ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি ৪০ হাজার মানুষ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হয়নি, কেরানীগঞ্জে আটক আসামি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই সবুজায়ন ও শতবর্ষী বৃক্ষ সংরক্ষণে শুধু রোপণ নয়, চাই দীর্ঘমেয়াদি যত্ন আড়াই বছরে ১০ হাজার ৮৩০ ধর্ষণ মামলা: শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ কোথায় চকরিয়া-পেকুয়ায় পানিবন্দি লাখো মানুষ, কাটেনি দুর্ভোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে ফটিকছড়িতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার রেশন সুবিধা পাবেন যেসব সরকারি চাকরিজীবীরা সেপ্টেম্বরের মধ্যে আরও ৫ শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে ইন্টার্নরাই মূল ভরসা: প্রধানমন্ত্রী বর্ষায় জয়েন্ট পেইন কমাতে ‘হলুদ চা’ গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড় সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন প্রাথমিকে দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁর বিলকিস কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১১৮ ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম দ্বিগুন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ায় মারামারি, আহত ১২ মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২ কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত? রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ

গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসে উদযাপনের সময় ছোট ভাইয়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে জয়ের আনন্দ আরও বাড়িয়ে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করার পর আর জালের দেখা পাননি ইয়ামাল। তবে গোল না পাওয়াকে বড় করে দেখছেন না ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, স্পেন বিশ্বকাপ জিততে পারলে ব্যক্তিগত গোলসংখ্যা কেউ মনে রাখবে না।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি গোল করতে চাই। কিন্তু শুধু গোল করার চিন্তা নিয়ে মাঠে নামি না। আমার লক্ষ্য থাকে দলকে সাহায্য করা। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমি গোল করেছি কি না, সেটা কেউ মনে রাখবে না। আসল বিষয় হলো জয়।’

নিজের ভূমিকা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি জানি গোল না করেও আমি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারি। আমার মুভমেন্ট প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যস্ত রাখে এবং দলকে এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি।’

ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি রেকর্ডও গড়ে চলেছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ষষ্ঠ উপস্থিতি। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।

পাপ্পু/অন্তরা/

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ আশা জাগিয়েও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। টুর্নামেন্ট শুরুর আগে আফ্রিকার যে দলটিকে ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাদের যাত্রা থেমেছে নকআউট পর্বের শুরুতেই। আর এই বিদায়ের সঙ্গেই অবসান ঘটল আফ্রিকান ফুটবলের এক সোনালী অধ্যায়ের। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সেনেগালের কিংবদন্তি ফরোয়ার্ড সাদিও মানে । ২০২৬ ফিফা বিশ্বকাপেই দেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। অভিজ্ঞ এই ফুটবলারের এমন আকস্মিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক ফুটবলপ্রেমীরা।

সেনেগালের জনপ্রিয় সংবাদপত্র লে কোতিদিয়েন -এ দেওয়া এক বিবৃতিতে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মানে। তিনি বলেন, ‘দেশের এই জার্সির জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’
বিবৃতির শেষে সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ তারকা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের কোনো মুহূর্তে সমর্থকদের হতাশ করে থাকলে, তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থনাও করেন তিনি।

২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সাদিও মানে এক দশকেরও বেশি সময় ধরে ছিলেন সেনেগালের প্রধান চালিকাশক্তি। ২০২১ সালে সেনেগালের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনস জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনিই। শুধু আফ্রিকায় নয়, বিশ্বমঞ্চেও সেনেগালকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে মানের অবদান অবিস্মরণীয়। দেশের হয়ে রেকর্ড ১৩০ ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন সর্বোচ্চ ৫৪টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

সাদিও মানের এই প্রস্থান নিশ্চিতভাবেই সেনেগালের ফুটবলের জন্য এক বিশাল ধাক্কা। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবল ছাড়ছেন না তিনি। মানে জানিয়েছেন, ভবিষ্যতে কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম কিংবা প্রশাসনিক কোনো দায়িত্বে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

পাপ্পু/অন্তরা/

গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসে উদযাপনের সময় ছোট ভাইয়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে জয়ের আনন্দ আরও বাড়িয়ে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করার পর আর জালের দেখা পাননি ইয়ামাল। তবে গোল না পাওয়াকে বড় করে দেখছেন না ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, স্পেন বিশ্বকাপ জিততে পারলে ব্যক্তিগত গোলসংখ্যা কেউ মনে রাখবে না।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি গোল করতে চাই। কিন্তু শুধু গোল করার চিন্তা নিয়ে মাঠে নামি না। আমার লক্ষ্য থাকে দলকে সাহায্য করা। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমি গোল করেছি কি না, সেটা কেউ মনে রাখবে না। আসল বিষয় হলো জয়।’

নিজের ভূমিকা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি জানি গোল না করেও আমি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারি। আমার মুভমেন্ট প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যস্ত রাখে এবং দলকে এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি।’

ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি রেকর্ডও গড়ে চলেছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ষষ্ঠ উপস্থিতি। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।

পাপ্পু/অন্তরা/

ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতাকে ‘অবাস্তব ও অবিশ্বাস্য এক অনুভূতি’ হিসেবে বর্ণনা করেছেন হ্যারি কেইন। সম্প্রতি ট্রাম্প নিজেই এই তথ্যটি প্রকাশ করার পর কেইনও এর সত্যতা নিশ্চিত করেন।

চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমার মনে হয় কেইন একজন অসাধারণ খেলোয়াড়। আমি তার সঙ্গে গলফ খেলেছি এবং তাকে আমার ভীষণ পছন্দ। সে বেশ ভালো গলফও খেলে। সে আসলেই দারুণ।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী হ্যারি কেইন জানান, প্রায় ১৮ মাস আগে ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছিল। একই সঙ্গে ৮০ বছর বয়সেও ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করেন এই ইংলিশ স্ট্রাইকার।

কেইন বলেন, ‘সত্যি বলতে আমি বেশ ভালোই খেলেছিলাম। ১৮ মাস আগে আমি যখন পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে গলফ খেলার আমন্ত্রণ জানান। দেশের প্রেসিডেন্ট যখন আপনাকে আমন্ত্রণ জানান, তখন তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলাটা এক পরাবাস্তব অভিজ্ঞতা সৃষ্টি করে। তার গলফ খেলার হাত বেশ ভালো। আমি শুধু এটুকুই আশা করি, ওনার বয়সে পৌঁছে আমিও যেন ওনার মতোই ভালো গলফ খেলতে পারি। এটি একটি অনন্য অভিজ্ঞতা ছিল এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ।’

পাপ্পু/অন্তরা/

হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে চান না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

চলমান বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন হালান্ড। নরওয়ের এই ফরোয়ার্ডের গোল ৭টি, যেখানে শীর্ষে থাকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোল ৮টি করে। এক গোল পিছিয়ে থাকা কেইনও রয়েছেন দৌড়ে।

সেরা স্ট্রাইকার কে-এমন প্রশ্নের জবাবে ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কেইন বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমরা দুজনই ভিন্ন ধরনের খেলোয়াড়। আমরা দুজনেই স্ট্রাইকার হলেও মাঠে আমাদের খেলার পজিশন একেবারেই আলাদা।’

নিজের ভূমিকা ব্যাখ্যা করে কেইন বলেন, ‘আমি মাঠে বল পায়ে বেশি খেলতে পছন্দ করি। তবে প্রয়োজন হলে একজন নাম্বার নাইন হিসেবেও খেলতে পারি।’

তবে হালান্ডের প্রশংসা করতে কার্পণ্য করেননি ৩২ বছর বয়সী এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘আর্লিংয়ের পারফরম্যান্স অবিশ্বাস্য। শারীরিকভাবে সে একটি মেশিন। তার ফিনিশিং অসাধারণ এবং গোল করার রেকর্ডই তার সামর্থ্যের প্রমাণ।’

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন কেইন। তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। তবে আমি দলের মূল গোলস্কোরার, তাই আমার গোল দলকে জিততে সাহায্য করবে।’

পাপ্পু/অন্তরা/

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের জন্য থাকছে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে ফিফা আগের সব বিশ্বকাপের তুলনায় রেফারিদের সম্মানী বাড়িয়েছে।

বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় থাকা একজন প্রধান রেফারি টুর্নামেন্ট শুরুর আগেই পাবেন ১ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি। এর বাইরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য মিলবে ৩ থেকে ৫ হাজার ডলার। নকআউট পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফি বেড়ে হবে ১০ হাজার ডলার পর্যন্ত।

সহকারী রেফারি ও ফোর্থ অফিশিয়ালদের জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ডলারের ফিক্সড ফি। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে থাকছে বোনাস।

ফিফার হিসাব অনুযায়ী, পুরো টুর্নামেন্টে সেরা দায়িত্ব পালন করা একজন শীর্ষ রেফারি ফিক্সড ফি, ভাতা ও বিশেষ বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারেন, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি।

রেফারিদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

পাপ্পু/অন্তরা/