ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটি বরাবরই উজ্জ্বল। প্রথমে বিজ্ঞাপনের মডেল, এরপর নাটকে অভিনয় এবং শেষে সিনেমার নায়ক হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রায় এক যুগ ধরে নাটকে ভার্সেটাইল নব চরিত্রে অভিনয় করার পর গত ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে।
প্রথম সিনেমায় সফলতার পর নিশো বেশ কিছুদিন আড়ালে থাকেন। বিজ্ঞাপন ছাড়া তাকে কোথাও পাওয়া যায়নি, যা তার ভক্তদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিশোর অনুসারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরবেন।
নতুন খবর হলো ‘সুড়ঙ্গ’ ছবির প্রযোজনা সংস্থা আলফা আই-এর নতুন চলচ্চিত্রের মাধ্যমে নিশোর কামব্যাক ঘটবে। অনেকেই মনে করেছেন যে, আবারও রায়হান রাফীর পরিচালনায় কাজ করবেন তিনি, কিন্তু সেটি হচ্ছে না। নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন শিহাব শাহীন। এই পরিচালক প্রায় কয়েক বছর আগে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্র নির্মাণ করেন। শিহাব শাহীনও একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। যেমন ‘সিণ্ডিকেট’, ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এবং ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
একাধিক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে যে, শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর নতুন ছবির নাম হচ্ছে ‘দাগী’। গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করা হয়েছে। সব মিলিয়ে ‘দাগী’ হবে নিশোর দ্বিতীয় ছবি।
নিশোর বিপরীতে কাকে দেখা যাবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি। তবে চলতি বছরেই ‘দাগী’-এর শুটিংয়ে নামবেন নিশো। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে। শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে। এর আগে আমি কিছু বলতে পারব না।
নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আফরান নিশো বেশ উচ্ছ্বসিত। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাটিও আশা করছি ভালো হবে। এখনো পর্যন্ত অজানা থাকলেও ‘দাগী’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ রয়েছে। আফরান নিশো আবারও বড় পর্দায় ফিরে আসার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
হাসান