২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা একাদশ ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত এই ৪-৩-৩ ফর্মেশনের দলে স্থান পেয়েছেন বিশ্বের সাতটি দেশের সেরা ফুটবলাররা।
নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় একাদশে জায়গা পেয়েছেন। রক্ষণভাগে দুর্দান্ত নৈপুণ্যের জন্য নির্বাচিত হয়েছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। আর মাঝমাঠে পুরো টুর্নামেন্টে দলের ছন্দ ধরে রাখার স্বীকৃতি হিসেবে জায়গা পেয়েছেন রদ্রি।
রানার্স-আপ আর্জেন্টিনা থেকেও রয়েছেন দুই ফুটবলার। আক্রমণভাগে টুর্নামেন্টজুড়ে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য স্থান পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। রক্ষণভাগে দৃঢ়তা ও নির্ভরযোগ্যতার কারণে নির্বাচিত হয়েছেন লিসান্দ্রো মার্তিনেস।
ফ্রান্স থেকেও রয়েছেন তিনজন প্রতিনিধি। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, মাঝমাঠে মাইকেল ওলিসে এবং রক্ষণভাগে দায়ো উপামেকানো জায়গা করে নিয়েছেন ফিফার সেরা একাদশে। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহাম মাঝমাঠে নিজের ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
স্ট্রাইকার হিসেবে টুর্নামেন্টজুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া নরওয়েরে আরলিং হালান্ড জায়গা পেয়েছেন আক্রমণভাগে। আর গোলপোস্টের নিচে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে নজর কাড়া কেপ ভার্দির গোলরক্ষক ভোজিনহা হয়েছেন সেরা একাদশের গোলরক্ষক।
ফিফা ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ (৪-৩-৩):
গোলরক্ষক: ভোজিনহা (কেপ ভার্দি)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেস (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মধ্যমাঠ: রদ্রি (স্পেন), জুড বেলিংহাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), এরলিং হালান্ড (নরওয়ে), কাইলিয়ান এমবাপে (ফ্রান্স)
পাপ্পু/অন্তরা/