ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়েটে ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার’ অনুষ্ঠিত রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন সাংবাদিক মোহাম্মাদ শাহজাহান আর নেই ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া, পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর হঠাৎ কেন অবসরে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করা রেফারি ভিনচিচ? সীতাকুণ্ডে কিশোর হত্যার ঘটনায় গণপিটুনিতে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী ইরান নিহত অনুমোদনহীন এআই ব্যবহারে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি: ক্যাসপারস্কি নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু মেসিকে আরও ‘অনেক বছর’ খেলে যাওয়ার আহ্বান ডি মারিয়ার অ্যাস্টন মার্টিন আনছে ‘ভ্যানকুইশ ২৫’ বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন মেমোরি কার্ড ছাড়া স্টোরেজ বাড়াবেন যেভাবে যেখানে বিদেশের উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দেওয়া হয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করুন টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠনে দোলাচল গোপালগঞ্জে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলের আনারস যাচ্ছে বিদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা জামালপুরে ট্রাকচাপায় শ্রমিক নেতা নিহত হিলিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পায়রা সেতুতে টোল কালেক্টরের মৃত্যু ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে! আজব এ গ্রামের কাহিনি বিস্ময়ের বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু আইন করে মৃত্যু নিষিদ্ধ! পৃথিবীর অদ্ভুত এক ‘মৃত্যুহীন’ গ্রাম

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি-না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

তারেক হোসেন/এসজি/

যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
যারা বিএনপিকে ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল
সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খবরের কাগজ

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না-সে প্রশ্নও তোলেন।

দুই দিনের সফরে সোমবার (২৭ জুলাই) রংপুর বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।’

এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি এই শীর্ষ নেতা।

পরে টাউনহল মাঠে পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিএনপির নেতা-কর্মীরা।

সেলিম সরকার/এসজি/

ইবিতে ছাত্রশক্তির সভায় দুপক্ষের হট্টগোল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
ইবিতে ছাত্রশক্তির সভায় দুপক্ষের হট্টগোল
ছবি: খবরের কাগজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণ সভায় হট্টগোল করেছে দুপক্ষের নেতাকর্মীরা।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রশক্তি ইবি শাখার কমিটিতে ছাত্রলীগ পূনর্বাসন ও প্রকৃত আন্দোলনকারীদের কমিটিতে বঞ্চিত করার অভিযোগ তুলে এনসিপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই তারা এই হট্টগোল করেন।

হট্টগোলকারী সবাই শাখা বৈবিছাআর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসসূত্রে জানা যায়, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা ছাত্রশক্তির আলোচনা সভায় এনসিপি নেতারা বক্তব্য প্রদানকালে শাখা বৈবিছাআর সিনিয়র যুগ্ম-সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম-সদস্যসচিব বাধন বিশ্বাসের নেতৃত্বে কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এতে আলোচনা সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে এনসিপি নেতা আলী আহসান জুনায়েদসহ অন্যরা হট্টগোলকারীদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি শান্ত করেন।

হট্টগোল করা ইবি বৈবিছাআর যুগ্ম-সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান পূর্বে ছাত্রলীগ করত। জুলাইয়ে পরেও তিনি হল দখল করে ছাত্রলীগ পূনর্বাসনের চেষ্টা করেন। পরে আমাদের বাঁধায় তিনি হল থেকে নামতে বাধ্য হন। ফুয়াদ জাহিদের কোরামের সঙ্গে রাজনীতি করায় পদ পেয়েছেন। এছাড়া কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু কমিটি দেওয়া হয়েছে কিন্তু সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয়ে জানার জন্য গিয়েছিলাম।

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যারা ক্ষুব্ধ ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে এখানে যারা এসেছিলেন সবাই জুলাই আন্দোরনকারী। কমিটি নিয়ে অনেকের মাঝেই ক্ষুব্ধতা থাকে। আমরা তাদের কথা শুনেছি। এর প্রেক্ষিতে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিয়ামতউল্লাহ/অমিয়/

এরশাদ ৬ দিন পর গ্রেপ্তার হলে, চুপ্পু কেন নয়: আখতার হোসেন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
এরশাদ ৬ দিন পর গ্রেপ্তার হলে, চুপ্পু কেন নয়: আখতার হোসেন
আখতার হোসেন। ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গ্রেপ্তারের উদাহরণ টেনে বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে জীবননগর উপজেলা শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, 'সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। চুপ্পু নিজে যেমন সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা বলছেন, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না।'

তিনি বলেন, 'আমাদের প্রশ্ন হলো, সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরও কি তিনি রাষ্ট্রপতি আছেন? বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার। বর্তমান রাষ্ট্রপতিকে তো আমরা গ্রেপ্তারের কথা বলিনি।'

তিনি আরও বলেন, 'সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্বে থাকা রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর তাকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই। তাই ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না।'

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, 'আমরা কখনো সংবিধানের ভেতরে থেকে সংবিধান সংস্কারের কথা বলিনি। বরং সমাধান না থাকায় আমরা জনগণের কাছে গিয়েছিলাম। সংবিধানের চেয়ে জনগণ বড়। জনগণ যখন রায় দিয়েছে, তখন সেই গণরায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।'

আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মাহামুদা মিতু (এমপি), এনসিপি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমিরুল বাসার বিপ্লব এবং সদস্য সচিব আলমগীর হোসেনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মিজানুর রহমান/তামান্না রুপা/

মেহেরপুরে পোস্টারসহ এনসিপি নেতাদের কুশপুতুল উদ্ধার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ এএম
মেহেরপুরে পোস্টারসহ এনসিপি নেতাদের কুশপুতুল উদ্ধার
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে শহরের তিনটি পৃথক স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিতর্কিত বার্তা সংবলিত কুশপুতুল-সদৃশ বস্তু ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের ভাষ্য, খড় দিয়ে তৈরি কুশপুতুলগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। প্রতিটির বুকে লাগানো পোস্টারে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবি ছিল। 

পোস্টারে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে কারা রাতের আঁধারে এসব ঝুলিয়ে রেখে গেছে, তা এখন ও নিশ্চিত হওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘আতঙ্ক সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাংনীতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচির কয়েক ঘণ্টা আগে কুশপুতুল উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে।

তারেক হোসেন/খাদিজা রুমি/

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া: আহমেদ আল-শারা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম
ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া: আহমেদ আল-শারা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

কয়েকটি দেশের সহযোগিতায় ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে দামেস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

রবিবার (২৬ জুলাই) আল জাজিরার বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আল মুকাবালা’-এ দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আল-শারা বলেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য এই নিরাপত্তা চুক্তিটি এই অঞ্চলে একটি সার্বিক ও পূর্ণাঙ্গ শান্তির পথ উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, এ ধরনের কোনো চুক্তি দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌম অধিকারের ক্ষেত্রে কোনো আপস করবে না। উল্লেখ্য, এলাকাটি ১৯৭৩ সাল থেকে অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।

তিনি জানান, সিরিয়া বর্তমানে ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সংঘাত এড়িয়ে চলার নীতি গ্রহণ করেছে। এই নিরাপত্তা সমঝোতা আঞ্চলিক সংকট নিরসনে একটি বিস্তৃত সমাধানের পথ তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ সিরিয়ায় বারবার ইসরায়েলি অনুপ্রবেশ ও বিমান হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাক্ষাৎকারে লেবানন বিষয়ে রটে যাওয়া গুঞ্জন উড়িয়ে দিয়ে আল-শারা নিশ্চিত করেন যে, প্রতিবেশী লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা সিরিয়ার নেই। বরং বর্তমান সংকট কাটিয়ে উঠতে এবং দেশকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনতে লেবানন কর্তৃপক্ষকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে তার সরকার আলোচনা করছে।

তিনি আরও বলেন, লেবাননে অস্ত্র নিয়ন্ত্রণ এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার একক এখতিয়ার কেবল দেশটির সরকারের হাতেই থাকা উচিত দামেস্ক এই নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে। লেবাননে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব সিরিয়ার ওপর পড়বে এবং ইরানে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের ব্যাপ্তি ঘটলে তা সমগ্র অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেন তিনি। আল-জাজিরা

আজহার/