ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী মৌলভীবাজারে বন্যার শঙ্কা কেটেছে, কমছে নদ-নদীর পানি ‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের হিলিতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন রংপুরে বাসচাপায় মাদরাসাশিক্ষকের মৃত্যু, বাসে আগুন লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা জবির বাসে ভেঙে পড়ল গাছ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে? সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প

কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড এড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের পরামর্শ।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হলুদ কার্ড দেখায় নরওয়ের বিপক্ষে আরেকটি কার্ড পেলেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতেন বেলিংহাম। তাই মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচজুড়ে তিনি ছিলেন বাড়তি সতর্ক। শেষ পর্যন্ত কোনো কার্ড না দেখেই জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জিতিয়ে সেমিফাইনালে তোলেন এই তারকা।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমার মা পুরো সপ্তাহজুড়ে আমাকে বলছিলেন—নিজের ভাষার দিকে খেয়াল রাখো, ট্যাকলের সময় সতর্ক থাকো, চেহারার অভিব্যক্তি ও আবেগ নিয়ন্ত্রণে রেখো। তাই হলুদ কার্ডের বিষয়টি সবসময় আমার মাথায় ছিল।’

রেফারির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি নিয়ম মেনে খেলেছি এবং রেফারিও দারুণ ছিলেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এতে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি।’

বেলিংহামের ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেন, ‘এটি আমাদের সেরা পারফরম্যান্স ছিল না, কিন্তু আমরা জয়ের পথ খুঁজে পেয়েছি। সঠিক সময়ে জুডের করা জোড়া গোলই পার্থক্য গড়ে দিয়েছে। বলের দখল ধরে রাখার ক্ষেত্রে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

পাপ্পু/এএফ

‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লড়াইকে ‘বিশেষ’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে বিশ্বকাপের শেষ চারের ম্যাচ খেলাকে তিনি দেখছেন ভিন্ন এক চ্যালেঞ্জ হিসেবে।

কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১ টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি।

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের দীর্ঘ ইতিহাস থাকলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি।

ইএসপিএন- এ দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে যা জানি, সবই ভিডিও ও ছবির মাধ্যমে। সেই ম্যাচের স্মৃতি আর্জেন্টিনার মানুষ এখনও বয়ে বেড়ায়। তবে বর্তমান দল প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দেয়।’

ইংল্যান্ডকে নিয়ে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ, কারণ তারা ফুটবলের অন্যতম পরাশক্তি। এমন দলের বিপক্ষে ম্যাচ সবসময়ই আলাদা রোমাঞ্চের। ব্যক্তিগতভাবে এবারই প্রথম তাদের বিপক্ষে খেলব, তাই ম্যাচটির জন্য আমি মুখিয়ে আছি।’

সেমিফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে মেসি বলেন, ‘এটি একটি শক্তিশালী দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল। তাই আমাদের নিজেদের সেরা ফুটবল খেলেই মাঠে নামতে হবে।’

পাপ্পু/এএফ

কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড এড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের পরামর্শ।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হলুদ কার্ড দেখায় নরওয়ের বিপক্ষে আরেকটি কার্ড পেলেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতেন বেলিংহাম। তাই মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচজুড়ে তিনি ছিলেন বাড়তি সতর্ক। শেষ পর্যন্ত কোনো কার্ড না দেখেই জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জিতিয়ে সেমিফাইনালে তোলেন এই তারকা।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমার মা পুরো সপ্তাহজুড়ে আমাকে বলছিলেন—নিজের ভাষার দিকে খেয়াল রাখো, ট্যাকলের সময় সতর্ক থাকো, চেহারার অভিব্যক্তি ও আবেগ নিয়ন্ত্রণে রেখো। তাই হলুদ কার্ডের বিষয়টি সবসময় আমার মাথায় ছিল।’

রেফারির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি নিয়ম মেনে খেলেছি এবং রেফারিও দারুণ ছিলেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এতে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি।’

বেলিংহামের ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেন, ‘এটি আমাদের সেরা পারফরম্যান্স ছিল না, কিন্তু আমরা জয়ের পথ খুঁজে পেয়েছি। সঠিক সময়ে জুডের করা জোড়া গোলই পার্থক্য গড়ে দিয়েছে। বলের দখল ধরে রাখার ক্ষেত্রে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

পাপ্পু/এএফ

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারণ হয়ে গেছে শেষ চারের সমীকরণ। তবে দলগত লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়েও জমে উঠেছে প্রতিযোগিতা।

কোয়ার্টার ফাইনাল শেষে ৮ গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

৪৮ দলের এই বিশ্বকাপে ম্যাচসংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে গোলের সংখ্যাও। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে গোল করে মেসির গোল সংখ্যাও একই সমান। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কোন গোল না পেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি।

অন্যদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত এক গোলে এমবাপ্পে গোলসংখ্যা আটে নিয়ে যান। ফলে সাবেক পিএসজি সতীর্থ মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফরাসি তারকা। সেমিফাইনালে দুজনের সামনেই শীর্ষে এককভাবে উঠে যাওয়ার সুযোগ রয়েছে।

গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। ৭ গোল করা এই স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের ২-১ গোলে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। ফলে তার এই দৌড়ে আর টিকে থাকা হলো না।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ৬ গোল নিয়ে এখনও টিকে আছেন লড়াইয়ে। একই সংখ্যক গোল করেছেন কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা জুড বেলিংহাম। এছাড়া ফ্রান্সের উইঙ্গার উসমান ডেম্বেলেও ৫ গোল নিয়ে তালিকায় রয়েছেন।

পাপ্পু/এএফ

আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম
আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ
ছবি: সংগৃহীত।

সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই শেষে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর দলের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বলেছেন, ‘বিশ্বকাপে জিততে হলে ভুগতে জানতে হয়।’

কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১১২তম মিনিটে জয়সূচক গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস আরও একটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ইউরোপীয় দলটি শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তবে শেষ পর্যন্ত আলভারেজের দারুণ কার্লিং শটে সেই প্রতিরোধ ভেঙে পড়ে।

চলতি বিশ্বকাপে এটি আলভারেজের প্রথম গোল। ম্যাচসেরার পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘অবশ্যই আপনাকে ভুগতে হবে। কঠিন পরিস্থিতিতে কীভাবে টিকে থাকতে হয়, সেটাও জানতে হবে। এখন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই এমন কঠিন হয়ে উঠছে।’

মার্তিনেস আরও একটি গোল করে দলের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এর আগে শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে এবং মিশরের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

প্রতিপক্ষদের প্রশংসা করে আলভারেজ বলেন, ‘আমরা যেসব দলের বিপক্ষে খেলেছি, তারা সবাই দারুণ ফুটবল খেলেছে। আমাদেরও কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে, কারণ এখানে প্রতিটি দলই শক্তিশালী।’

পাপ্পু/এএফ

আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি
ছবি: সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

কঠিন লড়াইয়ের কথা স্বীকার করে তিনি বলেছেন, উন্নতির এখনও অনেক জায়গা রয়েছে।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আজ আমাদের বেশ ভুগতে হয়েছে। আমরা জানতাম তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, যেখান থেকে সহজে বের হতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘ভাগ্য কিছুটা আমাদের সহায় ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পরই আমরা আক্রমণে আরও কার্যকর হতে পেরেছি। আমাদের বাস্তববাদী হতে হবে, উন্নতির অনেক জায়গা আছে। তবে দিনশেষে জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সেমিফাইনালে ওঠার পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আজ আমরা সেমিফাইনালে পৌঁছেছি শুধুমাত্র আমাদের খেলোয়াড়দের কারণে।’

সবশেষে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজ আপনারা বলতে পারেন, আমরা চলনসই খেলেছি।’

পাপ্পু/এএফ