্য বলছে, বন্যা ও পাহাড় ধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে পাহাড় ধস ও বন্যায় ২৩ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে ১০ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা নাগরিক। কক্সবাজারে আহত হয়েছেন ২৪ জন।

এদিকে বিভাগীয় শহর চট্টগ্রামে বন্যা ও দেয়াল ধসের ঘটনায় ১১ জন নিহত এবং ১২ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে মন্ত্রণালয়।

পার্বত্য জেলা বান্দরবানে ঢলের পানিতে ভেসে ও পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ৬ জন; আহতের সংখ্যা ২। আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মৃত্যু হয়েছে ৩ জনের।

মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলায়।

জেলার ১৬টি উপজেলায় আংশিক ও পূর্ণ জলাবদ্ধতা তৈরি হওয়ায় ৭ লাখ ৫৯ হাজার ৫৩০ জন মানুষ ভোগান্তির শিকার হয়েছেন।

চট্টগ্রামে পানিবন্দি পরিবারের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৪৮টি। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে, যেখানে ১০টি উপজেলার ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ বন্যাকবলিত এবং ৩৯ হাজার ৫০৬টি পরিবার পানিবন্দি।

অন্যান্য জেলার মধ্যে খাগড়াছড়ির ৯ উপজেলায় ২৭ হাজার ২২০ জন, রাঙ্গামাটির ৯ উপজেলায় ৩ হাজার ৫২৪ জন, বান্দরবানের ৭টি উপজেলায় ৮ হাজার ৩৫০ জন, মৌলভীবাজারের চার উপজেলায় ৩৮ হাজার ১৭২ জন এবং হবিগঞ্জের তিন উপজেলায় ২৮ হাজার ১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসএন/

পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: খবরের কাগজ

বিভিন্ন দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সামনে বিচারকার্য সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচারকার্য শেষ হয়েছে, তার সাজা হয়েছে। এছাড়া আরও অনেক স্বৈরাচারীদের সাজা হয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত এনে বাংলাদেশের মাটিতে তাদের বিচার সম্পন্ন করা এবং তাদের সাজা সম্পন্ন করার প্রক্রিয়া ইন্টেরিম সরকারের সময় থেকেই শুরু হয়েছে। সেই কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই কার্যক্রম চলমান রেখেছে।’

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। স্বাধীন হবার পর থেকে বর্তমান যে বাজেটে হয়েছে সে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ সবচেয়ে বেশি। নারী শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের বাজেট নারী বান্ধব বাজেট হয়েছে। নারী শিক্ষাকে স্নাতক পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে। সে জন্যেও বাজেট রাখা হয়েছে।’

এতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত হোসেন।

সুমন/রিফাত/