দ্বিতীয় অধ্যায় : প্রথম পরিচ্ছেদ
কবিতা: ছিন্ন-মুকুল
এক কথায় প্রশ্ন ও উত্তর
১। ‘ছিন্ন মুকুল’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘ছিন্ন মুকুল’ কবিতাটি ‘কুহু ও কেকা’ কাব্য থেকে নেওয়া হয়েছে।
২। ‘ঘোচা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঘোচা’ শব্দের অর্থ শেষ হওয়া।
৩। ‘ছিন্ন’ শব্দটিকে ‘চিন্ন’ বললে কোন ধ্বনি পরিবর্তিত হয়েছে?
উত্তর: মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে।
৪। ‘মুকুল’ শব্দে ‘ক’ ধ্বনিটির উচ্চারণে অল্প বাতাসে কোন ধ্বনি সৃষ্টি হয়েছে?
উত্তর: অল্পপ্রাণ ধ্বনি সৃষ্টি হয়েছে।
৫। কুমোররা কী টিপে টিপে পাখা তৈরি করছে?
উত্তর: কুমোররা কাদার তাল টিপে টিপে পাখা তৈরি করছে।
আরো পড়ুন : ছিন্ন-মুকুল কবিতার ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৬। সৈয়দ শামসুল হক কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: সৈয়দ শামসুল হক ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
৭। ‘কত দিকে কত কারিগর’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘কত দিকে কত কারিগর’ রচনাটি হলো- গল্প।
৮। কোন পর্যন্ত পড়েছে? এ বাক্যে ‘পর্যন্ত’ কোন পদের উদাহরণ?
উত্তর: এ বাক্যে ‘পর্যন্ত’ অনুসর্গ পদের উদাহরণ।
৯। লাল বা নীল কলমটি আনো। এ বাক্যে ‘বা’ কোন পদের উদাহরণ?
উত্তর: এ বাক্যে ‘বা’ যোজক পদের উদাহরণ।
১০। অনুজ্ঞাবাচক বাক্যের একটি উদাহরণ দাও।
উত্তর: কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর