চলতি সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপনের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’।
এর মধ্যে ইংল্যান্ড লন্ডনে সেপ্টেম্বর ২৭-০৫ অক্টোবরে অনুষ্ঠিতব্য এনিম্যাল নেচার ফিউচার ফিল্ম ফেস্টিভ্যালের ‘মেইন ক্যাটাগরি’। অন্য উৎসবটি আজারবাইজানের বাকুতে ১-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ডকুবাকু ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে এই ‘নন-মেইন কম্পিটিশন’ ক্যাটাগরিতে ‘লতিকা’ প্রতিযোগিতা করবে। ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় প্রাণী দিয়ে মাছ শিকার করা জেলে। তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপোড়েনের সংসারের জীবনচিত্র উঠে আসে। এ প্রসঙ্গে নির্মাতা স্বপন বলেন, এই দুটি আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি নির্মাতা হিসেবে প্রথমবার অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তা ছাড়া এই উৎসবের ‘মেইন কম্পিটিশন’ ক্যাটাগরিতে সিলেকশন হওয়াও তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত।
জাহ্নবী