মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল?
উত্তর: রাষ্ট্রপতি শাসিত সরকার।
প্রশ্ন: মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।
প্রশ্ন: প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: ৮ নম্বর থিয়েটার রোড, কলকাতা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?
উত্তর: মুজিবনগর।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১৩টি মডেল প্রশ্ন, ১৩৮তম পর্ব
প্রশ্ন: মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন?
উত্তর: ছয়জন।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারে প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: তাজউদ্দীন আহমদ।
প্রশ্ন: মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ও বিভাগ ছিল?
উত্তর: ১২টি।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: ৮ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
প্রশ্ন: বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
উত্তর: পূর্ববঙ্গ ও আসাম।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর