প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ২৭ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০৩। অব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদার পরিবর্তে এককালীন মোটা অঙ্কের যে অর্থ পায় তাকে কী বলে?
ক) বিশেষ তহবিল খ) অনুদান
গ) আজীবন সভ্যের চাঁদা ঘ) ভর্তি ফি
১০৪। অনুদানের অর্থের পরিমাণ কম হলে কী হিসেবে দেখানো উত্তম?
ক) আয় খ) ব্যয়
গ) দায় ঘ) সম্পত্তি
১০৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় নিচের কোনটি?
ক) সচিবের বেতন খ) মনিহারি কেনা
গ) বিদ্যুৎ খরচ ঘ) খেলাধুলার সরঞ্জাম কেনা
১০৬। উইল করা ধনদৌলত নিচের কোন জাতীয় হিসাব?
ক) মূলধন জাতীয় প্রাপ্তি খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
গ) মূলধন জাতীয় প্রদান ঘ) মুনাফা জাতীয় প্রদান
১০৭। প্রাপ্তি ও প্রদান হিসাবে বিনিয়োগ ১০% সুদে ১০,০০০ টাকা দেওয়া আছে। ৩১ ডিসেম্বর আয়-ব্যয় বিবরণীতে বিনিয়োগের সুদ কত টাকা দেখানো হবে?
ক) ৫৬০ টাকা খ) ৬৬০ টাকা
গ) ৬৬৭ টাকা ঘ) ৬৭০ টাকা
১০৮। পেশাজীবীদের প্রতিষ্ঠানে আয়-ব্যয় বিবরণীর উভয় দিকের পার্থক্য নিচের কোনটি হতে পারে?
ক) ব্যয়াতিরিক্ত আয় খ) মূলধন তহবিল
গ) নিট লাভ ঘ) মোট লাভ
১০৯। চলতি বছরের রোগী দেখার ফি ৩০,০০০ টাকা এবং বকেয়া আয় ৫,০০০ টাকা হলে, আয়-ব্যয় বিবরণীতে কত টাকা দেখানো হয়েছে?
ক) ২০,০০০ টাকা খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা ঘ) ৩৫,০০০ টাকা
১১০। পেশাজীবী প্রতিষ্ঠানকে নিট মুনাফার ওপর কী দিতে হয়?
ক) আয়কর খ) মূল্য সংযোজন কর
গ) খাজনা ঘ) অনুদান
১১১। বছরের শুরুতে আসবাবপত্র ছিল ১,৫০,০০০ টাকা। ১ জুলাই আসবাবপত্র কেনা ২,০০,০০০ টাকা। আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধরা হলে অবচয় কত হবে?
ক) ১৫,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ২৫,০০০ টাকা ঘ) ৩৫,০০০ টাকা
১১২। ক্লাব বা সমিতির সদস্যরা চাঁদা দেয়-
i. মাসিক
ii. সাপ্তাহিক
iii. বার্ষিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১৩। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো নিচের কোনটি?
i. ডাক্তারি প্রতিষ্ঠান
ii. কনসালটেন্সি ফার্ম
iii. এতিমখানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১৪। বিগত বছরের বকেয়া বেতন ৮,০০০ টাকার মধ্যে ৫,০০০ টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে। এটির সমন্বয় হবে-
i. চলতি বছরের উদ্বৃত্তপত্রের দায় ৩,০০০ টাকা
ii. বেতন থেকে বাদ যাবে ৫,০০০ টাকা
iii. মূলধন তহবিলের দায় হবে ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১০৩. গ, ১০৪. ক, ১০৫. ঘ, ১০৬. ক, ১০৭. গ, ১০৮. গ, ১০৯. ঘ, ১১০. ক, ১১১. গ, ১১২. ঘ, ১১৩. ক, ১১৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর