ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়েটে ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার’ অনুষ্ঠিত রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন সাংবাদিক মোহাম্মাদ শাহজাহান আর নেই ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া, পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর হঠাৎ কেন অবসরে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করা রেফারি ভিনচিচ? সীতাকুণ্ডে কিশোর হত্যার ঘটনায় গণপিটুনিতে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী ইরান নিহত অনুমোদনহীন এআই ব্যবহারে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি: ক্যাসপারস্কি নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু মেসিকে আরও ‘অনেক বছর’ খেলে যাওয়ার আহ্বান ডি মারিয়ার অ্যাস্টন মার্টিন আনছে ‘ভ্যানকুইশ ২৫’ বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন মেমোরি কার্ড ছাড়া স্টোরেজ বাড়াবেন যেভাবে যেখানে বিদেশের উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দেওয়া হয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করুন টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠনে দোলাচল গোপালগঞ্জে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলের আনারস যাচ্ছে বিদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা জামালপুরে ট্রাকচাপায় শ্রমিক নেতা নিহত হিলিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পায়রা সেতুতে টোল কালেক্টরের মৃত্যু ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে! আজব এ গ্রামের কাহিনি বিস্ময়ের বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু আইন করে মৃত্যু নিষিদ্ধ! পৃথিবীর অদ্ভুত এক ‘মৃত্যুহীন’ গ্রাম

ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বয়সি দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিল। তারা হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

অমিয়/

রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার
মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তামান্না রুপা/

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (২৭ জুলাই) দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। 

পূর্বাভাসে বলা হয়, এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। 

এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, ‘গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এসজি/

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: পিএমও

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিরা তাদের মতামত এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসজি/

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ এএম
চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় বিক্ষোভ করেন তারা।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ধরনের নিয়মনীতি বা নোটিশ ছাড়াই তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে ব্যাংকটিতে একটি গোষ্ঠী অবৈধভাবে দখল নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।

বিক্ষোভকারীরা ব্যাংকটির বর্তমান বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন এবং সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী চাকরিচ্যুত কর্মীরা জানান, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানের উদ্যোগ উদ্বোধন করতে আসলেও তারা দীর্ঘ সময় ধরে চরম কর্মহীন ও অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। নিজেদের ন্যায্য দাবি সরকারের শীর্ষ মহলের দৃষ্টিগোচর করতেই তারা এই কর্মসূচি বেছে নেন।

বিক্ষোভকারীদের পক্ষে সমন্বয়ক মো. এমদাদ হোসেনসহ অন্যান্যরা নেতৃত্ব দেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, ভিআইপি সফর ও জননিরাপত্তা রক্ষা করতে পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আতিকুল হা-মীম/অমিয়/

পে-স্কেল আটকে থাকার পেছনে যেসব কারণ জানা গেল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
পে-স্কেল আটকে থাকার পেছনে যেসব কারণ জানা গেল
ছবি: সংগৃহীত

দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ, রাজস্ব আহরণে ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সতর্ক অবস্থানের প্রেক্ষাপটে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি এখনো পূর্ণাঙ্গ না হওয়ায় নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তবে প্রশাসনিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার বাধা কাটিয়ে সচিব কমিটির সুপারিশ চূড়ান্তভাবে সমন্বয় করা গেলে যেকোনো সময় আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা। 

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময়, দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

পে-স্কেল বাস্তবায়ন আটকে থাকার প্রধান দুই কারণ

অর্থনীতিবিদ এবং সচিবালয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, দুটি গুরুত্বপূর্ণ কারণে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত অনুমোদন এখনো ঝুলে আছে।

১. অতিরিক্ত ৪৪ হাজার কোটি টাকার অর্থায়নের সংকট: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় সাড়ে ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশনসহ এ খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। তবে নবম পে-স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকার প্রয়োজন, যা দেশের বর্তমান রাজস্ব ঘাটতির মাঝে বড় চ্যালেঞ্জ।

২. আইএমএফের শর্ত ও মূল্যস্ফীতির ঝুঁকি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে জানিয়েছে, একযোগে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বাজারে প্রবেশ করলে নগদ প্রবাহ বেড়ে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে। একই সঙ্গে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সরকারের ঋণের বোঝা আশঙ্কাজনকভাবে বাড়বে।

এককালীন বড় অঙ্কের আর্থিক চাপ এড়াতে নবম জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকারের সচিব কমিটি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া দুই ভাগে সম্পন্ন হতে পারে।

প্রারম্ভিক ধাপে কর্মকর্তা-কর্মচারীদের কেবল মূল বেতন (বেসিক) বাড়ানো হবে। পরবর্তী পর্যায়ে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য প্রাপ্য ভাতা পুনর্নির্ধারণ ও সমন্বয় করা হবে।

নবম জাতীয় পে-স্কেলের আইনি, প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও দুই থেকে তিনটি কারিগরি বৈঠকের মাধ্যমে সুপারিশগুলো চূড়ান্ত করার পর খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

সব ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে আগামী আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে।

গেজেট জারিতে কিছুটা সময় লাগলেও নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে গেজেট প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের বকেয়া অর্থ এককালীন পাওয়ার সুযোগ পাবেন।

এসজি/