ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী মাধবদী পৌরসভার নিখোঁজ গাড়ি উদ্ধার জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত বেলকুচিতে পানির পাম্পে আবারও পাওয়া গেল গ্যাসসদৃশ পদার্থ গাজীপুরে জখম হাতির চিকিৎসায় থাই বিশেষজ্ঞ ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত: ইয়ামাল জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১০ বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি পেকুয়ায় পাহাড়ধস, সড়ক ভাঙনে বিচ্ছিন্ন জারুল বনিয়া বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ জামায়াত আমিরের হিলিতে অসহায় বাকপ্রতিবন্ধীর ঘর করে দিলেন বিএনপিকর্মী দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা বোয়ালমারীতে মন্দিরে চুরি, চোর ধরতে গিয়ে নির্যাতনের শিকার ২ পুরোহিতকে জরিমানা মতলব সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা ইরান তাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়েছেন ট্রাম্প হাতিয়ায় ৯০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ শুভসন্ধ্যা সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার গজারিয়ায় আধুনিকতার ছোঁয়ায়  উদ্বোধন ‘ন্যাচার লাউঞ্জ’ বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার গোরানের বাসা থেকে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মায়ামিতে ইতিহাস বনাম স্বপ্ন কোরআনে বর্ণিত চারটি সুপারফুড প্রথমে বিদায় নেবে কোডিং, এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: অ্যানথ্রোপিক সিইও

বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের
ছবিঃ খবরের কাগজ

বন্যাদুর্গত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব রিলিফ সামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মানুষকে যাতে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয় এমন পরিকল্পনা করার আহ্বানও জানান তিনি।  
 
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যদি ভালো কোনো উদ্যোগ নেন, বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হব। সরকার তো মানুষের জন্য। আমরা চাই, সরকার মানুষের খোঁজ খবর নিক, দায়িত্ব নিক এবং সমাধানেরও চেষ্টা করুক।  
 
বন্যার্তদের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্যসামগ্রীগুলো রিলিফ না, এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। দোয়া করি, আল্লাহ যেন এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন এবং দ্রুত এ বিপদ থেকে মুক্তি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।

আরিফুল ইসলাম/অদিতি/

১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক
সহকারী পরিচালক তৌহিদুর রহমান মন্ডল রাজু। ছবি: খবরের কাগজ

১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশকে বয়কটের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারাণাকে প্রতারণার নামান্তর বলে জানিয়েছেন খেলাফত মজলিস রংপুর মহানগরের সভাপতি ও রংপুর বিভাগের সহকারী পরিচালক তৌহিদুর রহমান মন্ডল রাজু।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন,স্থানীয় সংগঠন খেলাফত মজলিসের জেলা এবং মহানগর কমিটি আগামী শনিবার( ১১ জুলাই) ১১ দলীয় ঐক্যের সমাবেশ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা জেনেবুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে মাইকিংও পোস্টারিং করছে ,যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর। খেলাফত মজলিস ১১ দলীয় নির্বাচনী সমঝোতার শরিকদল। বিগত দিনে দেখে এসেছি খেলাফত মজলিসের সাথে ইতিমধ্যে বৈষম্যমূলক অবহেলা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল্য করেছে।

রাজু বলেন, আগামী শনিবার (১১ জুলাই) রংপুর বিভাগীয় একটি সমাবেশ হতে যাচ্ছে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত  আজাদ  উক্ত সমাবেশে আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি পূর্বান্হে সংগঠনকে অবহিত করা হয়েছে এবং এও অবহিত করা হয়েছে যেহেতু তিনি এই সমাবেশে রংপুর আসতেছেন না সেহেতু পোস্টার মাইকিং সহ অন্যান্য কোন প্রচার প্রচারণা যেন করা না হয়।

কারণ হিসেবে তিনি বলেন, খেলাফত মজলিস একটি  দায়িত্বশীল ইসলামী সংগঠন এবং ইসলামী নৈতিকতাকে সর্বোপরি ধারণ করার চেষ্টা করে আসছে। কিন্তু ১১ দলীয় জোটের সমঝোতা ঐক্যের নেতৃত্বে যে সংগঠনটি আছে তারা তাদের অনৈতিক এবং অন্যান্য খবরদারি করে একটি বিষয়ে অবগত হওয়ার পরেও জেনে বুঝে শুনে প্রতারণামূলক নাম ভাঙ্গিয়ে রংপুর অঞ্চলে আমিরের আগমনের বার্তা দিয়ে মাইকিং ও পোস্টারিং করছে যা অত্যন্ত দুঃখজনক এবং প্রতারণার নামান্তর।

১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। একতরফাভাবে এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন।

এমতাবস্থায় রংপুরবাসীকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, স্বনামধন্য একজন আলেমেদীনের নৈতিকতাকে সামনে রেখে তারা এই প্রচারণা চালিয়ে জনমত গঠন ও তৌহিদীজনতা তথা গোটা দেশবাসীকে ধোকা দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সংগঠন হিসেবে আগামী শনিবার ১১ জুলাইয়ের প্রোগ্রামকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

সেই সঙ্গে তিনি আহ্বান করেন, পোস্টারে যে নাম ব্যবহার করা হয়েছে এই পোস্টারগুলো দেয়াল থেকে প্রত্যাহার করা এবং  অবিলম্বে মাইকিং বন্ধ করা হোক।

এ সময় হুশিয়ারি দিয়ে তৌহিদুর রহমান মন্ডল রাজু বলেন, অবৈধ প্রচার-প্রচারণাকে সামনে রেখে যদি কোন পরিস্থিতির উদ্ভব হয় এর জন্য সংশ্লিষ্ট সংগঠনটি দায়ী থাকবে, এবং ভবিষ্যতে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (১১ জুলাই) বেলা ২টা ৩০মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ও শরীক দলের নেতৃবৃন্দ।

সেলিম সরকার/অন্তরা/

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ জামায়াত আমিরের

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ জামায়াত আমিরের
ছবিঃখবরের কাগজ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের লাভুরদোকান এলাকায় পৌঁছে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দি রয়েছে। অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, টানা ৬ দিনের ভারি বর্ষণে বাঁশখালীতে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার বসতবাড়িতে পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। 

শফকত হোসাইন/হীরা

সোনারগাঁয় যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপিপুত্র

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
সোনারগাঁয় যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন এমপিপুত্র
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলে ও তরুণ সমাজসেবক খাইরুল ইসলাম সজিব।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে তিনি অসুস্থ যুবদল নেতার বাড়িতে যান। পরে হাফেজ অলির চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, সম্প্রতি শারীরিক অসুস্থতা অনুভব করলে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে হাফেজ অলির হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার জরুরি ও উন্নত চিকিৎসার প্রয়োজন।

খাইরুল ইসলাম সজিব বলেন, ’হাফেজ অলি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার অসুস্থতার খবর শুনে আমি মর্মাহত হয়েছি। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সালে মুছা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন এবং যুবদল নেতা রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইমরান হোসেন/খাদিজা রুমি/ 

বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের করা হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখা সম্ভব হবে।

ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান ফারুকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বেরোবি শাখা ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্বকে তিনি গর্ব নয়, বরং দায়িত্ব ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।

যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ আট মাস পর কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেরোবি ছাত্রদল শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, দীর্ঘ আট মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা সংগঠনের জন্য কাজ করেছেন কিন্তু কমিটিতে স্থান পাননি, তাদের মূল্যায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ছাত্রদল সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, নতুন কমিটি ঘোষণা করায় সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেরোবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

আজম/রিফাত/

আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও হয়েছে সেখানেই: সারজিস আলম

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও হয়েছে সেখানেই: সারজিস আলম
ছবি: খবরের কাগজ

’আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও হয়েছে সেখানেই। এক হাজারের বেশি মানুষকে মেরে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া দলের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব কখনো নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেন, জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ৯টার দিকে পাবনার চাটমোহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ’বিগত ১৬ বছর প্রশাসন দলীয়করণের শিকার হয়েও শেষ রক্ষা করতে পারেনি শেখ হাসিনাকে। তিনি বাধ্য হয়েছেন পালাতে। নিজে ধ্বংস হওয়ার পাশাপাশি তিনি দলকেও ধ্বংস করেছেন।’  

প্রশাসন ও পুলিশ বাহিনীকে জনগণের এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে ওঠার আহ্বান জানান সারজিস আলম।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় দালাল ধরা, ঘুষ দেওয়া কিংবা প্রভাবশালী কাউকে দিয়ে ফোন করানো ছাড়া সাধারণ মানুষের কোনো সেবা বা অধিকার পাওয়ার উপায় নেই। ক্ষমতাবানরা ঠিকই নিয়ম ভেঙে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছেন। অন্যদিকে হাজারো সাধারণ মানুষ একটুখানি সেবা বা অধিকার পাওয়ার জন্য দেয়ালে মাথা ঠুকে মরছেন। এটা কোনো সিস্টেম হতে পারে না। অন্তত একটা স্বাধীন, সার্বভৌম ও কল্যাণকর রাষ্ট্রের চিত্র এমন হওয়া উচিত নয়।’

এনসিপির বিরুদ্ধে তোলা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির নেতাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।

নিজেদের মন মগজ বিবেকবোধ বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, সবার আগে সিস্টেমের পরিবর্তন লাগবে। আমাদের ফাইট হলো ভাল মন্দের ফাইট, জালিম মজলুমের ফাইট, ন্যায় অন্যায়ের ফাইট। কারা চাঁদাবাজি করে, কারা মাদক ব্যবসাকে শেল্টার দিচ্ছে, কারা অন্যায় করছে সেটা ভেবেচিন্তে ভালোর পক্ষে ভোট দিতে হবে। সেখানে যদি এনসিপি ভালোটা ধারণ না করে তাদের ভোট দেয়ার দরকার নাই। সব জায়গায় আলোচনা শুরু হোক, আগামীদিনে ভোটটা হবে ভালো মানুষের পক্ষে। 

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ’‘ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে নানাভাবে হুমকি দিলেও এদেশের তরুণরা তাকে আর ভয় পায় না হাসিনার দিন শেষ।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশ এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জুলাই আন্দোলনের পাবনার সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ এবং চাটমোহর উপজেলা এনসিপির সদস্য সচিব খায়রুল ইসলামসহ আরও অনেকে। সমাবেশ শেষে চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।

জাতীয় নাগরিক কমিটির নেতারা চাটমোহর সরকারি কলেজ গেট থেকে মিছিল সহকারে পদযাত্রা নিয়ে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেশস্থলে পৌঁছান। বৃষ্টির কারণে সমাবেশ শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়।

আমিনুল জুয়েল/খাদিজা রুমি/