বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড সংস্কার করে গেল সেপ্টেম্বরে ১৫ জন সদস্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়। যেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন আলোচিত নির্মাতা খিজির হায়াত খান। এবার এই নির্মাতা সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন খিজির হায়াত।
পোস্টে তিনি লেখেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদসহ আমার দেশের ভিতর ও বাহিরের সব শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে, মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারও মানুষ চব্বিশে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানি না। কোনো পদ-পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারব না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে, এই সব কিছু বিবেচনা করিয়া ব্যক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।’
এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত নানা কারণেই মূলত পদত্যাগ করেছি। সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’
হাসান