ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: 2H2(g) + O2(g) = 2H2O(g)-এ সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?
উত্তর: 2H2(g) + O2(g) = 2H2O(g)-এ সমীকরণ থেকে নিচের বিষয়গুলো জানা যায়-
১. বিক্রিয়ায় H2, O2 এবং H2O-এর ভৌত অবস্থা জানা যায়।
২. বিক্রিয়াতে অংশগ্রহণকারী অণু বা মৌলসমূহের এবং বিক্রিয়া থেকে উৎপন্ন যৌগের নাম, প্রতীক, সংকেত, মোল সংখ্যা এবং শতকরা সংযুতি জানা যায়।
৩. বিক্রিয়কসমূহের অনুপাত এবং বিক্রিয়ক ও উৎপাদের অনুপাত জানা যায়।
আরো পড়ুন : মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের ২৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: অ্যাভোগেড্রো সংখ্যার তাৎপর্য লেখ।
উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যার তাৎপর্য নিম্নরূপ:
i. কোনো পদার্থের গ্রাম আণবিক ভর থেকে ওই পদার্থের একটি অণুর ভর নির্ণয় করতে অ্যাভোগেড্রো সংখ্যা ব্যবহৃত হয়।
ii. কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর থেকে একটি পরমাণুর ভর নির্ণয় করতে অ্যাভোগেড্রো সংখ্যা ব্যবহৃত হয়।
উদাহরণ স্বরূপ বলা যায়, [Fe2(SO4)3]-তে মোট পরমাণুর সংখ্যা = ২ + ১৫ = ১৭টি।
প্রশ্ন: গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয় কেন?
উত্তর: গ্যাসের আয়তন তার চাপ ও তাপমাত্রার ওপর নির্ভরশীল তাই গ্যাসীয় পদার্থের চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয়। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে পদার্থের আয়তনও বৃদ্ধি বা হ্রাস পায়। অপরদিকে, চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। অর্থাৎ তাপমাত্রা ও চাপ পরিবর্তনের ফলে গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তিত হয়। তাই গ্যাসীয় পদার্থের আয়তন হিসাব করার সময় চাপ ও তাপমাত্রা উল্লেখ করতে হয়।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর