ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
আনোয়ারায় বন্যাদুর্গতদের মধ্যে ছাত্রদলের ত্রাণ বিতরণ ১২২ পরিবারকে উদ্ধার, ৮০টি পরিবারে ত্রাণ বিতরণ পুঠিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা দেখে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ এক মায়ের বেঁচে থাকার যুদ্ধ পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সেনা ও নৌবাহিনী সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫ প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কতদিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি মাজারের ডেগে চিরকুট: ‘ধর্ষক ও খুনিদের বিচার চাই’ আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী, নিরপরাধকে হয়রানি না করার নির্দেশ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুকসমান পানির মধ্যেই চলছে চিকিৎসা শাহজালালের মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী পল্লী বিদ্যুৎ- এ নিয়োগ, এসএসসি পাসেই নেবে ১,৪৬০ জন পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিংয়ে কাজ করবে পূবালী ব্যাংক: ভূমিমন্ত্রী বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত টেকনাফে ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেল হাতি, চিকিৎসা দিচ্ছে বনবিভাগ গোপালগঞ্জের নগর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ ডা. কে এম বাবর

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
ছবি: খবরের কাগজ

বোলারদের তৈরি করে দেওয়া মঞ্চে এবার আর পথ হারাননি ব্যাটাররা। উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। ফলে সহজ জয়ই আলিঙ্গন করেছে বাংলাদেশ।

হারারেতে শনিবার (১১ জুলাই) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে হোয়াইটওয়াশ এড়াল সফরকারীরা।

সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ এই ম্যাচ জেতায় সিরিজ হারের ব্যবধান ২-১ হলো।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ ও সৌম্য উদ্বোধনী জুটিতেই ১৫১ রান যোগ করেন। ২৮তম ওভারে সৌম্য ফিরলে এই জুটি ভাঙে। ৮২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৯ রান করেন সৌম্য।

তানজিদ সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু ৩৫তম ওভারে ব্যক্তিগত ৯৪ রানে কাটা পড়েন তিনি। তার ১০১ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছক্কা। এরপর তাওহিদ হৃদয় শূন্য রানে ফিরলেও অপরাজিত ১৮ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক শান্ত। আরেক প্রান্তে নুরুল হাসান হোসান ৩ বলে শূন্য রানে অপরাজিত থেকে যান। বাংলাদেশ ম্যাচ শেষ করেছে ৮৪ বল হাতে রেখে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ ও দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। সফরের শুরুতে একমাত্র টেস্টেও বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে দিয়ে সফরে অতঃপর হারের বৃত্ত ভাঙল টাইগাররা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি গড়েছে দলটি। 

মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া ইভান্স এদিনও পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এরপরও অবশ্য ১১ বল বাকি থাকতে ১৯৯ রানের অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। ১০ ওভারে ৪৪ রান খরচায় একটি মেডেনসহ ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২টি করে শিকার ধরেছেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিদ। ব্যাট হাতে ১১১ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ব্যাড ইভান্স।

রবিন/রিফাত/

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হারায় এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। হারারেতে সেই লড়াইয়ে ২০০ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

শনিবার (১১ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি গড়েছে দলটি।

মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া ইভান্স এদিনও পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এরপরও অবশ্য ১১ বল বাকি থাকতে ১৯৯ রানের অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। ১০ ওভার ৪৪ রান খরচায় একটি মেডেনসহ ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২টি করে শিকার ধরেছেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। ১ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

প্রথম ওয়ানডেতে ২৫ ও দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সফরের শুরুতে একমাত্র টেস্টেও হেরেছে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত এই সফরে হারের বৃত্তে বন্দি টাইগাররা।

তোফায়েল/নাঈম

ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

জন্ম ইংল্যান্ডের লিডসে। বাবা খেলেছেন প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবের হয়ে। তাই একসময় আর্লিং হালান্ডকে নিজেদের জার্সিতে খেলাতে চেয়েছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার সেই হালান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন। যে ইংল্যান্ড শুধু হালান্ডের জন্মভূমি নয়, ক্লাব ফুটবলে তার বর্তমান নীড়ও।

বাবা আলফি হালান্ড তখন ইংল্যান্ডে নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। সেই সময়ই জন্ম নেয় ভবিষ্যতের এই তারকা, যিনি এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ ষোলোতে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলে বিদায় ঘণ্টা বাজিয়েছেন তিনি জোড়া গোলে। শেষ আটে তার সামনে আরও বড় পরীক্ষা। জন্মের পর মাত্র তিন বছর ইংল্যান্ডে থাকলেও দেশটির সংস্কৃতি ও ফুটবল তার ওপর গভীর প্রভাব ফেলেছে। এমনকি মলদে ক্লাবের হয়ে নজর কাড়ার পর এফএ তাকে ইংল্যান্ডের যুব দলে খেলানোর চেষ্টা শুরু করেছিল।

তবে একটি বিষয় সেই সম্ভাবনার ইতি টানে। ইংল্যান্ডে জন্ম হলেও হালান্ড কখনো ব্রিটিশ পাসপোর্ট নেননি। কারণ সেটি করতে হলে তাকে নরওয়ের নাগরিকত্ব ছাড়তে হতো। তার বাবা-মা সেই সিদ্ধান্তে রাজি হননি। নিজেদের নরওয়েজিয়ান পরিচয়ের প্রতি গভীর টান থেকেই শেষ পর্যন্ত নরওয়ের জার্সিই বেছে নেন হালান্ড।

আন্তর্জাতিক ফুটবলে শুরু থেকেই ছিলেন ব্যতিক্রম। নরওয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচেই ৯ গোল করে ইতিহাস গড়েন। এরপর সিনিয়র দলে যোগ দিয়েও গোলের ধারা অব্যাহত রেখেছেন। ৫৪ ম্যাচে করেছেন ৬২ গোল—যা তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এবার কোয়ার্টার-ফাইনালে মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষেও সেই গোলসংখ্যা বাড়াতে চান হালান্ড। ইংল্যান্ডের রক্ষণভাগের বেশির ভাগ খেলোয়াড়ই হালান্ডের পরিচিত প্রতিপক্ষ। কারণ প্রিমিয়ার লিগে তাদের বিপক্ষে বহুবার খেলেছেন, গোল করেছেন এবং আধিপত্যও দেখিয়েছেন।

জন্মভূমির বিপক্ষেও কি গোল করার দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখবেন নরওয়ের এই গোলমেশিন?

তোফায়েল/নাঈম

শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া
ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মঞ্চে বড় এক ভুল করে বসেছিলেন বেলজিয়ামের তরুণ গোলরক্ষক সেনে লামেন্স। 

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষকের সেই ভুলের খেসারত দিয়েই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। তবে ম্যাচ শেষে তরুণ সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। তার বিশ্বাস, এই ধাক্কা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স।

ম্যাচের ৮৮ মিনিটে যখন ১-১ সমতায় টানটান উত্তেজনা, ঠিক তখনই পাউ কুবার্সির একটি দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পেরে হাত থেকে ফেলে দেন লামেন্স। বলটি লুফে নিয়ে সহজেই স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় স্প্যানিশদের।

ম্যাচ শেষে লামেন্সের ব্যাপারে কোর্তোয়া বলেন, ‘ম্যাচ শেষে আমি সেনেকে জড়িয়ে ধরেছি, এর চেয়ে বেশি আসলে আমার কিছু করার ছিল না। গোলরক্ষকদের জন্য এটি খুবই বাজে একটি অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘সে দারুণ একজন গোলরক্ষক এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে সে আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই এটি কোনো বড় সমস্যা নয়। সত্যি বলতে, এই মুহূর্তে তাকে এর চেয়ে বেশি কিছু বলার বা উপদেশ দেওয়ার নেই। সে মানসিকভাবে বেশ শক্ত এবং দারুণ ব্যক্তিত্বের অধিকারী, আমার বিশ্বাস সে দ্রুতই সব ঠিক করে নেবে। সামনে ওর ছুটি আছে, নিজেকে গুছিয়ে নিয়ে ও যখন ম্যানচেস্টারে ফিরবে, তখন একটি দুর্দান্ত মৌসুম কাটাবে-এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

পাপ্পু/নাঈম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ আশা জাগিয়েও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। টুর্নামেন্ট শুরুর আগে আফ্রিকার যে দলটিকে ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাদের যাত্রা থেমেছে নকআউট পর্বের শুরুতেই। আর এই বিদায়ের সঙ্গেই অবসান ঘটল আফ্রিকান ফুটবলের এক সোনালী অধ্যায়ের। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সেনেগালের কিংবদন্তি ফরোয়ার্ড সাদিও মানে । ২০২৬ ফিফা বিশ্বকাপেই দেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। অভিজ্ঞ এই ফুটবলারের এমন আকস্মিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক ফুটবলপ্রেমীরা।

সেনেগালের জনপ্রিয় সংবাদপত্র লে কোতিদিয়েন -এ দেওয়া এক বিবৃতিতে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মানে। তিনি বলেন, ‘দেশের এই জার্সির জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’
বিবৃতির শেষে সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ তারকা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের কোনো মুহূর্তে সমর্থকদের হতাশ করে থাকলে, তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থনাও করেন তিনি।

২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সাদিও মানে এক দশকেরও বেশি সময় ধরে ছিলেন সেনেগালের প্রধান চালিকাশক্তি। ২০২১ সালে সেনেগালের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনস জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনিই। শুধু আফ্রিকায় নয়, বিশ্বমঞ্চেও সেনেগালকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে মানের অবদান অবিস্মরণীয়। দেশের হয়ে রেকর্ড ১৩০ ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন সর্বোচ্চ ৫৪টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

সাদিও মানের এই প্রস্থান নিশ্চিতভাবেই সেনেগালের ফুটবলের জন্য এক বিশাল ধাক্কা। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবল ছাড়ছেন না তিনি। মানে জানিয়েছেন, ভবিষ্যতে কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম কিংবা প্রশাসনিক কোনো দায়িত্বে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

পাপ্পু/অন্তরা/

গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসে উদযাপনের সময় ছোট ভাইয়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে জয়ের আনন্দ আরও বাড়িয়ে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করার পর আর জালের দেখা পাননি ইয়ামাল। তবে গোল না পাওয়াকে বড় করে দেখছেন না ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, স্পেন বিশ্বকাপ জিততে পারলে ব্যক্তিগত গোলসংখ্যা কেউ মনে রাখবে না।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি গোল করতে চাই। কিন্তু শুধু গোল করার চিন্তা নিয়ে মাঠে নামি না। আমার লক্ষ্য থাকে দলকে সাহায্য করা। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমি গোল করেছি কি না, সেটা কেউ মনে রাখবে না। আসল বিষয় হলো জয়।’

নিজের ভূমিকা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি জানি গোল না করেও আমি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারি। আমার মুভমেন্ট প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যস্ত রাখে এবং দলকে এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি।’

ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি রেকর্ডও গড়ে চলেছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ষষ্ঠ উপস্থিতি। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।

পাপ্পু/অন্তরা/