মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লেখ।
ক। ধ্বনির উচ্চারণে শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?
i. শ্বাসনালি ii. স্বরযন্ত্র
iii. গলনালি iv. বাগযন্ত্র
উত্তর: iv. বাগযন্ত্র।
খ। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে কয়টি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হয়?
i. ১টি ii. ২টি
iii. ৩টি iv. ৪টি
উত্তর: ii. ২টি।
গ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
i. ২টি ii. ৩টি
iii. ২৫টি iv. ১১টি
উত্তর: iii. ২৫টি।
ঘ। মহৎ ব্যক্তিদের অবদান স্মরণে নির্মিত সৌধকে এক কথায় কী বলে?
i. মমি ii. কীর্তিস্তম্ভ
iii. আবজাত iv. গন্ডা
উত্তর: ii. কীর্তিস্তম্ভ।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ৮টি মডেল প্রশ্ন, ১৫তম পর্ব
ঙ। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?
i. সুদানকে ii. সৌদি আরবকে
iii. ইরানকে iv. মিসরকে
উত্তর: iv. মিসরকে।
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
খ। মিসরে ‘উটের ক্যারাভানকে’ স্থানীয়ভাবে কী বলা হয়?
উত্তর: কাফেলা।
গ। ‘ফলা’ চিহ্ন কয়টি ও কী কী?
উত্তর: ৬টি। যথা- ম, য, র, ব, ল, ন।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর