ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি পেকুয়ায় পাহাড়ধস, সড়ক ভাঙনে বিচ্ছিন্ন জারুল বনিয়া বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ জামায়াত আমিরের হিলিতে অসহায় বাকপ্রতিবন্ধীর ঘর করে দিলেন বিএনপিকর্মী দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা বোয়ালমারীতে মন্দিরে চুরি, চোর ধরতে গিয়ে নির্যাতনের শিকার ২ পুরোহিতকে জরিমানা মতলব সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা হাতিয়ায় ৯০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ শুভসন্ধ্যা সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার গজারিয়ায় আধুনিকতার ছোঁয়ায়  উদ্বোধন ‘ন্যাচার লাউঞ্জ’ বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মায়ামিতে ইতিহাস বনাম স্বপ্ন কোরআনে বর্ণিত চারটি সুপারফুড প্রথমে বিদায় নেবে কোডিং, এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: অ্যানথ্রোপিক সিইও ‘আগুনে পরশমণি’ পরীক্ষা আর্জেন্টিনার মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আইএমএফের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে ঋণচুক্তি আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানেও যুদ্ধের ছায়া শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সোনারগাঁয় যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপিপুত্র সাতক্ষীরায় রাতভর রেকর্ড বৃষ্টি: তীব্র জলাবদ্ধতায় স্থবির জনজীবন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পাহাড়ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল ফরিদপুর সরকারি শিশু পরিবারের কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা যুদ্ধ বন্ধে তৎপর মধ্যস্থতাকারীরা

দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশংকা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

অন্তরা/

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি
ছবি: সংগৃহীত।

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসার (ই-ভিসা) প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে এই সুবিধা পাচ্ছে সাতটি দেশের নাগরিকরা। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি ট্রাভেল প্যাকেজ বুকিং করলেই একই সঙ্গে ফিরতি বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন সম্পন্ন হবে। ফলে আলাদা করে ভিসার আবেদন কিংবা দূতাবাসে যাওয়ার প্রয়োজন থাকবে না।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। বুকিং সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র হাতে পাবেন।

নতুন কর্মসূচির আওতায় ইস্যুকৃত ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এটি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা। এই ভিসায় ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

তবে এই সুবিধা পেতে ট্রাভেল প্যাকেজে নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন ট্রাভেল প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল বা ১৩০,০০০ টাকা। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

অবশ্য প্যাকেজগুলোতে মক্কা ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো পরিষেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। তবে, ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এএফ/

দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশংকা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

অন্তরা/

বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ কয়েকটি অবস্থানে থাকে ঢাকা। তবে টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে শনিবার (১১ জুলাই) সকালেও সেই তালিকার শীর্ষে নেই রাজধানী। বরং সকাল ১০টায় ঢাকার অবস্থান রয়েছে ১৩তম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।

একই সময়ে ২০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে টানা বৃষ্টিপাত বাতাসে ভাসমান ধুলাবালি ও অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম২.৫) ধুয়ে ফেলতে সাহায্য করে। ফলে বায়ুদূষণের মাত্রা সাময়িকভাবে কমে আসে। গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বায়ুর মানও আগের তুলনায় উন্নত রয়েছে।

একিউআই সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অন্তরা/

গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০১ এএম
গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: এআই

রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ গোরানের একটি বাসা থেকে লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার মারিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মারিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে।

মারিয়ার ভাই মো. চাঁন মিয়া বলেন, ‘আমার বোন দক্ষিণ গোরান আলিয়া মাদরাসা স্কুলের পাশে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করত। প্রায় আট মাস হলো তার বিয়ে হয়েছে। আমার মা আজ সন্ধ্যা থেকে আমার বোনকে অনেকবার কল দেওয়ার পরেও কোনো যোগাযোগ করতে না পেরে পরবর্তীতে আমার বোনের স্বামী সাইফুলকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে সাইফুল বলে, বাসায় গিয়ে আপনার মেয়েকে দেখে আসেন। 

পরবর্তীতে আমরা সাইফুলের বাসায় গিয়ে দেখি বাসার কিচেন সংলগ্ন বারান্দার ফ্লোরে মারিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। মারিয়ার গলায় একটি দাগও দেখতে পাই আমরা। এরপরে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতায় রাত সাড়ে ৮টার দিকে মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানকার কর্তব্যরত চিকিৎসক ১১টা ৩৫ মিনিটে দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।’

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মারিয়ার স্বামী সাইফুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অমিয়/

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
খবরের কাগজ গ্রাফিকস

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর স্পষ্ট আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ নাগরিকবৃন্দ দেশের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

এসএন/