বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘যেও না তুমি এখনি’। সারিব হাসানের রচনায় প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, হোসাইন নিরব, বাবুল আহমেদ, নাজনীন হীরা, রিতু তালুকদার, রিপন গাজী ও তাসলিমা মনি। নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
গল্পে দেখা যাবে- উত্তরার একটি ফ্ল্যাটে একা থাকেন হিমেল। একদিন সকালে ঘুম থেকে উঠেই তার পাশে সুন্দরী একটি মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখেন। বেশ কয়েকটা প্রশ্ন জাগে তার মনে। কে এই মেয়ে? কী তার উদ্দেশ্য! মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে পরিচয় জিজ্ঞেস করেন। মেয়েটি জানায়, সে তার ওয়াইফ, নাম রিমি। পুলিশ বা প্রতিবেশীকে ব্যাপারটি জানালে স্ক্যান্ডাল হতে পারে ভেবে হিমেল চুপ করে থাকেন। সে কৌশলে রিমিকে বাসা থেকে বের করতে চাইলে রিমি কান্নাকাটি শুরু করে। হিমেল অফিসে চলে যাওয়ার সময় দরজা খুলে রাখেন। অফিস থেকে ফিরে দেখেন রিমি বাসাতেই আছে। সে হিমেলকে সেবা-যত্নও করে। রিমিকে প্রশ্ন করলেই কান্নাকাটি করে। হিমেল সিদ্ধান্ত নেয়, রিমিকে সে আর প্রশ্নবাণে বিব্রত করবে না। তাকে তার নিজের মতোই থাকতে দেয়। ধীরে ধীরে রিমির প্রতি ভালোলাগা তৈরি হয় হিমেলের। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
হাসান