মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’-এর লেখক কে?
উত্তর: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রশ্ন: বর্ডার গার্ড অব বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১ মার্চ ২০২৫।
প্রশ্ন: ১০ মার্চ ২০২৫ জাতীয় পরিচয়পত্রে কোন বিষয় যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ?
উত্তর: ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ।
প্রশ্ন: ঢাকার ৭ সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১২টি মডেল প্রশ্ন, ১১৯তম পর্ব
প্রশ্ন: ২০২৫ সালের ১৩ মার্চ বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সঙ্গে?
উত্তর: গাম্বিয়া; মোট ৩০টি দেশের সঙ্গে এ রকম চুক্তি রয়েছে।
প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: জাতীয় নাগরিক পার্টি।
প্রশ্ন: ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেন কে?
উত্তর: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেন চীনের কোন ইউনিভার্সিটি?
উত্তর: পিকিং ইউনিভার্সিটি।
প্রশ্ন: সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: সৌদি আরবের মক্কায়।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর