মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লেখ।
ক। ‘শব্দের শ্রেণি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. রূপ তত্ত্বে ii. বাক্য তত্ত্বে
iii. অর্থ তত্ত্বে iv. ধ্বনি তত্ত্বে
উত্তর: i. রূপতত্ত্বে।
খ। ‘বিভক্তিহীন’ নাম শব্দকে কী বলে?
i. নামপদ ii. বিশেষ্য
iii. প্রাতিপাদিক iv. ধাতু
উত্তর: iii. প্রাতিপাদিক।
গ। ‘বিজ্ঞানী’ শব্দটির যুক্ত বর্ণটির বিযুক্ত রূপ কী?
i. জ + ঞ ii. জ + ঙ
iii. জ + ঋ iv. জ + ষ্ণ
উত্তর: i. জ + ঞ।
ঘ। ‘রেস্তোরাঁ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
i. পর্তুগিজ ii. ফারসি
iii. আরবি iv. ইংরেজি
উত্তর: ii. ফারসি।
ঙ। গঠন অনুসারে শব্দ কত প্রকার?
i. ৭ প্রকার ii. ৫ প্রকার
iii. ৪ প্রকার iv. ২ প্রকার
উত্তর: iv. ২ প্রকার।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১২টি মডেল প্রশ্ন, ১৮তম পর্ব
প্রশ্ন: উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান করো।
ক। শওকত ওসমান ___ সালে মৃত্যুবরণ করেন।
উত্তর: ১৯৯৮ সালে।
খ। সাবুর মায়ের নাম ___।
উত্তর: জৈতুন বিবি।
গ। ঢাকায় গুলি করে মানুষ মারছিল __।
উত্তর: পাঞ্জাবি মিলিটারি।
ঘ। ‘তোলপাড়’ গল্পে উল্লেখিত বুড়োর সঙ্গে __ ছেলে মেয়ে ছিল।
উত্তর: পাঁচ-ছয়টি।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর