বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি। ‘আশিক বানায়া আপনে’, ‘ফুটপাথ’, ‘মার্ডার’ কিংবা সবশেষ ‘টাইগার ৩’ চলচ্চিত্র দিয়ে মন জয় করেছেন কোটি কোটি দর্শকের। এবার শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের দুর্ঘটনার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটাই কেটে গেছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। জানা গেছে, বর্তমানে অনেকটাই নিরাপদে সুস্থ আছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, হায়দরাবাদে ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং চলছিল। এক অ্যাকশন দৃশ্যে উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।’ সবশেষ ‘টাইগার ৩’ চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে নেগেটিভ রোলে দেখা গিয়েছিল এই নায়ককে। যদিও শোনা যায় মাঝের কয়েক বছর কাজ কমিয়ে দেওয়ার কারণ ছিল তার ছেলের অসুস্থতা। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন।
কলি