ঢাকা ৮ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বশেষ
দানি ওলমোর সঙ্গে হাতাহাতি নিয়ে ক্ষমা চাইলেন আয়ালা ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি করার প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইবিতে শিক্ষক নিয়োগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য কাসেমিরোকে ঘিরে ইন্টার মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ মামলায় এনসিপি নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা বললো ফিফা ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার দেহাবশেষ শীর্ষ ২৭-এর বাইরে থেকেই বিদায়, পুরস্কারবঞ্চিত নেইমার তীব্র গ্যাস সংকটের কারণ জানিয়ে সরকারের দুঃখ প্রকাশ ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রে ৯৫ বিলিয়ন ডলারের বাজেট বিল পাস শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ৯ ভারতীয় জেলে আটক প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই গোপন বিয়ে নিয়ে উমর (রা.)-এর ঐতিহাসিক সিদ্ধান্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও ক্রেডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে হোম লোন সুবিধা প্রদানে চুক্তি সই কামরাঙ্গীরচরে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ মেক্সিকোর মেয়র গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা ফিফার সেরা একাদশে আর্জেন্টিনার ৩ জন, জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান মাসাই মারার 'গ্রেট মাইগ্রেশন'-কে বিখ্যাত করে তোলা ৭টি প্রাণী বাংলাদেশি পাসপোর্টে ‘৩৫টি দেশে ভিসা ছাড়া’ ভ্রমণ, বাস্তবতা কতটুকু? প্রশ্নফাঁসের ঘটনায় ফাস্টট্র্যাক আদালত ঘোষণা নরেন্দ্র মোদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আঘাতের হুশিয়ারি ইরানের নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন? তাইওয়ানের গবেষণায় দাম্পত্যে ডিমেনশিয়ার নতুন আতঙ্ক ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ অঞ্চলে নদীবন্দর সতর্কসংকেত

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

রাজশাহীর কিশোর ভ্যান চালককে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন ওই রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া এলাকার শরিফুল ইসলাম, মাজেদুল মন্ডল ও রানা এবং কুড়িগ্রাম জেলার রাজারহাটের মিঠন মন্ডল।

নাটোর জজকোর্ট পিপি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা বাজারে আসার কথা বলে ভ্যান ভাড়া করে দণ্ডপ্রাপ্ত তিনজন। কিন্তু রাতে বাড়ি ফেরেননি বাঘা উপজেলার বেড়েরবাড়ি সর্দারপাড়ার ভ্যান চালক প্রান্ত(১৬)। পরের দিন বাগাতিপাড়া এলাকায় এক জমিতে চোখ-মুখ-হাত-পা বাঁধা ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখে কাপড়  গোঁজা পাওয়া যায়।

ওই ঘটনায় মামলা করেন নিহতের বাবা।

দীর্ঘ শুনানির পর বুধবার বিকালে রায় দেন আদালত। রায়ে ৪ জনকে ৩০২ ও ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫৪ ও ৩৪ ধারায় ৫ বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ১ বছর কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে শওকত আলীকে ৪১২ ধারায় ৫ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

কামাল মৃধা/তামান্না রুপা/

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর
ছবি: সংগৃহীত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

মোজাফফর সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানির জন্য রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মঙ্গলবার (২১ জুলাই) মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ কারণে মামলার তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর ফোন রেকর্ডের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।

এশিয়া বিজনেস ল' জার্নালের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তিন আইনজীবী

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
এশিয়া বিজনেস ল' জার্নালের স্বীকৃতি পেলেন বাংলাদেশের তিন আইনজীবী
ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত। ছবি: সংগৃহীত

হংকংভিত্তিক আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ (Asia Business Law Journal) বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের একটি তালিকা 'দ্য এ-লিস্ট' (The A-List 2026) প্রকাশ করেছে।

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল ফার্মের পার্টনার এবং ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা ও ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

প্রকাশিত শীর্ষ তালিকার রয়েছেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত।

মঙ্গলবার (২১ জুলাই) এশিয়া বিজনেস ল’ জার্নাল তাদের ওয়েবসাইটে এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়। তারা বলছে, অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের এই সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা সবচেয়ে বেশি, যারা কেবল আইনি সমাধানই দেন না, বরং জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।

এশিয়া বিজনেস ল' জার্নাল প্রতি বছর এশিয়ার দেশগুলোর শীর্ষস্থানীয় আইনজীবীদের পারফর্মেন্স ও যোগ্যতার ওপর ভিত্তি করে এই মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং তালিকা প্রণয়ন করে থাকে। এ বছর মোট ৫৬ জনের তালিকা প্রকাশ করেছে জার্নালটি।

মতলু মল্লিক/এসএন

এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটে মাথা ফাটল শিক্ষানবিশ নারী আইনজীবীর

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটে মাথা ফাটল শিক্ষানবিশ নারী আইনজীবীর
আহত আইনজীবী সাবিহা সুলতানা। ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটে আহত হয়েছেন সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবীশ নারী আইনজীবী। বিচারকের এমন অপ্রত্যাশিত কান্ডে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
 
অভিযুক্ত ওই বিচারক হলেন-গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: সুজন মিয়া।
 
বুধবার (২২ জুলাই) দুপুরে আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মো: সুজন মিয়ার আদালত চলাকালিন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে বিচার প্রত্যাশীরা আইনজীবীদের সাথে কথা বলছিলেন। এসময় কথা বলতে দেখে বিচারক মো: সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে মাথা ফেটে গেল মারাত্মক আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত ও বিচার দাবী জানান তারা।
 
আহত শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানা জানান, আদালত চলাকালিন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে বিচার প্রত্যাশীরা কথা বলছিলেন। এসময় কথা বলতে দেখে বিচারক মো: সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে আমার মাথায় লেগে ফেটে গিয়ে আহত হই। একজন বিচারক এমন কাজ করতে পারেন না। আমি এই ঘটনার বিচার দাবী জানাই।
 
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাংখিত হিসাবে উল্লেখ করেন।
 
জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, একজন বিচারক এমন কাজ করতে পারেন না। এ ঘটনার তদন্ত করে বিচারকের শাস্তির দাবি জানাই।
 
এ বিষয়ে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য নিতে তার ব্যবহারিত মোবাইল ফোন এবং হোয়ার্টসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 
 
বাদল সাহা/এসএন

সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলকে হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।

আসামির উপস্থিতিতে শুনানির জন্য ধার্য তারিখে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন তার আইনজীবী। 

উভয়পক্ষের শুনানি শেষে পাভেলকে আসামি হিসেবে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর নিউমার্কেট থানায় মুহাম্মদ শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পাভেলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক। 

গত ১৫ জুলাই আদালতে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা হয়। 

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মুহাম্মদ শামীম। আন্দোলন দমনের লক্ষ্যে অস্ত্রসজ্জিত হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। 

পরে মুহাম্মদ শামীম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলাটি করেন। 

প্রসঙ্গত, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পাশাপাশি নাশকতার পরিকল্পনা ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে গত বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জলিল উজ্জ্বল/এসজি/

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় সম্পত্তি নিলামসহ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম
আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় সম্পত্তি নিলামসহ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
ছবি: খবরের কাগজ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক কর্মীকে অপহরণ ও ধর্ষণের দায়ে শ্রী শ্যামল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২২ জুলাই) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালোমেঘ পরিষদপাড়া গ্রামের শ্রী কলেন চন্দ্রের ছেলে। তিনি মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

আসামি আলী মনসুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি পৃথক ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ ট্রাইব্যুনাল মারফত ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।  

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী গ্রামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ওই রাতেই তরুণীকে দুই দফা ধর্ষণ করেন অভিযুক্ত শ্যামল।

পরবর্তী সময়ে ২৬ এপ্রিল ওই তরুণী গোপনে তার পরিবারকে ফোন করে নিজেকে আটকে রাখার বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা চিলাহাটী থেকে ভিকটিমকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় শ্যামলকে আটক করেন। পরে ঘটনার বিস্তারিত জেনে ২৭ এপ্রিল পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, আসামির দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে। একই সঙ্গে আদায়কৃত অর্থদণ্ড ভিকটিমের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ ট্রাইব্যুনাল মারফত ভিকটিমকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পণ বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর থেকে তার এই সাজার মেয়াদ কার্যকর হবে।

বিধান চন্দ্র দাস/অন্তরা/