ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

অনেক কিছুই পাইনি: আবিদা সুলতানা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
অনেক কিছুই পাইনি: আবিদা সুলতানা
আবিদা সুলতানা। ছবি: সংগৃহীত

খ্যাতিমান গায়িকা আবিদা সুলতানা। তার গাওয়া অনেক গানই হয়েছে কালজয়ী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান শ্রোতাদের উপহার দিয়েছেন এই কণ্ঠশিল্পী। এখনো প্রতিনিয়ত নতুন গান করে যাচ্ছেন তিনি। গান ও অন্যান্য ব্যস্ততা নিয়ে কথা বলেছেন খবরের কাগজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ মিজান

চ্যানেল আইতে ‘এই গান সেই গান’ নামের একটি গানের অনুষ্ঠান শুরু হচ্ছে আজ থেকে। এই অনুষ্ঠানে আপনিও গান গাইবেন। কোন গান গেয়েছেন?

আমি চ্যানেল আইয়ে গতকাল একটি অনুষ্ঠানের জন্য ১১টি গান করেছি। এর মধ্যে রজনীকান্তের একটি এবং শাম্মী আখতারের একটি করে গান করেছি। বাকি আমার গাওয়া ৯টি গান থাকবে। তবে এই গানগুলো নতুন অনুষ্ঠানের জন্য কি না জানি না। আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

এ ছাড়া ব্যস্ততা কী নিয়ে?

এখন তো স্টেজ শো তেমন একটা হচ্ছে না। তাই গান নিয়ে খুব বেশি ব্যস্ত আমি এটা বলছি না। দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হয়তো স্টেজ শোর ব্যস্ততা বাড়বে। তবে আমার নতুন কিছু গান করার পরিকল্পনা আছে। এ ছাড়া সাংসারিক ব্যস্ততা তো রয়েছেই। সবকিছু মিলিয়ে ভালোই আছি।

আগে সিনেমায় অনেক গান গেয়েছেন। এখন গান করছেন না কেন?

আসলে একসময় অনেক সিনেমা নির্মিত হতো। সিনেমাতে গানের সংখ্যাও বেশি থাকত। এখন আগের মতো সিনেমাও হচ্ছে না, গানও কম। তাই যেসব সিনেমা হচ্ছে সেগুলোর গান আমাদের কাছে আসে না। নতুনরাই সব গান করছে। আর নতুনরা তো ভালোই করছে। আমার ভালোই লাগে।

নতুনদের নিয়ে আপনার পরামর্শ কী?

নতুনদের নিয়ে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। তারা ভালো কাজ করছে। তাদের কাজ আমার ভালো লাগে। তারা যথেষ্ট স্মার্ট। তাই নতুনদের কাছে আমার একটাই চাওয়া গানের পাশাপাশি যেন তারা নিয়মিত চর্চাটা করে যায়। তাতেই তাদের আগামী আরও দারুণ হবে। অনেক নতুন শিল্পী আছে, যাদের গান আমার ভালো লাগে।

আপনার দীর্ঘ গানের জীবনে কোনো অপ্রাপ্তি রয়েছে?

কোনো অপ্রাপ্তি নেই। আমি গানের মানুষ। নিয়মিত গান করে যেতে চাই। আমি গান লিখতেও চাই না, সুরও করতে চাই না। আমি শুধুই গান গাইতে চাই। 

বাংলা গানে আপনাদের পরিবারের অনেক অবদান আছে। সেই জায়গা থেকে যে রকম সম্মান পাওয়ার কথা ছিল তা কি পেয়েছেন?

সেই রকম চিন্তা করলে অনেক কিছুই পাইনি। এটা নিয়ে কিছুটা দুঃখবোধও রয়েছে। তবে শ্রোতাদের কাছে যে ভালোবাসা পেয়েছি তা অনেক কিছু। এটাই সবচেয়ে বেশি আনন্দের।

হাসান

পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:০৭ পিএম
পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলচ্চিত্র ও ভিডিও গেমসের সাউন্ডট্র্যাকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। হলিউডের আইকনিক সিনেমার সুরের পাশাপাশি 'দ্য লিজেন্ড অব জেল্ডা' কিংবা 'ফাইনাল ফ্যান্টাসি'র মতো জনপ্রিয় গেমের আবহ সঙ্গীত এখন বড় বড় কনসার্টের মূল আকর্ষণ। এই পপ কালচার ও ভিডিও গেমসের পরিচিত সুরগুলোকে নিউ অরলিন্সের ঐতিহ্যবাহী জ্যাজ ও ফিউশন ছন্দের সঙ্গে মিলিয়ে এক নতুন উন্মাদনা তৈরি করেছে মার্কিন ব্যান্ড ক্লাউডসেভ।

ভিডিও গেমপ্রেমী সাতজন প্রতিভাবান মিউজিশিয়ানের হাত ধরে গড়ে উঠেছে এই ব্যান্ড। স্যাক্সোফোন, ট্রাম্পেট, ভায়োলিন ও ড্রামসের যুগলবন্দিতে তারা 'পোকেমন' বা 'মারিওর' সুরগুলোকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আয়োজন হলো লাইভ 'মারিও কার্ট' গেম শো। যেখানে বড় প্রজেক্টরে গেমাররা সরাসরি ভিডিও গেম খেলেন, আর গেমের প্রতিটি মোড় ও উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে রিয়েল টাইমে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় ‘ক্লাউডসেভ’।

বর্তমানে ব্যান্ডটি তাদের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ওভাররাইট’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে। যেভাবে ক্লাউড সার্ভারে আমরা স্মৃতি জমিয়ে রাখি, ঠিক সেভাবেই তারা এ কালজয়ী সুরগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের হৃদয়ে আজীবন বাঁচিয়ে রাখতে চান।

থিওটোনিয়াস/

বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৬ এএম
বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’
বরষা ঋতু এলো এলো

২১ জুন, এবারের সংগীত দিবসে প্রকাশিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষা প্রকৃতির বর্ণনাকে কেন্দ্র করে রচিত এই গানটি শিল্পী প্রকাশ করেছেন তার শ্রোতাদের জন্য।

বর্ষাকে কেন্দ্র করে যুগলবন্দীর আদলে করা এই গানটিতে মূলত কন্ঠ এবং সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার। সেতার বাজিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। 

কাজী নজরুল ইসলামের বর্ষার  গান- ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার রাগ ‘মেঘ’ এর সমন্বয়ে অনেকটা যুগলবন্দীর আদলে তৈরী করা হয়েছে কম্পোজিশনটি। 

গানটিতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর। 

গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ। ‘বরষা ঋতু এলো এলো’ গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল (Covered by Shraban এবং Barnali Sarkar) ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে। 

সংশ্লিষ্ট শিল্পীরা জানান, সংগীতের মানুষ হিসেবে বিশ্ব সংগীত দিবস একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি বর্ষার গানও আমাদের মনকে প্রানবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয় সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে। নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরী করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা। 

বাংলা ঋতুচক্রে বর্ষা একটি বিশেষ অনুভূতির নাম। রুক্ষ গ্রীষ্মকে পরাজিত করে ঋতুচক্রে বর্ষা আসে বিজয়ীর বেশে। তার বিজয়োৎসবে বাদিত হয় মেঘের গুরু গুরু গম্ভীর নাদ। যা আনন্দ ডম্বরু হয়ে বাজে প্রতিটি হৃদয়ে। সেই অনুভূতিকে কেন্দ্র করেই বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হওয়া ‘বরষা ঋতু এলো এলো’ গানটি বর্ষাবরণের সাংস্কৃতিক আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে সংগীতপ্রেমীদের প্রত্যাশা।আর এই নজরুল সংগীতটি বাংলা গানের শ্রোতাদের জন্য হতে পারে বর্ষার এক অনন্য সংগীত উপহার।

নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে ব্যবসায়ী মির্জা আবুল বাশারের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন এই তারকা নায়িকা।
গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।
বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’
এছাড়া মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন এই নায়িকা। 
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। 

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে বাংলাদেশের সংগীত তারকা হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। কোক স্টুডিও বাংলায় এটিই হাবিবের প্রথম গান। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। 
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।

মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার, ২৩ জুন সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। 
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাকির হোসেন দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরেই নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন।