উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শূন্য আসনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ স্কুলে মাউশির নির্দেশনা অনুসারে শূন্য আসনে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
যেসব শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে
বাংলা মাধ্যম: প্রথম শ্রেণি, ছাত্র ও ছাত্রী- শুধু প্রভাতি শাখা।
বাংলা মাধ্যম: দ্বিতীয় থেকে নবম শ্রেণি-প্রভাতি শাখা-ছাত্রী, দিবা শাখা-ছাত্র।
ইংরেজি ভার্সন (ন্যাশনাল কারিকুলাম): প্রথম শ্রেণি, ছাত্র ও ছাত্রী- শুধু প্রভাতি শাখা।
ইংরেজি ভার্সন (ন্যাশনাল কারিকুলাম): দ্বিতীয় থেকে নবম শ্রেণি- প্রভাতি শাখা-ছাত্রী, দিবা শাখা-ছাত্র।
আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র সংগ্রহের তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে যেসব শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে:
বাংলা মাধ্যম: প্রাক-প্রাথমিক (ছাত্র ও ছাত্রী- শুধু প্রভাতি শাখায় ভর্তি করা হবে)।
ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম): প্রাক-প্রাথমিক (ছাত্র ও ছাত্রী- শুধু প্রভাতি শাখায় ভর্তি করা হবে)।
ইংরেজি ভার্সন (ব্রিটিশ কারিকুলাম): প্লে, নার্সারি, কেজি-১, কেজি-২, স্ট্যান্ডার্ড-১, (ছাত্র ও ছাত্রী, শুধু প্রভাতি শাখা)।
ইংরেজি ভার্সন (ব্রিটিশ কারিকুলাম): স্ট্যান্ডার্ড-২ থেকে স্ট্যান্ডার্ড-নবম (প্রভাতি শাখা- ছাত্রী), দিবা শাখা- ছাত্র)।
আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ: আগামী ২২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
লটারি অনুষ্ঠানের তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫, বেলা ১১টা।
জেনে রাখুন: প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি প্রক্রিয়া লটারি মাধ্যমে সম্পন্ন করা হবে।
ফরমের মূল্য: বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনের জন্য চার্জ ছাড়া ১০০ টাকা এবং ইংলিশ ভার্সনের চার্জ ছাড়া ৩০০ টাকা জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www.wifsc. edu.bd/
কবীর