কলম্বিয়ার জনপ্রিয় পপ সংগীত তারকা শাকিরা। দুনিয়াজুড়ে যার রয়েছে লাখ লাখ ভক্ত-অনুরাগী। মঞ্চে গাইতে উঠলেই যার সুরে হারিয়ে যায় সব বয়সের শ্রোতা-দর্শক। এবার শাকিরার বিরুদ্ধে গান চুরির অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছেন আমেরিকার জনপ্রিয় সংগীত তারকা টেইলর সুইফটের ভক্তরা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, টেইলর সুইফটের ‘ক্রুয়েল সামার’ গানটি নকল করেই স্প্যানিশ ভাষায় শাকিরা ‘লাস মুজে রেস ইয়া নো লোরান’ (মেয়েরা আর কাঁদবে না) গানটি তৈরি করেছেন।
এদিকে টেইলরের ভক্তরা বলছেন, তাদের পছন্দের শিল্পীর ‘ইরাস ট্যুর’-এর পথ বেছে নিয়েছেন শাকিরা। যে কারণেই টেইলরের রেকর্ড ভেঙে দিয়েছেন শাকিরা। এবার টেইলরকে পেছনে ফেলে শিগগিরই নতুন গান নিয়ে বিশ্ব ভ্রমণে যাচ্ছেন এই কলম্বিয়ান তারকা গায়িকা। তবে শাকিরার বিরুদ্ধে গান চুরির অভিযোগের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে শোরগোল।
টেইলরের কিছু ভক্ত আরও এক ধাপ এগিয়ে শাকিরার বিরুদ্ধে নাচের স্টাইল চুরি করারও অভিযোগ এনেছেন। তারা দাবি করেছেন, শুধু গান নয়, টেইলরের কোমর দোলানো স্টাইলও নকল করেন শাকিরা।
আগামী কয়েক দিনের মাঝে মেস্কিকোয় অনুশীলন করবেন শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি। সেখানেও হানা দেয় টেইলরের ভক্তরা। তবে টেইলর-ভক্তদের সমালোচনা বা গান চুরির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি শাকিরা। আপতত মেক্সিকোর সফরে সেরা পারফরম্যান্স দিতেই অনুশীলনে পুরোপুরি মনোযোগী এ তারকা শিল্পী।
হাসান