ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা বৃষ্টিতে শালিখায় কালভার্ট ধস, দুর্ভোগে এলাকাবাসী ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ বাংলাদেশ-চীন বাণিজ্যিক করিডর: সম্ভাবনা ও বাস্তবতা বন্যায় বিপর্যস্ত বাঁশখালী, ত্রাণের অপেক্ষায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ কাস্টমার সার্ভিসে সোশ্যাল হওয়ার ৫টি কারণ মঞ্চে অভিষেক হলো মেহেরান তিথির আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন ক্যাপ্টেন আসিফ মাদারীপুরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ, দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের আশ্বাস কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে উন্নয়ন সক্ষমতা জরুরি শ্বশুরবাড়ির পাশের ডোবায় যুবকের মরদেহ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও গ্রামে অবনতি পটিয়ায় বন্যা, ১০ হাজার মানুষ পানিবন্দি প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন: ত্রাণ প্রতিমন্ত্রী ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ সাঙ্গু থেকে লোকালয়ে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩ কোটি টাকার মোবাইলফোনের ডিসপ্লে জব্দ বন্যাদুর্গত ফটিকছড়িতে ত্রাণ সহায়তা শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া ‘ইয়েস ফ্যাশন’র ট্রেন্ডি জুব্বা হবিগঞ্জে বন্যার পানি কমেছে, ভেসে গেছে মানুষের স্বপ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল কামড়ের পর মৃত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী মেহজাবীনের হাত ধরে ওসান লাইফস্টাইল মিরপুরে বন্যার শঙ্কায় সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল মৌলভীবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি ৪০ হাজার মানুষ ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র গ্রিল ভেঙে পালিয়েও রক্ষা হয়নি, কেরানীগঞ্জে আটক আসামি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু

শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স: কোর্তোয়া
ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মঞ্চে বড় এক ভুল করে বসেছিলেন বেলজিয়ামের তরুণ গোলরক্ষক সেনে লামেন্স। 

ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষকের সেই ভুলের খেসারত দিয়েই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। তবে ম্যাচ শেষে তরুণ সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। তার বিশ্বাস, এই ধাক্কা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন লামেন্স।

ম্যাচের ৮৮ মিনিটে যখন ১-১ সমতায় টানটান উত্তেজনা, ঠিক তখনই পাউ কুবার্সির একটি দূরপাল্লার শট ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পেরে হাত থেকে ফেলে দেন লামেন্স। বলটি লুফে নিয়ে সহজেই স্পেনের জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। আর তাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় স্প্যানিশদের।

ম্যাচ শেষে লামেন্সের ব্যাপারে কোর্তোয়া বলেন, ‘ম্যাচ শেষে আমি সেনেকে জড়িয়ে ধরেছি, এর চেয়ে বেশি আসলে আমার কিছু করার ছিল না। গোলরক্ষকদের জন্য এটি খুবই বাজে একটি অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘সে দারুণ একজন গোলরক্ষক এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে সে আরও শক্তিশালী হয়ে উঠবে, তাই এটি কোনো বড় সমস্যা নয়। সত্যি বলতে, এই মুহূর্তে তাকে এর চেয়ে বেশি কিছু বলার বা উপদেশ দেওয়ার নেই। সে মানসিকভাবে বেশ শক্ত এবং দারুণ ব্যক্তিত্বের অধিকারী, আমার বিশ্বাস সে দ্রুতই সব ঠিক করে নেবে। সামনে ওর ছুটি আছে, নিজেকে গুছিয়ে নিয়ে ও যখন ম্যানচেস্টারে ফিরবে, তখন একটি দুর্দান্ত মৌসুম কাটাবে-এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

পাপ্পু/নাঈম

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হারায় এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। হারারেতে সেই লড়াইয়ে ২০০ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

শনিবার (১১ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের ফিফটিতে দুইশ ছুঁই ছুঁই পুঁজি গড়েছে দলটি।

মাধেভেরে ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন। আগের ম্যাচেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া ইভান্স এদিনও পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এরপরও অবশ্য ১১ বল বাকি থাকতে ১৯৯ রানের অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার শরিফুল ইসলাম। ১০ ওভার ৪৪ রান খরচায় একটি মেডেনসহ ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। ২টি করে শিকার ধরেছেন তাসকিন আহমেদ ও তানভির ইসলাম। ১ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

প্রথম ওয়ানডেতে ২৫ ও দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সফরের শুরুতে একমাত্র টেস্টেও হেরেছে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত এই সফরে হারের বৃত্তে বন্দি টাইগাররা।

তোফায়েল/নাঈম

ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
ইংল্যান্ডের হয়েও খেলতে পারতেন হালান্ড, এখন তিনিই প্রতিপক্ষ
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

জন্ম ইংল্যান্ডের লিডসে। বাবা খেলেছেন প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবের হয়ে। তাই একসময় আর্লিং হালান্ডকে নিজেদের জার্সিতে খেলাতে চেয়েছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার সেই হালান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন। যে ইংল্যান্ড শুধু হালান্ডের জন্মভূমি নয়, ক্লাব ফুটবলে তার বর্তমান নীড়ও।

বাবা আলফি হালান্ড তখন ইংল্যান্ডে নটিংহ্যাম ফরেস্ট, লিডস ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন। সেই সময়ই জন্ম নেয় ভবিষ্যতের এই তারকা, যিনি এবারের বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শেষ ষোলোতে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলে বিদায় ঘণ্টা বাজিয়েছেন তিনি জোড়া গোলে। শেষ আটে তার সামনে আরও বড় পরীক্ষা। জন্মের পর মাত্র তিন বছর ইংল্যান্ডে থাকলেও দেশটির সংস্কৃতি ও ফুটবল তার ওপর গভীর প্রভাব ফেলেছে। এমনকি মলদে ক্লাবের হয়ে নজর কাড়ার পর এফএ তাকে ইংল্যান্ডের যুব দলে খেলানোর চেষ্টা শুরু করেছিল।

তবে একটি বিষয় সেই সম্ভাবনার ইতি টানে। ইংল্যান্ডে জন্ম হলেও হালান্ড কখনো ব্রিটিশ পাসপোর্ট নেননি। কারণ সেটি করতে হলে তাকে নরওয়ের নাগরিকত্ব ছাড়তে হতো। তার বাবা-মা সেই সিদ্ধান্তে রাজি হননি। নিজেদের নরওয়েজিয়ান পরিচয়ের প্রতি গভীর টান থেকেই শেষ পর্যন্ত নরওয়ের জার্সিই বেছে নেন হালান্ড।

আন্তর্জাতিক ফুটবলে শুরু থেকেই ছিলেন ব্যতিক্রম। নরওয়ের অনূর্ধ্ব-২০ দলের হয়ে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচেই ৯ গোল করে ইতিহাস গড়েন। এরপর সিনিয়র দলে যোগ দিয়েও গোলের ধারা অব্যাহত রেখেছেন। ৫৪ ম্যাচে করেছেন ৬২ গোল—যা তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এবার কোয়ার্টার-ফাইনালে মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষেও সেই গোলসংখ্যা বাড়াতে চান হালান্ড। ইংল্যান্ডের রক্ষণভাগের বেশির ভাগ খেলোয়াড়ই হালান্ডের পরিচিত প্রতিপক্ষ। কারণ প্রিমিয়ার লিগে তাদের বিপক্ষে বহুবার খেলেছেন, গোল করেছেন এবং আধিপত্যও দেখিয়েছেন।

জন্মভূমির বিপক্ষেও কি গোল করার দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখবেন নরওয়ের এই গোলমেশিন?

তোফায়েল/নাঈম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল তারকা সাদিও মানে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দারুণ আশা জাগিয়েও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। টুর্নামেন্ট শুরুর আগে আফ্রিকার যে দলটিকে ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল, তাদের যাত্রা থেমেছে নকআউট পর্বের শুরুতেই। আর এই বিদায়ের সঙ্গেই অবসান ঘটল আফ্রিকান ফুটবলের এক সোনালী অধ্যায়ের। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সেনেগালের কিংবদন্তি ফরোয়ার্ড সাদিও মানে । ২০২৬ ফিফা বিশ্বকাপেই দেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। অভিজ্ঞ এই ফুটবলারের এমন আকস্মিক সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক ফুটবলপ্রেমীরা।

সেনেগালের জনপ্রিয় সংবাদপত্র লে কোতিদিয়েন -এ দেওয়া এক বিবৃতিতে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মানে। তিনি বলেন, ‘দেশের এই জার্সির জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’
বিবৃতির শেষে সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ তারকা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের কোনো মুহূর্তে সমর্থকদের হতাশ করে থাকলে, তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থনাও করেন তিনি।

২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সাদিও মানে এক দশকেরও বেশি সময় ধরে ছিলেন সেনেগালের প্রধান চালিকাশক্তি। ২০২১ সালে সেনেগালের ইতিহাসে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনস জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনিই। শুধু আফ্রিকায় নয়, বিশ্বমঞ্চেও সেনেগালকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে মানের অবদান অবিস্মরণীয়। দেশের হয়ে রেকর্ড ১৩০ ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন সর্বোচ্চ ৫৪টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল।

সাদিও মানের এই প্রস্থান নিশ্চিতভাবেই সেনেগালের ফুটবলের জন্য এক বিশাল ধাক্কা। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবল ছাড়ছেন না তিনি। মানে জানিয়েছেন, ভবিষ্যতে কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম কিংবা প্রশাসনিক কোনো দায়িত্বে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

পাপ্পু/অন্তরা/

গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
গোল নয়, দলের জয়ই ইয়ামালের কাছে বড়
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসে উদযাপনের সময় ছোট ভাইয়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে জয়ের আনন্দ আরও বাড়িয়ে নেন তিনি।

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করার পর আর জালের দেখা পাননি ইয়ামাল। তবে গোল না পাওয়াকে বড় করে দেখছেন না ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে, স্পেন বিশ্বকাপ জিততে পারলে ব্যক্তিগত গোলসংখ্যা কেউ মনে রাখবে না।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘অবশ্যই আমি গোল করতে চাই। কিন্তু শুধু গোল করার চিন্তা নিয়ে মাঠে নামি না। আমার লক্ষ্য থাকে দলকে সাহায্য করা। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আমি গোল করেছি কি না, সেটা কেউ মনে রাখবে না। আসল বিষয় হলো জয়।’

নিজের ভূমিকা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি জানি গোল না করেও আমি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারি। আমার মুভমেন্ট প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যস্ত রাখে এবং দলকে এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি।’

ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি রেকর্ডও গড়ে চলেছেন ইয়ামাল। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে তার ষষ্ঠ উপস্থিতি। এর মাধ্যমে অনূর্ধ্ব-১৮ বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।

পাপ্পু/অন্তরা/

ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতাকে ‘অবাস্তব ও অবিশ্বাস্য এক অনুভূতি’ হিসেবে বর্ণনা করেছেন হ্যারি কেইন। সম্প্রতি ট্রাম্প নিজেই এই তথ্যটি প্রকাশ করার পর কেইনও এর সত্যতা নিশ্চিত করেন।

চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমার মনে হয় কেইন একজন অসাধারণ খেলোয়াড়। আমি তার সঙ্গে গলফ খেলেছি এবং তাকে আমার ভীষণ পছন্দ। সে বেশ ভালো গলফও খেলে। সে আসলেই দারুণ।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী হ্যারি কেইন জানান, প্রায় ১৮ মাস আগে ফ্লোরিডায় এই ঘটনা ঘটেছিল। একই সঙ্গে ৮০ বছর বয়সেও ট্রাম্পের গলফ খেলার দক্ষতার প্রশংসা করেন এই ইংলিশ স্ট্রাইকার।

কেইন বলেন, ‘সত্যি বলতে আমি বেশ ভালোই খেলেছিলাম। ১৮ মাস আগে আমি যখন পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে গলফ খেলার আমন্ত্রণ জানান। দেশের প্রেসিডেন্ট যখন আপনাকে আমন্ত্রণ জানান, তখন তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলাটা এক পরাবাস্তব অভিজ্ঞতা সৃষ্টি করে। তার গলফ খেলার হাত বেশ ভালো। আমি শুধু এটুকুই আশা করি, ওনার বয়সে পৌঁছে আমিও যেন ওনার মতোই ভালো গলফ খেলতে পারি। এটি একটি অনন্য অভিজ্ঞতা ছিল এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ।’

পাপ্পু/অন্তরা/