ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬

সর্বশেষ
খোকসায় বন্ধুজন এর বর্ষাবরণ ও ফল উৎসব আইসিইউতে নতুন আতঙ্ক: ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়ায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু পতিত সরকার জনমিতিক বোঝা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে: উপদেষ্টা তিতুমীর ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ, ৩২ রুটে সমঝোতা ইউরেনিয়ামকে নিরাপদ রাসায়নিক যৌগে রূপান্তর ব্যাকটেরিয়ার মালয়েশিয়ান ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আব্দুল হাই ও সুলতান মাহমুদ আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি সিরিয়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫ কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু ছাত্র আন্দোলন নিয়ে নীরব, বিশ্ব ঐতিহ্য নিয়েই পোস্ট মোদির সফল অস্ত্রোপচার করল হিউম্যানয়েড রোবট জয়পুরহাটে বন্দুক ও শর্ট গানের কার্তুজ উদ্ধার পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে কর্ণফুলীতে র‍্যালি শিক্ষামন্ত্রী গেছেন, এবার সরকার যাবে: রাহুল গান্ধী কক্সবাজারে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক সাংবাদিকতায় টিকে থাকতে প্রযুক্তিতে দক্ষ হতে হবে: পিআইবি মহাপরিচালক চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চট্টগ্রামে নালায় ১৩২০ গুলির খোসা উদ্ধার, তদন্তে পুলিশ নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে হরিরামপুরে বিক্ষোভ ও মানববন্ধন চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯ অরবিটাল বুস্টার পুনরুদ্ধারে চীনের বড় সাফল্য আসছে রেঞ্জ রোভারের নতুন ইলেকট্রিক জিটি কুবিতে প্রবেশে ফয়জুল করিম অনুমতি পেলেও বাধার মুখে নেতাকর্মীরা চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি অস্ত্র উদ্ধার স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ওয়াচ দ্বিতীয় দিনে আরও ১টি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগ জমা ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি তথ্য

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি তথ্য
রাজউক উত্তরা মডেল কলেজের ভবন। ছবি- সংগৃহীত

রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে মাউশির নির্দেশনায় ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, প্রভাতি ও দিবা শিফটে ভর্তি করা হবে। ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট আসনসংখ্যা ৮৯১।
মাউশির নির্দেশনায় যেসব শ্রেণিতে ভর্তি ছাত্রছাত্রী করা হবে-

ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা: ১৫১।
ষষ্ঠ শ্রেণি: ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট। আসনসংখ্যা: ১৬৩।
ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা: ১৫৫।
ষষ্ঠ শ্রেণি: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা: ১৬২।

নবম শ্রেণি বিজ্ঞান: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা: ৭১। নবম শ্রেণি বিজ্ঞান: ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট। আসনসংখ্যা: ৬১। নবম শ্রেণি বিজ্ঞান: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা:৭৬। নবম শ্রেণি বিজ্ঞান: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা: ৫২।

আরো পড়ুন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে কোটায় আবেদন ও ভর্তির শর্ত প্রকাশ

অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনে আবেদন ফরম পূরণ: মাউশির নির্ধারিত https://gsa.teletalk.com.bd/ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ এবং সাবমিট করতে হবে।

ষষ্ঠ শ্রেণির জন্য আবেদনের যোগ্যতা: ২০২৫ সালে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফাইড জন্মসনদ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে হতে হবে। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর ৭৮ শতাংশ এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তি পরীক্ষার সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবুলেশনশিট সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

নবম শ্রেণির জন্য আবেদনের যোগ্যতা: ২০২৫ সালে অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন সম্পন্নকারী এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফাইড জন্মসনদ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর ৭৮ শতাংশ এবং বাংলা, বিজ্ঞান ও গণিত বিষয়ে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তি পরীক্ষার সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবুলেশনশিট সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।

জেনে রাখুন: ভর্তির সময় বা পরে শিফট, ভার্সন ও বিভাগ পরিবর্তন করা যাবে না। বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে কিংবা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী বাংলা মাধ্যমে আবেদন করতে পারবে না।

ওয়েবসাইট: https://www.rajukcollege.edu.bd/

কবীর

পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- এআই

গল্প : পড়ে পাওয়া

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৫। গুপ্ত মিটিং কোথায় বসল? 
(ক) ভাঙা নাটমন্দিরের কোণে    
(খ) তেঁতুলগাছের তলায়
(গ) চণ্ডীমণ্ডপের সামনে    
(ঘ) বিচুলিগাদার কোণে

৫৬। বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে? 
(ক) রায়বাড়ি          (খ) চাটুয্যে বাড়ি
(গ) বাড়ুয্যে বাড়ি    (ঘ) মুখুয্যে বাড়ি

৫৭। বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন? 
(ক) আম বড় বলে    (খ) অধিক মিষ্টি বলে
(গ) কাঁচামিঠা বলে    (ঘ) প্রচুর পাওয়া যায় বলে

আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১১তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা

৫৮। বিধু কেন বাদলকে কাগজে লিখতে বলল? 
(ক) বাদল লিখতে আগ্রহী ছিল বলে
(খ) বাদলের হাতের লেখা ভালো বলে
(গ) অন্যরা লিখতে পারত না বলে
(ঘ) অন্যরা লিখতে আগ্রহী ছিল না বলে

৫৯। ‘আমরা তেঁতুলগাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম’ কেন কিশোররা গুঁড়ির আড়ালে আশ্রয় নিল? 
(ক) ভূতের ভয় থেকে বাঁচার জন্য
(খ) বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য
(গ) টিনের বাক্স নিয়ে করণীয় বিষয়ে দ্বিধাবোধ থাকার জন্য
(ঘ) টিনের বাক্স প্রাপ্তি তাদের মন থেকে ভূতের ভয়কে দূর করেছে বলে

৬০। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয় কী? 
(ক) দায়িত্ববোধ     
(খ) নির্লোভ মানসিকতা
(গ) দরিদ্রের প্রতি করুণা    
(ঘ) ঐক্যবদ্ধতা

উত্তর: ৫৫. ক, ৫৬. ক, ৫৭. খ, ৫৮. খ, ৫৯. ঘ, ৬০. ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

সংগঠন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
সংগঠন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : সংগঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮। কমিটি সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. একাধিক ব্যক্তির সম্মিলন     
ii. সহযোগী ব্যবস্থা 
iii. বিশেষায়নের প্রতি গুরুত্বারোপ 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২৯। রিয়াজ অ্যান্ড কোম্পানি ছোট প্রতিষ্ঠান। বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগে সর্বময় কর্তৃত্বের অধিকারী। তাদের সংগঠনের সুবিধা হলো-
i. নির্বাহীর কাজে উৎসাহ থাকে
ii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়
iii. নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৩০। রাশেদ অ্যান্ড কোম্পানি তাদের বিভাগীয় প্রধানদের সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী নিয়োগ দিয়েছে। এতে কিছু সুবিধা হলেও অসুবিধাও দেখা যাচ্ছে। সেগুলো হলো-
i. উপদেষ্টা কর্মীর দায়িত্ব নিয়ে অস্পষ্টতা 
ii. উপদেষ্টা কর্তৃক সরলরৈখিক নির্বাহীর কর্তৃত্বকে উপেক্ষার সম্ভাবনা 
iii. উভয় ধরনের কর্মীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

আরো পড়ুন : সংগঠন অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩১। ABC ব্যাংকের একটা শাখায় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি ঘটেছে। কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তির ওপর এটা তদন্ত করে সুপারিশ করতে বলা হয়েছে। কমিটির কাজে যে অবস্থা হতে পারে তা হলো-
i. কাজের ধীরগতি দেখা দিতে পারে
ii. বিশেষজ্ঞদের নিজস্ব স্বার্থসিদ্ধি বাস্তবায়িত হতে পারে
iii. সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক বেড়ে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৩২। রিক্তা অ্যান্ড কোম্পানি তাদের উৎপাদন ও বিপণনের মতো কাজকে প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের প্রতিটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিল। সংগঠন কাঠামোটি কোন প্রকৃতির?
ক. সরলরৈখিক    
খ. সরলরৈখিক ও পদস্থকর্মী 
গ. কার্যভিত্তিক     
ঘ. কমিটিভিত্তিক

৩৩। সুমন ব্রাদার্সের কাজ তিনটি বিভাগে বিভক্ত। একটা বিভাগের বিভাগীয় প্রধানের সহযোগী রয়েছে। প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো কোন ধরনের?
ক. সরলরৈখিক    
খ. সরলরৈখিক ও পদস্থকর্মী 
গ. কার্যভিত্তিক 
ঘ. কমিটিভিত্তিক

৩৪। করিম মেটাল ইন্ডাস্ট্রিজের কাজ কয়েকটি প্রধান বিভাগে বিভক্ত। বিভাগীয় প্রধানরাই সব কাজ দেখেন। কাজ বাড়ায় উৎপাদন ব্যবস্থাপক কার্যভারাক্রান্ত হয়ে পড়েছেন। এজন্য নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য?
ক. ব্যবস্থাপকের স্থলে অধিক যোগ্য লোক নিয়োগ করা 
খ. একজন সহযোগী ব্যবস্থাপক নিয়োগ করা 
গ. উৎপাদন বিভাগের কাজ কমিয়ে ফেলা 
ঘ. কিছু দায়িত্ব মহাব্যবস্থাপককে দেওয়া 

উত্তর: ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
চট্টগ্রামে অনুপস্থিতরা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

বৈরি আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে যারা পরীক্ষা দিতে পারেনি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধুমাত্র ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ পরীক্ষা হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘না না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।’

গত ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় (চট্টগ্রামের ৫ জেলা বাদে) এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ১৪ জুলাই সারাদেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

তবে কীভাবে এ পরীক্ষা নেওয়া হবে, কারা অংশ নিতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। 

আসিফ হাসান/অন্তরা/

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু
ছবি: খবরের কাগজ

আগামী ২৭ জুলাই থেকে থেকে ৮ আগস্ট পর্যন্ত আগের সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই স্থগিত পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ১৩ জুলাইয়ের তারিখের পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে। যেসব পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিতে পারেননি, তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় বসবে।

আসিফ হাসান/অন্তরা/

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০। ভারত শাসন আইন পাসের মাধ্যমে কোনটি ঘটে?
ক) ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান 
খ) চিরস্থায়ী বন্দোবস্ত
গ) বঙ্গভঙ্গ রদ 
ঘ) পাঁচশালা বন্দোবস্তের শুরু

২১। ইলিয়াস শাহের উপাধি–
i. শাহ-ই-বাঙ্গালা    
ii. শাহ-ই-বাঙ্গালিয়ান
iii. শাহ-ই-বাঙ্গালী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii 
গ) i ও iii    ঘ) i, ii ও iii

২২। বাংলায় ইংরেজ শাসন চলেছিল কোন সাল পর্যন্ত?
ক) ১৯৪৬ সাল     খ) ১৯৪৭ সাল 
গ) ১৯৭১ সাল      ঘ) ১৯৫০ সাল

২৩। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
ক) লক্ষণ সেন     খ) শশাঙ্ক 
গ) চন্দ্রগুপ্ত          ঘ) সম্রাট অশোক

আরো পড়ুন : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২৪। শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় বিরাজমান অরাজকতা কী নামে পরিচিত?
ক) মৃত্যুকূপ     খ) মাৎস্যন্যায় 
গ) দুর্ভিক্ষ         ঘ) ছিয়াত্তরের মন্বন্তর

২৫। বণিক কারা?
ক) যারা মাছ ধরে         খ) যারা জমিদার
গ) যারা চাকরি করে     ঘ) যারা ব্যবসা-বাণিজ্য করে

২৬। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয় কত সালে?
ক) ১৮৫৭ সালে     খ) ১৮৫৮ সালে
গ) ১৮৫৯ সালে     ঘ) ১৮৬০ সালে

উত্তর: ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর