ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
কতদিন টানা বৃষ্টি  থাকবে, জানাল আবহাওয়া অফিস নবীনদের স্বপ্নযাত্রায় অনুষ্ঠিত হলো এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন বন্যা ও পাহাড়ধসে ৪৪ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক কার্যক্রম চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ মুকুট জিতলেন সামানজার সাঈদ একাত্তরে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষমা চাওয়ার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অগণতান্ত্রিক শাসনে দেশের ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি মাজারের ডেগে চিরকুট: ‘ধর্ষক ও খুনিদের বিচার চাই’ আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী, নিরপরাধকে হয়রানি না করার নির্দেশ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুকসমান পানির মধ্যেই চলছে চিকিৎসা শাহজালালের মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী পল্লী বিদ্যুৎ- এ নিয়োগ, এসএসসি পাসেই নেবে ১,৪৬০ জন পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিংয়ে কাজ করবে পূবালী ব্যাংক: ভূমিমন্ত্রী বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব এইচএসসি পরীক্ষা স্থগিত টেকনাফে ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেল হাতি, চিকিৎসা দিচ্ছে বনবিভাগ গোপালগঞ্জের নগর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ ডা. কে এম বাবর তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ পতেঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, পাশে থাকার আশ্বাস মেয়রের বৃষ্টিভেজা আনন্দনগর ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যেও সেন্ট মার্টিনে পৌঁছাল ১৫৯ যাত্রী টানা বৃষ্টিতে শালিখায় কালভার্ট ধস, দুর্ভোগে এলাকাবাসী ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ বাংলাদেশ-চীন বাণিজ্যিক করিডর: সম্ভাবনা ও বাস্তবতা বন্যায় বিপর্যস্ত বাঁশখালী, ত্রাণের অপেক্ষায় প্রত্যন্ত অঞ্চলের মানুষ

শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
শিখা অনির্বাণ চালুর উদ্যোগ নিন

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী লাখো শহিদ ও মুক্তিযোদ্ধার স্মৃতিকে ধারণ করে দেশের বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ ও স্মারক নির্মাণ করা হয়েছে। ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণ তেমনই একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মারক, যা মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে পরিচিত। সম্প্রতি শিখা অনির্বাণের শিখা নিভিয়ে রাখার বিষয়টি জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্য, বিশ্লেষণ ও দাবি প্রচারিত হচ্ছে। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর করাই সমীচীন। শিখা অনির্বাণ কোনো ধর্মীয় উপাসনা বা আচার-অনুষ্ঠানের প্রতীক নয়; বরং এটি একটি জাতীয় স্মারক, যা মুক্তিযুদ্ধের শহিদদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশেও জাতীয় স্মৃতিরক্ষার উদ্দেশ্যে অনুরূপ অনির্বাণ শিখা বা স্মারক সংরক্ষণ করা হয়। এসব স্মারকের মূল উদ্দেশ্য ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও আত্মত্যাগের শিক্ষা দেওয়া এবং জাতীয় ঐক্য ও দেশপ্রেমকে শক্তিশালী করা। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিখা অনির্বাণ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি, এটি বন্ধ রাখার কারণ সম্পর্কে একটি স্পষ্ট ও আনুষ্ঠানিক ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরা হলে বিভ্রান্তি দূর হবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং জাতীয় স্মৃতিচিহ্নের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

খান ইয়ামিন
আহ্বায়ক আলেয়া সুলতানা স্মৃতি পাঠাগার
২ নং হাবেলী গোপালপুর সদর ফরিদপুর
[email protected]

ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
ঋণ গ্রহীতার ট্যাক্স ফাইল প্রস্তুতে সতর্ক হোন

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সীমার বেশি ঋণ প্রাপ্তির ক্ষেত্রে, এমনকি ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রেও বর্তমানে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র প্রদর্শন করা বাধ্যতামূলক। কিন্তু আমরা অনেকেই জানি না যে, রিটার্ন প্রস্তুত এবং জমা দেওয়ার সম্পূর্ণ আইনি দায়িত্ব কিন্তু ঋণ গ্রহীতার নিজের অথবা তার দ্বারা মনোনীত ও অনুমোদিত ট্যাক্স আইনজীবীর। অনেক সময় দেখা যায়, লক্ষ্যমাত্রা বা টার্গেট পূরণের জন্য মূল ব্যাংক বা এজেন্ট ব্যাংকে কর্মরত ব্যক্তিরাও ঋণগ্রহীতার সম্মতিতে অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করে দেন। এটি নিয়মসিদ্ধ বা দোষের কি না–তা এখানে আলোচ্য বিষয় নয়। সঠিক নিয়মে ঋণের হিসাব ফাইলে না দেখালে তা পরবর্তীতে ‘অপ্রদর্শিত আয়’ বা ‘কালো টাকায়’ রূপ নিতে পারে কি না, সেটাই ভাববার বিষয়। এমনকি ট্যাক্স ফাইলের ভুল ব্যাখ্যার কারণে বড় অঙ্কের জরিমানা পর্যন্ত আরোপ হবার আশঙ্কা থাকে। তাই ঋণ গ্রহীতার ফাইল প্রস্তুতকালে দক্ষতার সঙ্গে আইনি কলাকৌশল অবলম্বন ও ক্যালকুলেশন করা খুব বেশি প্রয়োজন। বিশেষত ফাইল প্রস্তুতের সময় খেয়াল রাখতে হয় ঋণের ক্যাটাগরি, ঋণের ব্যবহার, ঋণের প্রভাব, ঋণের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়াদি। এ ছাড়া আয়-ব্যয়, সম্পদ-দায়, বিনিয়োগ-প্রাপ্তি, ক্ষতি-খরচ, উৎসে কর, প্রদেয় কর এবং কর রেয়াতের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সুনিপুণভাবে পরিগণনার কাজেও এক্সপার্ট হতে হয়। অনলাইন মানেই সবকিছু সোজা–বিষয়টা মোটেও এমন নয়। একটি ভুল বা অসতর্ক রিটার্ন সাবমিশন আপনাকে ভবিষ্যতের বড় আইনি ও আর্থিক ঝুঁকিতে ফেলতে পারে। তাই ঋণ নেওয়ার আনন্দে মেতে ওঠার পাশাপাশি আপনার ট্যাক্স ফাইলে সব হিসাব ঠিকঠাকভাবে উপস্থাপিত হয়েছে তো? সময় থাকতেই সচেতন হোন।

পলাশ কুণ্ডু
জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত আয়কর আইনজীবী ও 
সদস্য, নীলফামারী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
[email protected]

প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রাইমারি স্কুল একটি গুরুত্বপূর্ণ অন্যতম বিদ্যানগর। এটি ছোট্ট সোনামণিদের প্রাথমিক জ্ঞানের কেন্দ্র। তারা শিখবে নৈতিকতা, সুন্দর আচরণ ও আদর্শ। সম্প্রতি ভিডিও ফুটেজে লক্ষ করা যায় একজন শিক্ষিকা স্টুডেন্ট কর্তৃক পা ম্যাচেজ করাচ্ছেন এবং অন্য একজন ফোন ব্যবহার করছেন ইত্যাদি।

এটি শিশুদের জন্য যেমন ক্ষতিকর ও অনৈতিক শিক্ষাদানের লক্ষণ। তেমনি শিক্ষকদের জন্যও বড় লজ্জার এবং সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক আচরণ। এমন আচরণ ছোট্ট শিক্ষার্থীদের আচরণে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষকদের পরিস্থিতি এরূপ হওয়ায় সাধারণ মানুষের কাছে অনাগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফলে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অতএব, শিক্ষাব্যবস্থা সুন্দর পরিচালনায় দ্রুত অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা

ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশের রাস্তাঘাটে, বাড়ির ছাদে, গাড়িতে বাংলাদেশি বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা নিজ নিজ সমর্থিত দলের পতাকা লাগিয়ে দেন। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা নিজেদের বাড়ি-গাড়ি পতাকা ও জার্সির রঙে রাঙিয়ে তোলেন। তারা প্রায় প্রতিটি পাড়ামহল্লা ও বাজারে শত শত ফুট লম্বা বিশাল পতাকা উত্তোলন করেন। এই উন্মাদনা বিশ্বে বিরল।

কিন্তু দুঃখের বিষয় আর্জেন্টিনা ও ব্রাজিলের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই বাংলাদেশি ভালোবাসার কথা তেমন জানেন না। তাদের জাতীয় দলের জন্য বাংলাদেশে কী পরিমাণ আবেগ ও উৎসাহ। আমরা নিজেদের এই উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বাংলা কিংবা ইংরেজিতে। আর্জেন্টিনার মানুষ স্প্যানিশ আর ব্রাজিলের মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলেন। তারা বাংলা কিংবা ইংরেজি না জানায় আমাদের এই বিশাল সমর্থন তাদের কাছে পুরোপুরি পৌঁছায় না।

কে করবে এই উদ্যোগ? সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে কাজ করতে পারে। করপোরেট কোম্পানিগুলো স্পন্সরশিপ দিয়ে কাউকে আনলে তাদেরও ব্র্যান্ডিং হবে বাংলাদেশ ও বিশ্বমঞ্চে। বাংলাদেশের ফুটবলপ্রেম  আবেগের পাশাপাশি একটি শক্তিশালী সফট পাওয়ার। এই শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বিশ্বের দরবারে বাংলাদেশ আরও উজ্জ্বল হয়ে উঠবে। শুধু আর্জেন্টিনা ও ব্রাজিল নয়,  সারা বিশ্বে বাংলাদেশি ফ্যানদের কার্যক্রম পৌঁছে দেওয়ার সময় এসেছে। এখনই শুরু করতে হবে। 

আরাবী নূর লিমা
কবি ও প্রাবন্ধিক
[email protected]

বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা

‎‎কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সারা দিন বহিরাগতদের আনাগোনা ১৭৫ একর ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। বহিরাগতরা ঘুরতে আসা ছাড়াও এমন কিছু কাজ করে থাকে যা নিতান্তই দৃষ্টিকটু। ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবর, স্মৃতিসৌধ অথবা বিভিন্ন নিরিবিলি এলাকায় তাদের অশোভনীয় আচরণ দেখতে পাওয়া যায়। আবার বহিরাগত ছেলেরা বা বখাটেরা ক্যাম্পাসের গাছের ফলমূল অযথা নষ্ট করে। বখাটেদের দ্বারা ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটে থাকে। বহিরাগতরা কোনো নেতার ট্যাগ দিয়ে ক্যাম্পাস মোটরসাইকেল শোডাউন করে থাকে। ছুটির দিনে বা কোনো বড়সড় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন কোনো ছোটখাটো বিনোদন কেন্দ্র হয়ে ওঠে। বহিরাগতদের এসব ক্রিয়াকলাপ ইবি ক্যাম্পাসের শান্ত পরিবেশকে নষ্ট করছে। এ ছাড়া ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের ওপর জোর খাটানোর চেষ্টা করে থাকে। দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য ইতোমধ্যই নানা নেতিবাচক ঘটনা ঘটে গেছে যা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। কিন্তু ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ আনাগোনা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বহিরাগতদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের এভাবে কোণঠাসা হয়ে থাকা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের পাশে ভাঙা প্রাচীর নাজুক নিরাপত্তাব্যবস্থার দিকে ইঙ্গিত দেয়। তাই ভবিষ্যতে কোনো বড় বিপদ হওয়ার আগেই ইবি ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা সীমিত করতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের কাজে অবহেলা বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিরাগত প্রবেশ সীমিতকরণে ও নিরাপত্তা জোরদার করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। 
‎‎
মো. শাহরিয়ার সৌরভ
‎শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]

প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

শুভ জন্মদিন প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তোমার বয়স প্রতি বছর যেমন বাড়ে, তেমনি হাজারো স্বপ্নেরও বয়স বাড়ে তোমার প্রাঙ্গণে। মাত্র কিছুদিন আগেও আমি ছিলাম তোমার কাছে এক অপরিচিত মুখ। আজ তোমার ৭৫৩ একরের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি বিকেল আর প্রতিটি মুখ ধীরে ধীরে আমার আপন হয়ে উঠেছে। তোমার আঙিনায় আমি শুধু পড়াশোনা করতে আসিনি; নিজেকে গড়ে তুলতে, মানুষ হতে এবং স্মৃতির ভাণ্ডার পূর্ণ করতে এসেছি। তোমার ৭৩ বছরের অভিজ্ঞতা আমাকে পূর্ণ করুক, তুমি পূর্ণতা দিও। আমি তোমাকে হৃদয় আসনে রেখে দেব আমৃত্যু, আজীবন।

মো. আমিনুর রহমান 
বাংলা ভাষা ও সাহিত্য, শিক্ষাবর্ষ ২০২৪-২৫
[email protected]