মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ক্রেতা বা ভোক্তাদের সঙ্গে কার সম্পর্ক সবচেয়ে বেশি থাকে?
ক) পাইকারি ব্যবসায়ী খ) খুচরা ব্যবসায়ী
গ) দালাল ঘ) কমিশন এজেন্ট
উত্তর: খ) খুচরা ব্যবসায়ী।
২। নিচের কোনটি খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান?
ক) Kmart খ) Grainger
গ) Hercules ঘ) Malone
উত্তর: ক) Kmart।
৩। নিচের কোনটি পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান?
ক) Walmart খ) Grainger
গ) Kmart ঘ) Sears
উত্তর: খ) Grainger।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-২৯, ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪। কোন ধরনের প্রতিনিধি ক্রেতার প্রতিনিধি হিসেবে উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ীর পণ্য কেনে?
ক) উৎপাদনকারীর প্রতিনিধি
খ) বিক্রয় প্রতিনিধি
গ) কেনা প্রতিনিধি
ঘ) কমিশন প্রতিনিধি
উত্তর: গ) কেনা প্রতিনিধি।
৫। কোন ধরনের পাইকার গুদামে পণ্য সংরক্ষণ করেন না বা লেনদেন করেন না। অথচ অর্ডার পাওয়ার পর ডেলিভারি পর্যন্ত পণ্যের ঝুঁকি ও মালিকানা গ্রহণ করেন?
ক) নগদ পাইকার খ) ট্র্যাক পাইকার
গ) ড্রপ শিপারস ঘ) র্যাক জবারস
উত্তর: গ) ড্রপ শিপারস।
৬। নিচের কোনটি ফ্র্যাঞ্চাইজ সংগঠন?
ক) McDonal’s খ) Bata
গ) Hamdard ঘ) Aarong
উত্তর: ক) McDonal’s।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর