আগামী মাসে মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা ‘সিংহাম এগেইন’। এ সিনেমার মুখ্য ভূমিকায় থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমার টিজার। প্রায় ৫ মিনিটের টিজার মোটামুটি পুরো সিনেমার ইঙ্গিত তুলে ধরা হয়েছে। আসছে দীপাবলিতে (কালীপূজা) রামায়ণের কায়দায় যে রোহিত শেট্টির কপ ইউনিভার্স কেস সলভ করবে সেটা স্পষ্ট। ধুন্ধুমার অ্যাকশন করবেন দীপিকা, অজয় দেবগন, রণবীর সিং, অর্জুন কাপুর প্রমুখ।
‘সিংহাম এগেইন’ সিনেমার টিজারে প্রথমেই দেখা যায় কারিনা কাপুর রাম সীতার গল্প বলছেন, যা তাদের ছেলের মোটেই বিশ্বাস করেন না। উল্টো বাবা বাজিরাও সিংঘম ওরফে অজয় দেবগনকে জিজ্ঞেস করেন যে, মাকে কেউ অপহরণ করলে তিনি উদ্ধার করবেন কি না। আর সেই শুরু হয় গল্প। রাম হিসেবে ধরা দেন অজয়। লক্ষ্মণ হিসেবে আসেন আরেক পুলিশ অফিসার টাইগার শ্রফ। হনুমান হিসেবে দেখা মিলবে রণবীর সিংয়ের।
জটায়ু হিসেবে থাকবেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন সিআইডির দয়া।
পুরো টিজারজুড়ে রামায়ণের মিল টানার পাশাপাশি ধরা পড়েছে ধুন্ধুমার অ্যাকশন। হেলিকপ্টার, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাস্ট ইত্যাদির দৃশ্য। সবটা মিলিয়েই এই সিনেমার টিজার মুক্তি পেতে না পেতেই দর্শকদের নজর কেড়েছে বলার অপেক্ষা রাখে না। তুমুল প্রশংসা পেয়েছে এটি। দর্শকরা জানিয়েছেন তারা অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।
আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি। এই সিনেমার দীপিকা ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার প্রমুখ। রোহিত শেট্টি পিকচার্স এবং দেবগন ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জাহ্নবী