মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: সাহেল।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ (গীতিকার আব্দুল গাফফার চৌধুরী)।
প্রশ্ন: গ্রেট হল কোথায় অবস্থিত?
উত্তর: চীনে অবস্থিত।
প্রশ্ন: পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত–
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
প্রশ্ন: কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
উত্তর: ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১৪টি মডেল প্রশ্ন, ১১১তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: বেগম খালেদা জিয়া।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ সংঘটিত হয় কোথায়?
উত্তর: গাজীপুরে।
প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান।
প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত নদীর নাম কী?
উত্তর: নাফ নদী।
প্রশ্ন: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে?
উত্তর: তাবিথ আউয়াল।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর