মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখ।
ক। বিজ্ঞান কী?
উত্তর: পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান।
খ। কার শাসনামলে বাঙালিরা সর্বপ্রথম জাতি হিসেবে আত্মপ্রকাশ করে?
উত্তর: শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামলে।
গ। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন?
উত্তর: সুলতান নুসরত শাহ।
ঘ। বার ভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের?
উত্তর: মুঘল আমলের স্বাধীন জমিদারদের।
ঙ। আফ্রিকার শিং বলতে কী বোঝায়?
উত্তর: আফ্রিকার শিং বলতে আফ্রিকার মূল ভূখণ্ডের উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি উপদ্বীপকে বোঝায়, যা দেখতে অনেকটা শিং-এর মতো হওয়ায় এই নামকরণ করা হয়েছে। এটি জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া নিয়ে গঠিত।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১২টি মডেল প্রশ্ন, ২২তম পর্ব
প্রশ্ন: নিচের শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে উত্তর লেখ।
ক। ইলিয়াস শাহ্কে ....বলে উল্লেখ করা হতো।
উত্তর: শাহ-ই-বাঙ্গালাহ।
খ। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার সুলতান .....।
উত্তর: গিয়াসউদ্দিন আজম শাহর।
গ। ‘এগারসিন্ধুর গ্রাম’-এর নামকরণের কারণ হলো, সেখানে ..... .... সংযোগস্থল ছিল।
উত্তর: এগারটি নদীর সংযোগস্থল।
ঘ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন .....।
উত্তর: সিরাজউদ্দৌলা।
ঙ। সম্রাট হুমায়ুন গৌড় নগরীর চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ ... করেন।
উত্তর: জান্নাতাবাদ।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর