মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখ।
ক। পরীক্ষণ কী?
উত্তর: পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
খ। পরীক্ষণের পদ্ধতিগুলো কী কী?
উত্তর: পরীক্ষণের পদ্ধতিগুলো হলো- সমস্যা নির্বাচন, তথ্য সংগ্রহ করা, আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ, পরীক্ষণের পরিকল্পনা গ্রহণ, পরীক্ষণ, উপাত্ত বিশ্লেষণ, ফলাফল প্রকাশ।
গ। বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কি না, তা পরীক্ষা করার জন্য আমাদের কী কী যন্ত্রপাতির দরকার হবে?
উত্তর: বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার আছে। এটি পরীক্ষা করার জন্য আমাদের যেসব যন্ত্রপাতির প্রয়োজন তা হলো- দুটি পাত্র, গাছের দুটি চারা, পানি ও শুকনো মাটি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ের ৯টি মডেল প্রশ্ন, ১৯তম পর্ব
ঘ। উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ।
উত্তর: গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকার একটি দ্বীপ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপ। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ড সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত এবং এর বেশিরভাগ অংশই বরফে ঢাকা থাকে। এটি উত্তর আটলান্টিক ও সুমেরু মহাসাগরের মধ্যে অবস্থিত। এটি ডেনমার্কের অংশ হলেও এটি স্বায়ত্তশাসিত এবং এর নিজস্ব সরকার রয়েছে।
ঙ। ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কেন ও কীভাবে গঠিত হয়?
উত্তর: ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ এবং দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে প্রাচ্যের সঙ্গে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিকের প্রচেষ্টায় ১৬০০ খ্রিষ্টাব্দে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়।
প্রশ্ন: শূন্যস্থানে সঠিক উত্তর লেখ।
ক। পর্তুগিজরা বাংলাদেশে ____ নামে পরিচিত।
উত্তর: ফিরিঙ্গি।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর