জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার গাওয়া অনেক গানই হয়েছে জনপ্রিয়। এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই গায়ক। গানের শিরোনাম ‘মিষ্টি প্রেমের দই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন শাকিল ও বৃষ্টি। রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।
গান সম্পর্কে কাজী শুভ বলেন, ‘রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।
নতুন গান প্রকাশের পাশাপাশি কাজী শুভ নিয়মিত গানের সুরও করে থাকেন। নিজের গানের সঙ্গে অন্য শিল্পীদের জন্যও গান তৈরি করছেন তিনি। এ ছাড়া নিয়মিত স্টেজ শোতেও অংশ নিয়ে থাকেন কাজী শুভ।
জাহ্নবী