ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
মৌলভীবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি ৪০ হাজার মানুষ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হয়নি, কেরানীগঞ্জে আটক আসামি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই সবুজায়ন ও শতবর্ষী বৃক্ষ সংরক্ষণে শুধু রোপণ নয়, চাই দীর্ঘমেয়াদি যত্ন আড়াই বছরে ১০ হাজার ৮৩০ ধর্ষণ মামলা: শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ কোথায় চকরিয়া-পেকুয়ায় পানিবন্দি লাখো মানুষ, কাটেনি দুর্ভোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে ফটিকছড়িতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার রেশন সুবিধা পাবেন যেসব সরকারি চাকরিজীবীরা সেপ্টেম্বরের মধ্যে আরও ৫ শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে ইন্টার্নরাই মূল ভরসা: প্রধানমন্ত্রী বর্ষায় জয়েন্ট পেইন কমাতে ‘হলুদ চা’ গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড় সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন প্রাথমিকে দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁর বিলকিস কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১১৮ ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম দ্বিগুন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ায় মারামারি, আহত ১২ মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২ কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত? রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারাদেশে হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা প্রান্তিক পর্যায়ে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করবে। রোগ হবার আগেই খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি নিয়ে মানুষকে সচেতন করবে নতুন নিয়োগ করা প্রায় ১ লাখ হেলথ কেয়ারার।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৫ বছরে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে রাখতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্য সেবা সামগ্রির দামের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স কমিয়ে আনা হয়েছে।

কিডনির ডায়ালাইসিসের যন্ত্রপাতি হার্টের রিংসহ জরুরি যন্ত্রাংশের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স কমিয়ে আনায় উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ৫১ শয্যা থেকে ১০১ শয্যা করার কথা জানান, প্রধানমন্ত্রী। সেইসব স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখতে চিকিৎসকসহ সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

উন্নত চিকিৎসার জন্য প্রতিবছর ৫ বিলিয়ন ডলার  বিদেশে গিয়ে খরচ করছে বাংলাদেশের মানুষ। কোন আইন দিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। চিকিৎসকদের মানবিক আচরন এবং পেশাদারিত্বই পারে রোগীদের বাংলাদেশে চিকিৎসা নিতে আগ্রহী করতে। দেশের মানুষ দেশের চিকিৎসকদের ওপর আস্থা ও বিশ্বাস রাখবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও বিশেষজ্ঞ চিকিৎসাসেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যেন মানসম্মত চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই জেলা ও উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এএফ/

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হলো।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৯ হাজার ৭৬২ জন ছাড়পত্র পেয়েছেন।

রিফাত/

ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।ছবি: খবরের কাগজ

বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।’ 

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত পাঁচদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার দুর্যোগ পরিস্থিতি
মোকাবিলায় সরকারের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি চট্টগ্রামে এসে প্রশাসনের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে।’ 

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রাম জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করা হয়েছে। আগের দিন দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।’ 

ত্রাণ কার্যক্রমের বিষয়ে তিনি জানান, যেখানে প্রয়োজন সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতেও সহায়তা পৌঁছাতে কোস্ট গার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। দক্ষিণ চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে ত্রাণের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। কোনো দুর্গত মানুষ যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্গঠন কার্যক্রম আরও জোরদার করা হবে।’ 

রিফাত/ 

সেপ্টেম্বরের মধ্যে আরও ৫ শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
সেপ্টেম্বরের মধ্যে আরও ৫ শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দেশে আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এছাড়া উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যখাতকে বিশেষ প্রাধান্য দিয়ে এবারের বাজেটে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য ৫১ শয্যার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে।

দেশের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে পারলে বিদেশে চিকিৎসা বাবদ বছরে যে পাঁচ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যায়, তা কমে আসবে।’

এএফ/

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে ইন্টার্নরাই মূল ভরসা: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে ইন্টার্নরাই মূল ভরসা: প্রধানমন্ত্রী
'প্রধানমন্ত্রী তারেক রহমান'। ছবি: সংগৃহীত

দেশের চিকিৎসা খাতের আধুনিকায়ন এবং দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা বন্ধে তরুণ চিকিৎসক ও ইন্টার্নদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার জনগণের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।'

সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে এক বৈঠকের স্মৃতিচারণ করে তিনি আরও যোগ করেন, 'এ উপলব্ধি থেকেই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, চিকিৎসকগণই সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। চিকিৎসকগণই রোগে-শোকে কাতর মানুষটির পরম বন্ধু হয়ে ওঠেন। একজন চিকিৎসকের উপদেশ ও আন্তরিক ব্যবহারও একজন রোগীর কাছে ওষুধের মতো কার্যকরী হয়ে ওঠে। সুতরাং একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি।’

স্বাস্থ্য খাতের জনবল সংকট দূরীকরণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই আরও ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং মিডওয়াইফসহ স্বাস্থ্য খাতের সকল শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধই উত্তম -এই নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। পুষ্টি, টিকাদান, মাতৃস্বাস্থ্য, শিশুর বিকাশ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, হৃদরোগ ও ক্যানসারসহ বিভিন্ন বিষয়ে আগাম স্বাস্থ্যপরামর্শ পেলে অনেক রোগ শুরুতেই নিয়ন্ত্রণ বা নিরাময় সম্ভব।

তিনি আরও বলেন, 'জনগণের কাছে প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ পৌঁছে দিতে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নারী হেলথ কেয়ারার পরিবারভিত্তিক প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন।'

বাজেট বরাদ্দের বিষয়ে সরকারপ্রধান উল্লেখ করেন, শিক্ষা খাতের পর দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ৬৯ হাজার৪০৯ কোটি টাকা, যা মোট জিডিপির ১.০২ শতাংশ। আগামী পাঁচ বছরের মধ্যে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের।

আজহার/