ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
ঈশ্বরদীতে বৃত্তির হাসি ২০৬ শিক্ষার্থীর মুখে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক স্কুল ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার নিশ্চিত করা জরুরি মিয়ানমার সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারচক্র, আটক দুই যুবক নরওয়ে ‘ডাকাতির’ শিকার: আলফ-ইঙ্গে হালান্ড যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১০ সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের ত্রাণ বিতরণের পর হারুয়ালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ১০ লাখ নগরবাসীর সেবায় কাজ করছে রসিক: প্রশাসক বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা বাকৃবি অধ্যাপক আব্দুল বাতেনের রাজকীয় বিদায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু ‘আমি সকালে টাইগার খেয়ে আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে জানি না’ পাঠ্যপুস্তকের বাইরের এক জীবন্ত ক্যাম্পাসের গল্প এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী মৌলভীবাজারে বন্যার শঙ্কা কেটেছে, কমছে নদ-নদীর পানি ‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নাফিজা বই পড়ে জানতে পারল যে, মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোনো একটি অংশের কাজ।

২৬। মস্তিষ্কের কোন অংশ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে?
ক) মধ্যমস্তিষ্ক     
খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা     
ঘ) গুরুমস্তিষ্ক

২৭। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) চর্ম             খ) বৃক্ক 
গ) লোমকূপ     ঘ) ফুসফুস

২৮। মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
ক) ৫টি     খ) ৪টি 
গ) ৩টি     ঘ) ২টি

আরো পড়ুন : সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৯। লঘুমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে-
i. চলাফেরা 
ii. কথা বলা
iii. চিন্তা-চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

৩০। মেরুরজ্জুর বাইরের দিকে কোনটি থাকে?
ক) ধূসর পদার্থ     
খ) লাল পদার্থ 
গ) শ্বেত পদার্থ     
ঘ) হলুদ পদার্থ

উত্তর: ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

নাফিজা বই পড়ে জানতে পারল যে, মানুষের ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোনো একটি অংশের কাজ।

২৬। মস্তিষ্কের কোন অংশ বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে?
ক) মধ্যমস্তিষ্ক     
খ) লঘুমস্তিষ্ক 
গ) মেডুলা     
ঘ) গুরুমস্তিষ্ক

২৭। মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক) চর্ম             খ) বৃক্ক 
গ) লোমকূপ     ঘ) ফুসফুস

২৮। মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
ক) ৫টি     খ) ৪টি 
গ) ৩টি     ঘ) ২টি

আরো পড়ুন : সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৯। লঘুমস্তিষ্ক নিয়ন্ত্রণ করে-
i. চলাফেরা 
ii. কথা বলা
iii. চিন্তা-চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

৩০। মেরুরজ্জুর বাইরের দিকে কোনটি থাকে?
ক) ধূসর পদার্থ     
খ) লাল পদার্থ 
গ) শ্বেত পদার্থ     
ঘ) হলুদ পদার্থ

উত্তর: ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. গ, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ  পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর ভূমিরূপের পরিবর্তন। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬। সমভূমি অঞ্চলের নদী উপত্যকা- 
i. প্রশস্ত হয়    
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i      খ) ii
গ) iii     ঘ) i, ii ও iii

২৭। বাংলাদেশের কোন নদীকে ‘চর উৎপাদী’ নদী বলা হয়?
ক) যমুনা নদীকে    খ) পদ্মা নদীকে
গ) মেঘনা নদীকে    ঘ) তিস্তা নদীকে

২৮। বাংলাদেশের পাহাড়ি নদী নিচের কোনটি?
ক) পদ্মা       খ) সাংগু
গ) মেঘনা    ঘ) ধলেশ্বরী

২৯। ক্ষয়কাজের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ কোনটি?
ক) জলপ্রপাত    খ) পলল কোণ
গ) পলল পাখা    ঘ) পশ্চাৎ ঢাল

৩০। যমুনা নদীর উৎপত্তি কোথায়? 
ক) গঙ্গোত্রী হিমবাহে    খ) নাগা-মনিপুরে
গ) লুসাই পাহাড়ে          ঘ) মানস সরোবরে

আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৩১। পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক) মানস সরোবরে    
খ) লুসাই পাহাড়ে
গ) নাগা-মনিপুরে    
ঘ) গঙ্গোত্রী হিমবাহে

৩২। যমুনা নদীর উপনদী নিচের কোনটি?
ক) তিস্তা        খ) পদ্মা
গ) মেঘনা        ঘ) গোমতি

৩৩। করতোয়া, তিতাস, আত্রাই কোন নদীর উপনদী?
ক) তিস্তা        খ) যমুনা
গ) মেঘনা        ঘ) ব্রহ্মপুত্র

নিচের চিত্রের আলোকে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩৪। ওপরের চিত্রে ‘ক’ চিত্রটি কোন ধরনের ভূমিরূপ?
ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ    খ) প্লাব ভূমি     
গ) কর্দম ছিপি              ঘ) বাঁকের চর

৩৫। ওপরের চিত্রে ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়-
i. নদীর দুটি বাঁক পরস্পর সন্নিকটে প্রবাহিত হলে
ii. দুটি বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে প্রবাহিত হলে
iii. বাঁকের মধ্যবর্তী অংশ ক্ষয় না হয়ে প্রবাহিত হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii         খ) i ও iii
গ) ii ও iii         ঘ) i, ii ও iii 

উত্তর: ২৬. ক, ২৭. ক, ২৮. খ, ২৯. ক, ৩০. ঘ, ৩১. ঘ, ৩২. ক, ৩৩. খ, ৩৪. ক, ৩৫. ক।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার (১২ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে ওই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

রবিবার (১২ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে ফল জানতে পারবে।

টেলিটকের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। এজন্য এসএমএস করতে হবে:
DPE<Space>Roll  লিখে  পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: DPE 123456

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’-এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

অন্তরা/

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

সৃজনশীল প্রশ্ন ও উত্তর-২

নিচের ছকটি দেখে প্রশ্নগুলোর উত্তর লেখ।

ক. BRAC-এর পূর্ণরূপ কী?
খ. UNDP-এর একটি উদ্দেশ্য বর্ণনা করো।
গ. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে কোন আন্তর্জাতিক সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘বিশ্বব্যাপী শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ ও উন্নয়নে সংস্থাটির ভূমিকা অপরিসীম’ মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর: ক. BRAC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Rural Advancement Committee।

খ. UNDP-এর একটি উদ্দেশ্য হলো- দারিদ্র্য বিমোচন।
UNDP সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য হ্রাসের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্য অর্জনে UNDP অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও সম্পদ বৃদ্ধি এবং সরবরাহ নিশ্চিত করে দেশগুলোর উন্নয়ন কৌশল নির্ধারণে সহায়তা করে থাকে। সংস্থাটি দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পাইলট প্রজেক্টে অনুদান দেয় এবং নারীদের উন্নয়নে সরকার ও জনগণকে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করে তোলে। সেই সঙ্গে এটি সরকারের সঙ্গে NGO-এর কার্যক্রমের সমন্বয় সাধনে সহায়তা দেয়। 

আরো পড়ুন :  বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

গ. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে ইঙ্গিত করা হয়েছে।
ইউনিসেফ হলো জাতিসংঘ পরিচালিত একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে শিশুদের কল্যাণের উদ্দেশ্যে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। বিশ্বব্যাপী নারী ও শিশু কল্যাণে এ সংস্থাটির অবদান সর্বজনস্বীকৃত। সারা বিশ্বের শিশুদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নে সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নারীর ক্ষমতায়ন, জরুরি ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও তাদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন সাধন এবং নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিত করতে ইউনিসেফ প্রচারিত ‘মিনা কার্টুন’ বহুল প্রশংসিত হয়েছে।
উদ্দীপকের ছকে দেখা যায়, একটি সংস্থার প্রতিষ্ঠাকাল ১৯৪৬ এবং এর সদর দপ্তর নিউইয়র্ক। এটি বিশ্বব্যাপী শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করে। সংস্থাটির অন্যতম কর্মসূচি হলো মিনা কার্টুন সম্প্রচার। উদ্দীপকের সংস্থাটির এ তথ্যগুলো উপরে বর্ণিত সংস্থা ইউনিসেফের সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে ইউনিসেফকে নির্দেশ করা হয়েছে।

ঘ. ‘বিশ্বব্যাপী শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ ও উন্নয়নে সংস্থাটির অর্থাৎ ইউনিসেফের ভূমিকা অপরিসীম’ মন্তব্যটি যথার্থ।
সারা বিশ্বের শিশুদের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ১৯৪৬ সালে ইউনিসেফ যাত্রা শুরু করে। এর সদর দপ্তর নিউইয়র্কে। উদ্দীপকের ছকে উল্লেখিত তথ্যগুলো আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকেই ইঙ্গিত করে। সারা বিশ্বের শিশুদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে সংস্থাটি বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। সংস্থাটি শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ দানে সরকারকে সহায়তা করে। পাশাপাশি দরিদ্র ছাত্রছাত্রীদের সংস্থাটি বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন- বই, খাতা-কলম বিতরণসহ স্কুল ড্রেস ও বৈজ্ঞানিক যন্ত্রপাতিও বিতরণ করে থাকে।
ইউনিসেফ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে মাতৃমঙ্গল ও শিশুকল্যাণকেন্দ্র স্থাপন, গ্রামীণ স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, সংক্রামক ব্যাধি প্রতিরোধে  টিকাদান কর্মসূচি পরিচালনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি শিশুদের পুষ্টির চাহিদা পূরণে এটি জনসাধারণকে পুষ্টি বিষয়ে সচেতন করা, শিশুদের জন্য বিস্কুট ও দুগ্ধ বিতরণ, শিশুদের মাতৃদুগ্ধ পানে উৎসাহিত করা প্রভৃতি কর্মসূচি পরিচালনা করছে। আবার শিশুদের বিকাশ ও উন্নয়নের জন্য ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে বিশেষ ভূমিকা পালন করছে। এভাবে বিশ্বব্যাপী শিশুদের রক্ষা ও কল্যাণের ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য ইউনিসেফ ১৯৬৫ সালে নোবেল পুরস্কার এবং ২০০৬ সালে প্রিন্স অব এসটুরিয়াস অ্যাওয়ার্ড অব কনকর্ড লাভ করে। 
ওপরের আলোচনা থেকে বলা যায়, সারা বিশ্বের সুবিধাবঞ্চিত, অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ ও উন্নয়নে উদ্দীপকে নির্দেশিত সংস্থা ইউনিসেফ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

অর্থায়নের সূচনা অধ্যায়ের ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম
অর্থায়নের সূচনা অধ্যায়ের ২০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন:  সরকারি অর্থায়ন কী?
উত্তর: যে অর্থায়নে রাষ্ট্রের কেন্দ্রীয় বা স্থানীয় সরকারের আয়-ব্যয় নীতি, আয়-ব্যয় সমন্বয় নীতি এবং সে সংক্রান্ত সমস্যাগুলো ও তা সমাধানের ব্যবস্থা করা হয় তাকে সরকারি অর্থায়ন বলা হয়।

প্রশ্ন:  অর্থায়ন কাকে বলে?
উত্তর: তহবিল সংগ্রহ এবং ব্যবহার-সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অর্থায়ন বলে।

প্রশ্ন:  ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়।

প্রশ্ন:  বেসরকারি অর্থায়ন কী?
উত্তর: সরকারি প্রতিষ্ঠান ছাড়া বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে।

প্রশ্ন:  ব্যক্তিগত অর্থায়ন কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তি তার নিজস্ব বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তা-ই ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তি প্রথমে আয়ের পরিমাপ নির্ণয় করে এবং এই আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করে থাকে।

প্রশ্ন: পারিবারিক অর্থায়ন কী?
উত্তর: একটি পরিবারের সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবহার-সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে পারিবারিক অর্থায়ন বলে।

প্রশ্ন:  অব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উত্তর: মানব কল্যাণে নিয়োজিত অব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অব্যবসায় অর্থায়ন বলে।

প্রশ্ন:  আন্তর্জাতিক অর্থায়ন কী?
উত্তর: যে অর্থায়ন ব্যবস্থায় আমদানি ও রপ্তানি খাতগুলো এবং আমদানি ও রপ্তানি বাণিজ্যের ঘাটতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে।

প্রশ্ন:  চলতি মূলধন কাকে বলে?
উত্তর: প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, যেমন- উৎপাদনের জন্য কাঁচামাল কেনা, শ্রমিকদের মজুরি দেওয়া, বিভিন্ন ধরনের প্রশাসনিক ও বাজারজাতকরণ ব্যয় মেটানোর জন্য যে তহবিল ব্যবহার করা হয় তাকে চলতি মূলধন বলা হয়।

প্রশ্ন:  মূলধন বাজেটিং সিদ্ধান্ত কী?
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলা হয়।

প্রশ্ন:  অর্থায়ন সিদ্ধান্ত কাকে বলে?
উত্তর: বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল কোন কোন উৎস থেকে, কীভাবে, কত সময়ের জন্য এবং কোন সময় সংগ্রহ করা হবে সেগুলো যথাযথভাবে নির্ধারণ করাকে অর্থায়ন সিদ্ধান্ত বলে।

প্রশ্ন: তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত কী?
উত্তর: অর্জিত মুনাফার কত অংশ বা কী পরিমাণ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হবে এবং কত অংশ বা কী পরিমাণ ভবিষ্যতে পুনরায় বিনিয়োগের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হবে, সে সংক্রান্ত সিদ্ধান্তকেই তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত বলা হয়।

প্রশ্ন:  পোর্টফোলিও কাকে বলে?
উত্তর: পোর্টফোলিও হচ্ছে দুই বা তার অধিক আর্থিক সম্পদের সমাহার।

প্রশ্ন: পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি কী?
উত্তর: পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি হলো বিনিয়োগকারী তার সঞ্চিত তহবিল একটি কোম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ না করে একাধিক কোম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়।

প্রশ্ন:  সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: সামষ্টিক অর্থনীতি হলো একটি দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক কাঠামো, রাজস্ব নীতি ও আর্থিক নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণসহ সামগ্রিক প্রক্রিয়াই সামষ্টিক অর্থনীতি। যেমন- সামগ্রিক চাহিদা, সামগ্রিক জোগান, সামগ্রিক আয় ইত্যাদি।

প্রশ্ন: ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন- একক ব্যক্তির চাহিদা, একক ব্যক্তির জোগান, একক ব্যক্তির আয় ইত্যাদি।

প্রশ্ন: ব্যবস্থাপকীয় অর্থায়ন কাকে বলে?
উত্তর: ব্যবস্থাপকীয় অর্থায়ন বলতে আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে বোঝায়। আর্থিক ব্যবস্থাপক প্রত্যক্ষভাবে ব্যবসার আর্থিক কার্যাবলির ব্যবস্থা করে থাকে। সেগুলো হলো- ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মাধ্যমে। অর্থায়নের মৌলিক সিদ্ধান্তগুলো হলো- বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত।

প্রশ্ন: মুদ্রা বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে মুদ্রা বাজার বলে। মুদ্রা বাজারে সাধারণত বাণিজ্যিক কাগজ (Commercial paper), প্রতিজ্ঞাপত্র (Promissory notes), ট্রেজারি বিল (Treasury bill) ইত্যাদি কেনাবেচা করা হয়।

প্রশ্ন: আর্থিক বাজার কী? 
উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে। আর্থিক বাজারের মাধ্যমে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করা হয়ে থাকে। যেমন- শেয়ার, বন্ড, বাণিজ্যিক কাগজ ইত্যাদি।

প্রশ্ন: মূলধন বাজার কী?
উত্তর: যে বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে মূলধন বাজার বলে। মূলধন বাজারে সাধারণত শেয়ার, ঋণপত্র, মিউচুয়াল ফান্ড ইত্যাদি কেনাবেচা করা হয়।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ 
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর