ছোট পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ। অভিনয়ে তিনি বরাবরই প্রশংসিত। একের পর এক কাজ করে মন জয় করছেন দর্শকদের। উপহার দিচ্ছেন ভিন্ন ভিন্ন কাজ। শুধু অভিনয়ই নয়, গানেও বেশ ভালো তিনি।
প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ।
এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে এরপর লন্ডনের একটি মঞ্চে সেই গানটি গেয়ে বেশ তোপের মুখে পড়েন ফারিণ। মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিদ্রূপ করা হয় অভিনেত্রীকে। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়েও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক ল্যাব্রিন্থের ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গানটি গাইছেন অভিনেত্রী। আর সেই পোস্টের কমেন্ট বক্সে একের পর এক প্রশংসামূলক মন্তব্য ভেসে আসছে।
এক অনুরাগী লিখেছেন, ‘দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন।’ অপর একজন লিখেছেন, ‘মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন।’ ফারিণকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘চক্র’-এ। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। সেই পরিবারের সুইসাইডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। যা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতে ফারিণের সঙ্গে তৌসিফ মাহবুব সহশিল্পী হিসেবে আছেন।
হাসান