ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসি বললেন, ‘আর্জেন্টিনা কখনও বিশ্বাস হারায় না’ নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন এমপি হান্নান মাসউদকে নিতে মাঝ নদী থেকে ঘুরলো ফেরি যুক্তরাষ্ট্রে গুগলের প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলেন স্বামী কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে জমির উদ্দিনের মৃত্যু: সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ উপসাগরীয় ৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এক কূপের পানিতে ১৪০০ বছরের সদকা প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা পূর্ব চীনে টাইফুন বাভির আঘাত, তাইওয়ানে আহত ১৩৪ সোনারগাঁ থেকে ছিনতাই ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার হরমুজ প্রণালী বন্ধের পর ইরানে মার্কিন বিমান হামলা ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন বায়ুদূষণ সচেতনতায় স্বীকৃতি পেলো দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন তিন গুণ বাড়িয়েছে ইরান টরন্টোর সালসা উৎসবে গোলাগুলি, নিহত ২ সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সেমিফাইনালের সম্পূর্ণ সময়সূচি রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু দুই বছরে ৩৬০টি পোশাক কারখানা বন্ধ বন্যায় বাড়ছে দুর্ভোগ স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি ঘাম ঝড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিপর্যয় থেকে পুনর্জন্ম স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০০ এএম
স্পেনের সামনে আবার বিশ্বজয়ের হাতছানি
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে এমন কিছু দল আছে, যাদের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে শিল্প, শৃঙ্খলা আর সৌন্দর্যের এক অপূর্ব মিশেল। স্পেন সেই বিরল দলগুলোর একটি। কখনো বল দখলের মোহময় জাদু, কখনো নিখুঁত পাসিং, কখনো আবার ধৈর্য আর কৌশলের অনন্য সমন্বয়ে বিশ্ব ফুটবলে নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছে ‘লা রোজা’। তবে এই গৌরবের গল্প একদিনে তৈরি হয়নি। দীর্ঘ অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা এবং বারবার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়েই বিশ্বচ্যাম্পিয়নের আসনে পৌঁছেছিল তারা। আর ২০২৬ বিশ্বকাপে সেই সিংহাসন পুনরুদ্ধারের স্বপ্ন যেন আবারও বাস্তবের খুব কাছে এসে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের প্রথম দিকের ইতিহাসে স্পেন ছিল অনিয়মিত এক অংশগ্রহণকারী। প্রথম ৯টি বিশ্বকাপের মধ্যে মাত্র চারটিতে জায়গা করে নিতে পেরেছিল ইউরোপের এই পরাশক্তি। কখনো বাছাইপর্বের কঠিন বাধা, কখনো আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতা– সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে তাদের উপস্থিতি ছিল অনিয়মিত।

কিন্তু সময়ের সঙ্গে বদলাতে থাকে ছবিটা। ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে শুরু হয় নতুন এক অধ্যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বেই জায়গা করে নিয়েছে স্পেন। ধারাবাহিকতার এই নজির ইউরোপের খুব কম দলই দেখাতে পেরেছে।

তবে নিয়মিত বিশ্বকাপ খেললেও সাফল্য সব সময় ধরা দেয়নি। কোনো আসরে গ্রুপ পর্বেই বিদায়, কোনোবার দ্বিতীয় রাউন্ড, আবার কখনো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েও থেমে যেতে হয়েছে। প্রতিভার অভাব ছিল না, কিন্তু বড় মঞ্চে শেষ বাধা পেরোনোর মানসিক দৃঢ়তা যেন বারবার অধরা থেকে যাচ্ছিল।

অবশেষে আসে ২০১০ সাল- স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় বছর। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের শুরুটা ছিল হোঁচট খেয়ে। প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে পরাজয়। অনেকেই ভেবেছিলেন, হয়তো আবারও ব্যর্থতার গল্প লেখা হবে। কিন্তু সেই হারই যেন দলটিকে আরও শক্ত করে তোলে।

ইকার ক্যাসিয়াসের নিরাপদ হাতে গোলপোস্ট, কার্লেস পুয়োল ও জেরার্ড পিকের দুর্ভেদ্য রক্ষণ, মাঝমাঠে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেতসের অসাধারণ পাসিং নৈপুণ্য, আর সামনে ডেভিড ভিয়ার গোল করার সহজাত ক্ষমতা–সব মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা দল হয়ে ওঠে স্পেন।

সেই বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে ‘লা রোজারা’। আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক গোল শুধু একটি ম্যাচের ভাগ্য বদলায়নি, বদলে দিয়েছিল স্প্যানিশ ফুটবলের ইতিহাসও। ইউরো ২০০৮, বিশ্বকাপ ২০১০ এবং ইউরো ২০১২-টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে স্পেন।

কিন্তু শিখরের পরই নেমে আসে অন্ধকার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শিরোপাধারী স্পেনকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে। নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলের বিধ্বংসী হার এবং চিলির বিপক্ষে পরাজয়ের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। আধিপত্যের যুগের যেন আকস্মিক সমাপ্তি ঘটে।

পরবর্তী দুই বিশ্বকাপেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় স্পেন। প্রতিভাবান ফুটবলার ছিল, বল দখলের আধিপত্যও ছিল কিন্তু নকআউটের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়নি।

তবে সেই ব্যর্থতাই ছিল নতুন শুরুর ভিত্তি। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের মিশেলে ধীরে ধীরে গড়ে উঠেছে নতুন স্পেন। গতি, সৃজনশীলতা, উচ্চ প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে তারা আবারও হয়ে উঠেছে বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ংকর দল।

২০২৬ বিশ্বকাপে সেই পরিবর্তনের পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে স্পেন ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। তাদের ফুটবলে আবারও ফিরে এসেছে আত্মবিশ্বাস, ছন্দ এবং চ্যাম্পিয়নদের মানসিকতা। প্রতিটি ম্যাচেই তারা দেখিয়েছে, ২০১০ সালের গৌরব কেবল অতীতের স্মৃতি নয়–সেটি আবারও বর্তমান হওয়ার অপেক্ষায়।

এখন স্পেনের সামনে মাত্র দুটি ম্যাচ। দুটি জয়ই তাদের পৌঁছে দিতে পারে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বর্ণমুকুটে। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বের সেরা হওয়ার সুযোগ দাঁড়িয়ে আছে হাতের নাগালে।

ফুটবলে ইতিহাস কখনো স্থির থাকে না। এক সময় যারা বিশ্ব শাসন করে, তাদেরও পতন ঘটে। আবার যারা পতনের গভীরে হারিয়ে যায়, তারাই একদিন নতুন আলোয় ফিরে আসে। স্পেনের বর্তমান যাত্রা যেন সেই চিরন্তন সত্যেরই প্রতিচ্ছবি।

২০২৬ বিশ্বকাপে ‘লা রোজা’ এখন আর শুধু একটি দল নয়; তারা পুনর্জাগরণের প্রতীক। ২০১৪ সালের হতাশা, ২০১৮ ও ২০২২ সালের অপূর্ণতা পেছনে ফেলে তারা আবারও বিশ্বচ্যাম্পিয়নের পথে হাঁটছে। আর মাত্র দুটি জয়–তার পরই হয়তো আবারও লাল-হলুদ পতাকায় রাঙবে বিশ্ব ফুটবলের আকাশ।

নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
নিজের করা গোল নিয়ে যা বললেন আলভারেজ
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে দলের জয় সহজ করে দেন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস। ম্যাচ শেষে নিজের গোলকে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।

মিক্সড জোনে আলভারেস বলেন, ‘শটটি দারুণভাবে লেগেছিল। এর আগে একটি সুযোগ পেয়েছিলাম। এবার ফাঁকা জায়গা পেয়েছিলাম, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে আসেনি। তাই আত্মবিশ্বাস নিয়ে শট নিয়েছিলাম। ভাগ্য ভালো, সেটি অসাধারণ একটি গোলে পরিণত হয়েছে।’

সুইজারল্যান্ডের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘প্রতিপক্ষ একজন কম নিয়ে খেললেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। তারা দারুণভাবে রক্ষণ সামলেছে। তবে আমরা বিশ্বাস রেখেছিলাম, ধৈর্য ধরে আক্রমণ চালিয়ে গেলে সুযোগ আসবেই।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। আলভারেস বলেন, ‘অবশ্যই আমরা ম্যাচটি নির্ধারিত সময়েই শেষ করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন। এখানে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন আমাদের সামনে আর মাত্র দুটি ম্যাচ। একই মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে ৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে সমতা ফেরান ড্যান এনদোয়ে।

নির্ধারিত সময়ে একাধিক সুযোগ তৈরি করেও জয়ের গোল পায়নি আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ২২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে আবারও এগিয়ে দেন আলভারেস।

অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। এই জয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পাপ্পু/এএফ

সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
সেমিফাইনালে উঠে নরওয়ের প্রধানমন্ত্রীকে খোঁচা স্টারমারের
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। নরওয়েকে হারানোর পর দেশটির প্রধানমন্ত্রীকে রসিকতাপূর্ণ বার্তায় খোঁচা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

কোয়ার্টার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইংল্যান্ড। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

নির্ধারিত সময়ে সমতায় ফেরানোর পর অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন বেলিংহাম। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরেকে ট্যাগ করে স্যার কিয়ার স্টারমার লেখেন, ‘নরওয়ে ১-২ জুড বেলিংহাম। আপনার ছেলেরা আজ দারুণ লড়াই করেছে।’

স্টারমারের এই রসিক মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ফুটবলপ্রেমী তার কৌতুকপূর্ণ বার্তাকে ইংল্যান্ডের জয়ের আনন্দ উদযাপনের ভিন্নধর্মী উপায় হিসেবে দেখেছেন।

পাপ্পু/এএফ

প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা
ছবি: সংগৃহীত

নরওয়েকে নাটকীয়ভাবে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের এই জয়ের পর উল্লাসে মেতেছেন দেশটির রাজপরিবারের সদস্য, রাজনৈতিক নেতা এবং সাবেক ফুটবল তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও প্রশংসার জোয়ারে ভাসছেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে একপর্যায়ে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। অতিরিক্ত সময়ে বেলিংহামের দ্বিতীয় গোলেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে থ্রি-লায়ন্সরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়েছেন প্রিন্স অব ওয়েলস প্রিন্স উইলিয়াম। তিনি লেখেন, ‘সাবাস ইংল্যান্ড’! প্রতিকূল পরিবেশেও দুর্দান্ত পারফরম্যান্স। এটি সত্যিই একটি বিশেষ দল। নরওয়ের জন্যও সমবেদনা, তারা গর্ব করার মতো খেলেছে। এবার সেমিফাইনালের পালা।’

ম্যাচের আগের দিন ইংল্যান্ড দলের অনুশীলন পরিদর্শন করেছিলেন সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। কোয়ার্টার ফাইনালে তিনি গ্যালারিতে বসেই দলের জয় উপভোগ করেন। ম্যাচ শেষে ইংল্যান্ড দলের ঐতিহ্যবাহী ‘ওয়ান্ডারওয়াল’ গান গাওয়ার একটি ভিডিও শেয়ার করে বেকহ্যাম লেখেন, ‘ছেলেদের দুর্দান্ত পারফরম্যান্স।’

ইংল্যান্ডের এই জয় নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারিনেভিল বেলিংহামের প্রশংসা করে বলেন ‘পল গ্যাসকয়েন, মাইকেল ওয়েন কিংবা ওয়েইন রুনির অসাধারণ পারফরম্যান্স দেখেছি। কিন্তু জুড বেলিংহামের মতো প্রভাব বিস্তার করতে কাউকে দেখিনি। এই দলের মধ্যে বিশেষ কিছু আছে।’

পাপ্পু/এএফ

ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
ইংল্যান্ডের গোল নিয়ে অভিযোগ নরওয়ে কোচের
ছবি: সংগৃহীত।

হারের ক্ষত কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিলেন নরওয়ের কোচ স্টেলে সোলবাকেন। অতিরিক্ত সময়ের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে।

তবে এই হারের পেছনে ভাগ্যের চেয়ে মাঠের প্রযুক্তির দায় দেখছেন নরওয়ে কোচ। তার দাবি, জুড বেলিংহামের প্রথম গোলের আগে বলটি মাঠের ওপরে থাকা স্পাইডারক্যামের তারে লেগেছিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে নরওয়ের গোলরক্ষক আরিয়ান নাইল্যান্ড বল ক্লিয়ার করতে শট নেন। সোলবাকেনের দাবি, বলটি ওপরে থাকা ক্যামেরা ক্যাবলে আঘাত করে। এতে বলটির গতিপথ হঠাৎ বদলে যায়। দিক হারানো বলটি সরাসরি গিয়ে পড়ে এক ইংলিশ খেলোয়াড়ের পায়ে। সেখান থেকেই আক্রমণ গড়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম।

প্রথমার্ধের বিরতির সময়ই ম্যাচ কর্মকর্তাদের কাছে এই নিয়ে অভিযোগ করেন সোলবাকেন। তবে মাঠের রেফারি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-কেউই এই দাবি আমল নেননি। তারা জানান, এমন কোনো ঘটনা তাদের ক্যামেরায় শনাক্ত হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নরওয়ে কোচ বলেন, ‘বলটি আকাশ থেকে একেবারে সোজা নিচে নেমে আসে। তা দেখেই মনে হয়েছে এটি কোনো কিছুর সঙ্গে লেগে দিক পরিবর্তন করেছিল। এর ফলে আমাদের ডিফেন্ডারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তবে এখন আর কিছু করার নেই। ম্যাচ তো আর পুনরায় খেলা হবে না।’

পাপ্পু/এএফ

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:০৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
ছবি: এআই

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালের মহারণ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর, অতিরিক্ত সময়ে আলবিসেলেস্তেরা আরও দুটি গোল করে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে, দিনের অপর কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের নরওয়েকে অতিরিক্ত সময়ের নাটকীয় ম্যাচে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহাম।

আজহার/