ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
ত্রাণ বিতরণের পর হারুয়ালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ১০ লাখ নগরবাসীর সেবায় কাজ করছে রসিক: প্রশাসক বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা বাকৃবি অধ্যাপক আব্দুল বাতেনের রাজকীয় বিদায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু ‘আমি সকালে টাইগার খেয়ে আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে জানি না’ পাঠ্যপুস্তকের বাইরের এক জীবন্ত ক্যাম্পাসের গল্প এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী মৌলভীবাজারে বন্যার শঙ্কা কেটেছে, কমছে নদ-নদীর পানি ‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের হিলিতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন রংপুরে বাসচাপায় মাদরাসাশিক্ষকের মৃত্যু, বাসে আগুন লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারণ হয়ে গেছে শেষ চারের সমীকরণ। তবে দলগত লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়েও জমে উঠেছে প্রতিযোগিতা।

কোয়ার্টার ফাইনাল শেষে ৮ গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

৪৮ দলের এই বিশ্বকাপে ম্যাচসংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে গোলের সংখ্যাও। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে গোল করে মেসির গোল সংখ্যাও একই সমান। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কোন গোল না পেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি।

অন্যদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত এক গোলে এমবাপ্পে গোলসংখ্যা আটে নিয়ে যান। ফলে সাবেক পিএসজি সতীর্থ মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফরাসি তারকা। সেমিফাইনালে দুজনের সামনেই শীর্ষে এককভাবে উঠে যাওয়ার সুযোগ রয়েছে।

গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। ৭ গোল করা এই স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের ২-১ গোলে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। ফলে তার এই দৌড়ে আর টিকে থাকা হলো না।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ৬ গোল নিয়ে এখনও টিকে আছেন লড়াইয়ে। একই সংখ্যক গোল করেছেন কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা জুড বেলিংহাম। এছাড়া ফ্রান্সের উইঙ্গার উসমান ডেম্বেলেও ৫ গোল নিয়ে তালিকায় রয়েছেন।

পাপ্পু/এএফ

বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নিজেদের ফুটবল দলকে সম্মান জানিয়েছেন সুইজারল্যান্ডের সমর্থকেরা। কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পরও দলের লড়াকু মানসিকতার প্রশংসায় ভাসিয়েছেন তারা।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার স্বপ্ন জাগালেও শেষ পর্যন্ত এক ধাপ আগেই থেমে যায় তাদের যাত্রা।

দলের গোল মেশিন জোহান মানজাম্বি ইনজুরির কারণে খেলতে না পারায় শুরু থেকেই চাপে ছিল সুইসরা। তার ওপর ৭২ মিনিটে এমবোলোর বিতর্কিত লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত লড়ে যায় সুইজারল্যান্ড।

সুইস সমর্থক লাউরা কে. বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ১০ জন নিয়ে যেভাবে লড়েছ, তাতেই আমরা গর্বিত। আমাদের হৃদয়ে তোমরাই বিজয়ী।’
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রশংসা করে বলেন, ‘আজকের হতাশা সত্ত্বেও এই দল পুরো দেশকে গর্বিত করেছে। অসাধারণ একটি বিশ্বকাপ অভিযান উপহার দিয়েছে তারা।’

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে ড্যান এনডোয়ে সমতা ফেরান। ম্যাচটি যখন অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন শেষ মুহূর্তে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ৩-১ গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের বিশ্বকাপ সুইজারল্যান্ডের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হয়ে থাকবে। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালের পর আবারও শেষ আটে উঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।

পাপ্পু/রিফাত/

বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি  স্ট্রাইকার গ্যারি লিনেকারের বিশ্বাস, জুড বেলিংহামের সামনে দেশটির সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বিশ্বকাপে তার ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পর এমন মন্তব্য করেছেন তিনি।

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা দুটি নকআউট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েন বেলিংহাম। তার নৈপুণ্যেই সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের জার্সিতে বেলিংহামের করা ১২ গোলের মধ্যে ৯টিই এসেছে বড় টুর্নামেন্টে। চলতি বিশ্বকাপে তার ৬ গোল তাকে গ্যারি লিনেকার (১৯৮৬) ও হ্যারি কেইনের (২০১৮ ও ২০২৬) পাশে বসিয়েছে। ইংল্যান্ডের ইতিহাসে এক আসরে অন্তত পাঁচ গোল করার কীর্তি রয়েছে কেবল এই তিন ফুটবলারের।

নেটফ্লিক্সের দ্য রেস্ট ইজ ফুটবল অনুষ্ঠানে লিনেকার বলেন, ‘আমি মনে করি, ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হওয়ার বা সেই উচ্চতায় পৌঁছানোর দারুণ সুযোগ রয়েছে বেলিংহামের। এটি অবশ্যই বড় একটি দাবি, কিন্তু তার সামর্থ্য সেই কথাই বলে।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের হয়ে অনেক কিংবদন্তি খেলেছেন। ববি চার্লটন অবশ্যই সেই তালিকার শীর্ষে থাকবেন। হ্যারি কেইনও সেখানে জায়গা করে নিয়েছেন। তবে এই বয়সে বেলিংহাম যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং দলকে জয়ের পথে নেতৃত্ব দিচ্ছে, তা একজন প্রকৃত সুপারস্টারেরই বৈশিষ্ট্য।’

পাপ্পু/অনিক/

‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন লড়াইকে ‘বিশেষ’ বলে অভিহিত করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে বিশ্বকাপের শেষ চারের ম্যাচ খেলাকে তিনি দেখছেন ভিন্ন এক চ্যালেঞ্জ হিসেবে।

কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১ টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি।

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের দীর্ঘ ইতিহাস থাকলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি।

ইএসপিএন- এ দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘১৯৮৬ সালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে যা জানি, সবই ভিডিও ও ছবির মাধ্যমে। সেই ম্যাচের স্মৃতি আর্জেন্টিনার মানুষ এখনও বয়ে বেড়ায়। তবে বর্তমান দল প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দেয়।’

ইংল্যান্ডকে নিয়ে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ, কারণ তারা ফুটবলের অন্যতম পরাশক্তি। এমন দলের বিপক্ষে ম্যাচ সবসময়ই আলাদা রোমাঞ্চের। ব্যক্তিগতভাবে এবারই প্রথম তাদের বিপক্ষে খেলব, তাই ম্যাচটির জন্য আমি মুখিয়ে আছি।’

সেমিফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে মেসি বলেন, ‘এটি একটি শক্তিশালী দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল। তাই আমাদের নিজেদের সেরা ফুটবল খেলেই মাঠে নামতে হবে।’

পাপ্পু/এএফ

কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম?
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হলুদ কার্ড এড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার মায়ের পরামর্শ।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হলুদ কার্ড দেখায় নরওয়ের বিপক্ষে আরেকটি কার্ড পেলেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতেন বেলিংহাম। তাই মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচজুড়ে তিনি ছিলেন বাড়তি সতর্ক। শেষ পর্যন্ত কোনো কার্ড না দেখেই জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জিতিয়ে সেমিফাইনালে তোলেন এই তারকা।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘আমার মা পুরো সপ্তাহজুড়ে আমাকে বলছিলেন—নিজের ভাষার দিকে খেয়াল রাখো, ট্যাকলের সময় সতর্ক থাকো, চেহারার অভিব্যক্তি ও আবেগ নিয়ন্ত্রণে রেখো। তাই হলুদ কার্ডের বিষয়টি সবসময় আমার মাথায় ছিল।’

রেফারির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি নিয়ম মেনে খেলেছি এবং রেফারিও দারুণ ছিলেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এতে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি।’

বেলিংহামের ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেন, ‘এটি আমাদের সেরা পারফরম্যান্স ছিল না, কিন্তু আমরা জয়ের পথ খুঁজে পেয়েছি। সঠিক সময়ে জুডের করা জোড়া গোলই পার্থক্য গড়ে দিয়েছে। বলের দখল ধরে রাখার ক্ষেত্রে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

পাপ্পু/এএফ

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারণ হয়ে গেছে শেষ চারের সমীকরণ। তবে দলগত লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ নিয়েও জমে উঠেছে প্রতিযোগিতা।

কোয়ার্টার ফাইনাল শেষে ৮ গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

৪৮ দলের এই বিশ্বকাপে ম্যাচসংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে গোলের সংখ্যাও। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে গোল করে মেসির গোল সংখ্যাও একই সমান। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কোন গোল না পেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি।

অন্যদিকে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত এক গোলে এমবাপ্পে গোলসংখ্যা আটে নিয়ে যান। ফলে সাবেক পিএসজি সতীর্থ মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ফরাসি তারকা। সেমিফাইনালে দুজনের সামনেই শীর্ষে এককভাবে উঠে যাওয়ার সুযোগ রয়েছে।

গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। ৭ গোল করা এই স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের ২-১ গোলে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। ফলে তার এই দৌড়ে আর টিকে থাকা হলো না।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ৬ গোল নিয়ে এখনও টিকে আছেন লড়াইয়ে। একই সংখ্যক গোল করেছেন কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করা জুড বেলিংহাম। এছাড়া ফ্রান্সের উইঙ্গার উসমান ডেম্বেলেও ৫ গোল নিয়ে তালিকায় রয়েছেন।

পাপ্পু/এএফ