ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
(গত ২২ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৮। আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে হয়?
(ক) ভীম সেন (খ) লক্ষণ সেন
(গ) বল্লাল সেন (ঘ) অমল সেন
৩৯। কাবুলিরা কয় পেয়ালা চা পান করে?
(ক) চার পেয়ালা (খ) পাঁচ পেয়ালা
(গ) ছয় পেয়ালা (ঘ) সাত পেয়ালা
৪০। আবদুর রহমান আগে কোথায় ছিলেন?
(ক) জাহাজে (খ) জেলে
(গ) পল্টনে (ঘ) কাবুলে
৪১। পল্টনে আবদুর রহমান কীসের চার্জে ছিলেন?
(ক) বাড়ির (খ) বিদ্যালয়ের
(গ) অফিসের (ঘ) মেসের
৪২। আবদুর রহমানের বাড়ি সম্পর্কে বলা যায়-
(i) পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত
(ii) সেখানকার আবহাওয়া খুব ভালো
(iii) শীতকালে সাত দিন পর্যন্ত বরফ পড়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৪৩। রাইফেল চালাতে পারো- উক্তিটি কার?
(ক) অধ্যক্ষ জিরারের
(খ) আবদুর রহমানের
(গ) লেখকের
(ঘ) কাবুলের মন্ত্রীর
৪৪। ফালুদা বানাতে কী লাগে?
(ক) কাঁচা মরিচ (খ) জিরা
(গ) চাল (ঘ) বরফ
৪৫। কোন পাহাড় থেকে বরফ আনা হয়?
(ক) কাবুলের পাহাড় থেকে
(খ) খাইবারের পাহাড় থেকে
(গ) পাগমানের পাহাড় থেকে
(ঘ) দার্জিলিংয়ের পাহাড় থেকে
৪৬। কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?
(ক) গ্রীষ্মকালে (খ) শীতকালে
(গ) বসন্তকালে (ঘ) শরৎকালে
৪৭। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
(ক) খচ্চর (খ) গরু
(গ) গাধা (ঘ) ঘোড়া
৪৮। ‘রহমত তার এলাকার সব খবর রাখেন’ রহমতের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির সাদৃশ্য রয়েছে?
(ক) আবদুর রহমানের (খ) মুজতবা আলীর
(গ) আমীর আলীর (ঘ) কাবুলের মন্ত্রীর
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ১৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৪৯। লেখক যেখানে থাকেন সেখান থেকে কাবুল কত মাইলের রাস্তা?
(ক) তিন মাইল (খ) আড়াই মাইল
(গ) দুই মাইল (ঘ) এক মাইল
৫০। আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?
(ক) পর্বতের মতো উঁচু
(খ) পর্বতের মতো এবড়ো-খেবড়ো
(গ) পর্বতের মতো শক্ত
(ঘ) পর্বতের মতো উঁচু-নিচু
৫১। লেখক আবদুর রহমানকে কী নিয়ে আসতে দেখলেন?
(ক) অনেক বস্তা (খ) পর্বতপ্রমাণ বোঝা
(গ) বড় গাড়ি (ঘ) খাবারের বস্তা
৫২। আবদুর রহমানের বোঝাটা কীসের ছিল?
(ক) দড়ির (খ) পলিথিনের
(গ) জালের (ঘ) কাপড়ের
৫৩। ‘টাঙা’ কী?
(ক) চাঁদোয়া
(খ) মশারি
(গ) কাঠের বাড়ি
(ঘ) দুই চাকার গাড়ি
৫৪। লেখক কাকে টাঙা হাঁকিয়ে বাড়ি ফিরতে দেখেন?
(ক) রহমানকে (খ) জিরারকে
(গ) মন্ত্রীকে (ঘ) মাঝিকে
৫৫। কাবুল শহরে নিশাচর হতে হলে কী থাকা প্রয়োজন?
(ক) চাকর (খ) অস্ত্র
(গ) গাড়ি (ঘ) ইচ্ছাশক্তি
৫৬। কার তাগদ ও হাতিয়ার কিছুই নেই?
(ক) জিরারের
(খ) আমীর আলীর
(গ) লেখকের
(ঘ) আবদুর রহমানের
৫৭। গামলা ভর্তি কীসের মাংস ছিল?
(ক) গরু (খ) মুরগি
(গ) খাসি (ঘ) দুম্বা
৫৮। মাংসের গামলার মধ্যে লুকোচুরি
খেলছিল কী?
(ক) আলু (খ) কিশমিশ
(গ) মসলা (ঘ) পেঁয়াজ
৫৯। কোফতা-পোলাওর ওপর আস্ত কীসের রোস্ট?
(ক) দুম্বার (খ) খাসির
(গ) মুরগির (ঘ) হরিণের
উত্তর: ৩৮. ক, ৩৯. গ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. গ, ৪৪. ঘ, ৪৫. গ, ৪৬. খ, ৪৭. গ, ৪৮. ক, ৪৯. খ, ৫০. ক, ৫১. খ, ৫২. গ, ৫৩. ঘ, ৫৪. ক, ৫৫. ঘ, ৫৬. ঘ, ৫৭. ঘ, ৫৮. খ, ৫৯. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর