ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
দানি ওলমোর সঙ্গে হাতাহাতি নিয়ে ক্ষমা চাইলেন আয়ালা ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইবিতে শিক্ষক নিয়োগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য কাসেমিরোকে ঘিরে ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা বললো ফিফা শীর্ষ ২৭-এর বাইরে থেকেই বিদায়, পুরস্কারবঞ্চিত নেইমার তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়ে সরকারের দুঃখ প্রকাশ ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই গোপন বিয়ে নিয়ে উমর (রা.)-এর ঐতিহাসিক সিদ্ধান্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ক্রেডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে হোম লোন সুবিধা প্রদানে চুক্তি সই কামরাঙ্গীরচরে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা ফিফার সেরা একাদশে আর্জেন্টিনার ৩ জন, জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান মাসাই মারার 'গ্রেট মাইগ্রেশন'-কে বিখ্যাত করে তোলা ৭টি প্রাণী বাংলাদেশি পাসপোর্টে ‘৩৫টি দেশে ভিসা ছাড়া’ ভ্রমণ, বাস্তবতা কতটুকু? প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আঘাতের হুশিয়ারি ইরানের নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? তাইওয়ানের গবেষণায় দাম্পত্যে ডিমেনশিয়ার নতুন আতঙ্ক ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ অঞ্চলে নদীবন্দর সতর্কসংকেত লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হুতিদের হামলা

প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানীজুড়ে শিক্ষার্থীদের ও সংসদ বিরোধীদের তীব্র প্রতিবাদ, বিক্ষোভের মুখে প্রশ্নফাঁসের বিচারে ফাস্টট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী লেখেন, ‘যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে  ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এটি অব্যাহত রয়েছে। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২২ জুলাই) এনডিএ বৈঠকে মোদি প্রশ্নফাঁসের ঘটনাকে ‘ঘোর পাপ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের বিচারে ফাস্টট্র্যাক আদালত গঠনের ঘোষণা পরপরই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কয়েক মিনিটের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানান। 

এক্সে পোস্ট করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করে লেখেন, ‘আপনিই আমাদের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস করার সুযোগ ও উৎসাহ দিয়েছেন।’

রাহুল গান্ধী পুনরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৩টি প্রধান দাবি তুলে ধরেন:

১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে।

২. শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

৩. শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও দাবি করেন, গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও একটি ঘটনাতেও কাউকে সাজা দেওয়া হয়নি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড় বিরোধীপক্ষ। 

বর্তমানে এই ইস্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়াভিত্তিক আন্দোলনকারী 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছে। বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে কোনো আলোচনা হতে দেওয়া হবে না।

অন্যদিকে, সরকার পক্ষ জানিয়েছে তারা সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ বিতর্কে রাজি রয়েছে, তবে বিরোধীরা শর্ত দিয়ে আলোচনা আটকে রাখছে বলে পাল্টা অভিযোগ এনেছে শাসকদল। সূত্র: এনডিটিভি

খাদিজা রুমি/

ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ, কৃষকদের সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত নতুন বিধিমালার তহবিল জোগাতে ৯ হাজার ৫০০ কোটি (৯৫ বিলিয়ন) ডলারের একটি বাজেট প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

বুধবার (২২ জুলাই) রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে তীব্র ভোটাভুটির পর স্বল্প ব্যবধানে এই বিতর্কিত বাজেট বিলটি পাস হয়।

প্রতিবেদনে বলা হয়, ২১৬-২১৪ ভোটে বিলটি প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়। ভোট প্রদান মূলত দলীয় ভিত্তিতেই বিভক্ত ছিল। ডেমোক্রেটদের সব প্রতিনিধি এবং রিপাবলিকান পার্টির তিন আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর প্রস্তাবিত বিলটি এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।

তবে সিনেটে বিলটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর ইরান যুদ্ধের বর্ধিত ব্যয় এবং বাজেট সংক্রান্ত বিশেষ ধারায় নির্বাচন কেন্দ্রিক নতুন বিধান যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছেন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পঞ্চম মাসে গড়ালে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত তহবিলের জন্য এই প্রস্তাব পেশ করে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চলতি সপ্তাহে এক বিবৃতিতে জানান, ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭.৫ বিলিয়ন (৩ হাজার ৭৫০ কোটি) ডলার ব্যয় হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

আজহার/

শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক
জলসীমা লঙ্ঘনের কারণে দুই দেশের জেলেদেরই প্রায়শই গ্রেপ্তার হতে হয়। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে অন্তত ৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে দেশটির নৌবাহিনী।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেই সঙ্গে তাদের একটি মাছ ধরার ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে।

শ্রীলঙ্কান নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা অতিক্রম করে তালাইমান্নারের উত্তরাঞ্চলীয় জলসীমায় মাছ ধরছিলেন এই জেলেরা। ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জেলেদের এই অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের একটি বিতর্কিত ও উত্তেজনাকর ইস্যু।

শ্রীলঙ্কা নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ইরাণাটিভুর দক্ষিণে শ্রীলঙ্কার জলসীমায় ৫০টিরও বেশি ভারতীয় ট্রলার বেআইনিভাবে ঢুকে মাছ ধরছিল বলে শনাক্ত করা হয়।

নৌবাহিনী আরও জানায়, পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক ৯ জেলে এবং তাদের ট্রলারটি মান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীলঙ্কা সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরে জলসীমা লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত ১২৮ জন ভারতীয় জেলেকে আটক এবং ১৮টি ট্রলার জব্দ করেছে দেশটির নৌবাহিনী।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী ‘পক প্রণালী’ উভয় দেশের জেলেদের জন্যই একটি সমৃদ্ধ মৎস্যক্ষেত্র। কিন্তু জলসীমার স্পষ্ট ধারণা না থাকা কিংবা অনিচ্ছাকৃত ভুল সীমানা অতিক্রমের কারণে প্রায়শই দুই দেশের সীমান্তরক্ষী ও নৌবাহিনীর হাতে জেলেদের আটক হওয়ার ঘটনা ঘটে থাকে। এমনকি অতীতে পক প্রণালীতে ভারতীয় জেলেদের ওপর লঙ্কান নৌবাহিনীর গুলিবর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:২৬ এএম
মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর টেমোয়াকের মেয়র ভ্যালেন্টিন লাভিনকে তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কয়েক মাস আগে একটি হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি নিজ কার্যালয়েই আততায়ীদের গুলিতে নিহত হলেন।

বুধবার (২২ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মোরেলোস রাজ্যে টেমোয়ার শহরটি অবস্থিত। মেক্সিকো সিটির কাছের এই অঞ্চলটিতে একাধিক মাদক কার্টেলের সক্রিয় উপস্থিতি রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউমের বামপন্থি দলের মিত্র মেয়র ভ্যালেন্টিন লাভিন গত জানুয়ারি মাসেও এক সশস্ত্র হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন।

রাজ্যের প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়, ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ কর্মকর্তারা স্থানীয় সরকারি কার্যালয়ের ভেতর থেকে মেয়রের লাশ উদ্ধার করেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

২০০৬ সালে মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র নিহত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে অন্তত ১৪ জন মেয়র আততায়ীদের হাতে প্রাণ হারালেন। এর মধ্যে ২০২৬ সালেই ৩ জন মেয়রকে হত্যা করা হয়।

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে যেখানে মাদক কার্টেলগুলো তাদের আধিপত্য বিস্তারে লড়াই করে থাকে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০০৬ সালে সরকার মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ হয়েছেন অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ। সূত্র: সিবিএস

আজহার/

প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানীজুড়ে শিক্ষার্থীদের ও সংসদ বিরোধীদের তীব্র প্রতিবাদ, বিক্ষোভের মুখে প্রশ্নফাঁসের বিচারে ফাস্টট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন, প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী লেখেন, ‘যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে  ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এটি অব্যাহত রয়েছে। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২২ জুলাই) এনডিএ বৈঠকে মোদি প্রশ্নফাঁসের ঘটনাকে ‘ঘোর পাপ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের বিচারে ফাস্টট্র্যাক আদালত গঠনের ঘোষণা পরপরই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কয়েক মিনিটের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানান। 

এক্সে পোস্ট করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করে লেখেন, ‘আপনিই আমাদের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস করার সুযোগ ও উৎসাহ দিয়েছেন।’

রাহুল গান্ধী পুনরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৩টি প্রধান দাবি তুলে ধরেন:

১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে।

২. শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

৩. শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও দাবি করেন, গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও একটি ঘটনাতেও কাউকে সাজা দেওয়া হয়নি।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অনড় বিরোধীপক্ষ। 

বর্তমানে এই ইস্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। বিরোধী দলগুলো এবং সোশ্যাল মিডিয়াভিত্তিক আন্দোলনকারী 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছে। বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে কোনো আলোচনা হতে দেওয়া হবে না।

অন্যদিকে, সরকার পক্ষ জানিয়েছে তারা সংসদে এ বিষয়ে পূর্ণাঙ্গ বিতর্কে রাজি রয়েছে, তবে বিরোধীরা শর্ত দিয়ে আলোচনা আটকে রাখছে বলে পাল্টা অভিযোগ এনেছে শাসকদল। সূত্র: এনডিটিভি

খাদিজা রুমি/

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আঘাতের হুশিয়ারি ইরানের

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০০ এএম
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আঘাতের হুশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের মৌলিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সকল জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালানোর কঠোর হুশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনী।

বুধবার (২২ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ সেন্ট্রাল হেডকোয়ার্টার জানায়, ওয়াশিংটন যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে ইরানি সশস্ত্র বাহিনী 'অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না।' একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস, বিদ্যুৎ এবং অর্থনৈতিক স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করা হয়।

সামরিক সদর দপ্তর থেকে আরও জানানো হয় যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনো বন্ধ রাখা হয়েছে। পূর্বঘোষিত নির্দিষ্ট পথ ও নিয়মাবলী ব্যতিরেকে কোনো আন্তর্জাতিক জাহাজকে এই প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি ও সামরিক পদক্ষেপ এই সংঘাতের পরিধিকে 'পুরো অঞ্চলে এবং তার বাইরেও' ছড়িয়ে দেবে।

গত সপ্তাহ থেকে মার্কিন বাহিনী ইরানজুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক ঘাটি ও ব্যবহৃত অবকাঠামোগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই চুক্তি সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘাত অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

আজহার/