ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
‘আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি’-আটক প্রধান শিক্ষকের দাবি পাঠ্যপুস্তকের বাইরের এক জীবন্ত ক্যাম্পাসের গল্প একদিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী মৌলভীবাজারে বন্যার শঙ্কা কেটেছে, কমছে নদ-নদীর পানি ‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের হিলিতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন রংপুরে বাসচাপায় মাদরাসাশিক্ষকের মৃত্যু, বাসে আগুন লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব

ঈদে নেক্সাস টেলিভিশনে ছয় দিনব্যাপী বিশেষ ‘কাট আনকাট’

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
ঈদে নেক্সাস টেলিভিশনে ছয় দিনব্যাপী বিশেষ ‘কাট আনকাট’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বিশেষ তারকাভিত্তিক আলাপচারিতা অনুষ্ঠান ‘কাট আনকাট’।

শারমিন দীপ্তির উপস্থাপনা এবং মোহাম্মাদ হাছানের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানটি দেশের জনপ্রিয় ও আলোচিত তারকাদের অংশগ্রহণে ভিন্নধর্মী বিনোদনের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঈদের ছয় দিন প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ পর্বগুলো।

অনুষ্ঠানের প্রতিটি পর্বে শোবিজ অঙ্গনের পরিচিত তারকারা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরবেন। দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন জীবনের চড়াই-উতরাই, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড়, অভিজ্ঞতা, অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
ঈদের প্রথম দিন প্রচারিত হবে ‘কাট আনকাট’-এর প্রথম পর্ব, যেখানে অতিথি হিসেবে থাকবেন চিত্রতারকা রিনা খান।

দ্বিতীয় দিনের পর্বে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের গল্প নিয়ে কথা বলবেন অভিনয়শিল্পী শ্যামল মাওলা। এছাড়া ধারাবাহিকভাবে অনুষ্ঠানে অংশ নেবেন ইশরাত জাহান চৈতি, শিমুল খানসহ আরও অনেক তারকা।

আয়োজকরা জানান, প্রচলিত সাক্ষাৎকারের বাইরে গিয়ে এই অনুষ্ঠানে তারকাদের জীবনের অজানা ও অনালোচিত দিকগুলো তুলে ধরা হবে, যা দর্শকদের জন্য হবে নতুন অভিজ্ঞতা।

/এমটি 

প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
ছবি: সংগৃহীত

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকার মূল্যের একটি শাড়ী নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে খবরের কাগজ সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমে একই সংবাদ প্রকাশিত হয়। 
বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে আইনি নোটিশ দিয়েছিলেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়।
আইনি নোটিসে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিসে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে নীরব থাকায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।
এরপর মামলাটির তদন্ত করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আদালতে রিপোর্ট প্রেরণ করেন। এর প্রেক্ষিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) খবরের কাগজকে বলেন, ‘তানজিন তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিনি দেশের একজন নামকরা সেলিব্রিটি। তাকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তার কাছে এই ধরনের প্রতারণার শিকার হওয়াটা দু:খজনক। তাই আশাকরি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’
এ সম্পর্কে জানতে তানজিন তিশার হোয়াটসঅ্যাপে ফোন করার পাশাপাশি খুদে বার্তা পাঠানো হলেও তার সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামের একটি সিনেমায়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগেই মামলা এবং নানা বিতর্কে জড়িয়েছেন তিশা। এই অভিনেত্রী কি পারবেন এত বিতর্ক ও মামলা সামলে নিয়ে ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিতে, নাকি নতুন করে আরও বিতর্কের জন্ম দেবেন তিশা। 

আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এই নায়িকার ব্যক্তিজীবনও সিনেমার গল্পকে হার মানাবে। কারণ সিনেমার গল্পের মতোই অনেকটা তার ব্যক্তিজীবনের উত্থান-পতন রয়েছে। ২০২১ সালের ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ চার বছর পর গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় পরী জানালেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। এই কারণে রাষ্ট্রের কাছে এর জবাব চান।
গত শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে দীর্ঘ এক পোস্ট দেন পরীমনি। সেই পোস্টে পরী দাবি করেন র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম একটি অনলাইন টক শোতে সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন। জানিয়েছেন, তৎকালীন র‌্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে পরীমনিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে কারাগারে রাখা হয়।
এ বিষয়ে পরীমনি লেখেন, ‘র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল যে, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র‌্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল।’
এই নায়িকা আরও লেখেন, ‘পরবর্তী সময় মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড ও টানা ২০ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।’
নিজেকে ভুক্তভোগী দাবি করে করে পরীমনি লেখেন, ‘গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত আমি সেই ঘটনার একজন ভুক্তভোগী হয়েই জীবন কাটাচ্ছি। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারীশিল্পীর জীবনকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অভিজ্ঞতার শিকার না হন। এতদিন পর আমি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চাই।’
পরীমনি আরও লেখেন, ‘এবার হয়তো রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে আদালত আমাকে অব্যাহতি দিবেন। কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? রাষ্ট্রের কাছে আমি এই প্রশ্নগুলোর জবাব চাইলে কি দিতে পারবেন? আমি কখনো চাইনি আমার পরিচয় একজন বিতর্কিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সব সময় একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছি। কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে, যার দায়ভার আমাকে আজও বহন করতে হচ্ছে। আমি কাউকে ছোট বা অপমান করতে চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাটুকু অটুট থাকুক। সেই আস্থার ভিত্তি হোক ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিমূলক।’
চার বছর আগে জীবনের কঠিন সেই সময়ে পরীমনির পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নায়িকা।

 

মঞ্চে অভিষেক হলো মেহেরান তিথির

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
মঞ্চে অভিষেক হলো মেহেরান তিথির

রাজধানীতে গত শুক্রবার (১০ জুলাই) বঙ্গরঙ্গ নাট্যদলের সপ্তম প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’ মঞ্চস্থ হয়েছে। প্রখ্যাত নাট্যকার উৎপল দত্তের বহুল আলোচিত একাঙ্ক নাটক ‘মৃত্যুর অতীত’অবলম্বনে নির্মিত এ প্রযোজনার নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। প্রযোজনাটির আলোক ও সংগীত পরিকল্পনা করেছেন আসিফ মুনীর।

সমসাময়িক রাজনৈতিক নাট্যচর্চার প্রেক্ষাপটে ‘মৃত্যুহীন প্রাণ’ দর্শক ও নাট্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নাটকটিতে উৎপল দত্তের মার্কসবাদী দর্শন, শ্রেণিসংগ্রাম, রাষ্ট্রক্ষমতার বৈপরীত্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো সমকালীন নাট্যভাষায় নতুন ব্যাখ্যায় উপস্থাপন করা হয়েছে।

প্রযোজনাটিতে মৃত্যু কেবল একটি জৈবিক পরিণতি নয়; বরং ক্ষমতার কাঠামো, সামাজিক বাস্তবতা এবং মানুষের অস্তিত্বসংকটের শক্তিশালী রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। নাটকের ঘটনাপ্রবাহ মৃত্যুর পরবর্তী বাস্তবতাকে অলৌকিকতার বদলে সমাজব্যবস্থার অসঙ্গতি ও বৈপরীত্য উন্মোচনের নাট্যকৌশল হিসেবে তুলে ধরেছে।

মঞ্চায়নে ব্রেখটীয় এপিক থিয়েটারের বিভিন্ন কৌশল, বিশেষ করে এলিয়েনেশন এফেক্ট ও ব্রেকিং দ্য ফোর্থ ওয়ালের ব্যবহার দর্শকদের নাটকের রাজনৈতিক ও দার্শনিক বক্তব্যকে সমালোচনামূলক দৃষ্টিতে উপলব্ধি করার সুযোগ করে দেয়। দলগত অভিনয়, দৃশ্যান্তরের ছন্দ, প্রতীকী উপস্থাপন এবং মঞ্চব্যবহারে নির্দেশকের নির্মাণশৈলীও প্রশংসিত হয়েছে।

এ প্রযোজনার অন্যতম আকর্ষণ ছিল অভিনেত্রী মেহেরান তিথির আনুষ্ঠানিক মঞ্চ অভিষেক। ‘মৃত্যুহীন প্রাণ’-এ প্রথমবারের মতো অভিনয় করেও তিনি আত্মবিশ্বাসী মঞ্চ উপস্থিতি, সংলাপ পরিবেশন ও চরিত্রের প্রতি আন্তরিক নিবেদনের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। নাট্যদল জানিয়েছে, শিগগিরই উৎপল দত্তের আরেকটি নাটক ‘উন্মোচন’-এ ‘জুলেখা’ চরিত্রে অভিনয় করবেন তিনি।

প্রদর্শনী শেষে দর্শকদের দীর্ঘ করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। নাট্যপ্রেমীদের মতে, ‘মৃত্যুহীন প্রাণ’ কেবল একটি নাট্যপ্রযোজনা নয়, বরং সমকালীন সমাজ, রাজনীতি ও মানবিক সংকট নিয়ে নতুন করে ভাবার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

/এসএল

রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি পাওনা টাকা পরিশোধ না করা প্রতারণার অভিযোগে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লির হাইকোর্ট একই সঙ্গে তার করা আপিল আবেদন খারিজও করে দিয়েছেন আদালত তবে পূর্ববর্তী নিম্ন আদালতের দেওয়া ছয় মাসের কারাদণ্ডের মেয়াদ কমিয়ে হাইকোর্ট তিন মাসের সাজা নির্ধারণ করেছেন

শুক্রবার (১০ জুলাই) দিল্লির হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায় ঘোষণা করেন আদালতের নির্দেশ অনুযায়ী রাজপালের বিরুদ্ধে দায়ের হওয়া ৭টি মামলার প্রত্যেকটিতে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে যা একই সঙ্গে কার্যকর হবে এ ছাড়া প্রতিটি মামলার বিপরীতে অভিযোগকারীকে কোটি লাখ টাকা করে পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে মামলার অপর সহ-আসামি এবং অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলার জন্য লাখ ৫১ হাজার ৩৮০ টাকা করে জরিমানা করা হয়েছে এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম

মামলার জাহার থেকে জানা যায়, ২০১২ সালেআতা পাতা লাপাতাসিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজপাল চলচ্চিত্রটি নির্মাণের জন্য তিনিমুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোটি টাকা ঋণ নিয়েছিলেন বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়লে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন এই অভিনেতা

পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান টাকা ফেরত চাইলে রাজপাল তা দিতে ব্যর্থ হন সুদ-আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় কোটি টাকায় দীর্ঘ অচলাবস্থার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটি রাজপাল তার স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়

এর আগে ২০২৪ সালের মে মাসে একটি দায়রা আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন পরে তার আইনজীবীর সমঝোতার আশ্বাসে দিল্লি হাইকোর্ট সাজা স্থগিত করে বিষয়টি মধ্যস্থতা কেন্দ্রে পাঠান কিন্তু সেখানেও কোনো সমাধান না আসায় চলতি বছরের ফেব্রুয়ারি রাজপাল আদালতে আত্মসমর্পণ করেন পরবর্তীতে কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তিনি ইতোমধ্যে তিনি মোট কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন

এ মাসেই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
এ মাসেই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট
ছবি: সংগৃহীত

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা–জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।
ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’