ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া রবিনহুডের আশ্রয় নেওয়া ১২০০ বছরের সেই প্রাচীন গাছটি মরে গেছে ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর পুতিন-ট্রাম্পের ‘বোঝাপড়া’ বাস্তবায়নে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া স্বর্ণের দাম আবার ভরিতে কমল ৫৪৮২ টাকা জেট বিমানের চেয়েও জোরে চিৎকার! গিনেস রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার নাগরিক বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ হরমুজে আটকেপড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে আইএমও সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড

জেসিকা-ক্যাশ দম্পতির বিচ্ছেদ ঘোষণা

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
জেসিকা-ক্যাশ দম্পতির বিচ্ছেদ ঘোষণা
জেসিকা আলবা ও ক্যাশ ওয়ারেন। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। ক্যাশ ওয়ারেনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন এই ‘ফ্যান্টাস্টিক ফোর’ তারকা। সম্প্রতি নিজের এক ইন্সটাগ্রাম পোস্টের মধ্য দিয়ে স্বামী ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। পোস্টে জেসিকা লেখেন, তিনি তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এবং সন্তানরাই তার অগ্রাধিকার।

ইন্সটাগ্রামে এই অভিনেত্রী আরও লেখেন, ‘বছরের পর বছর ধরে আমি আত্মউপলব্ধি এবং পরিবর্তনের ভেতরে আছি। এটি ব্যক্তিগভাবে এবং ওয়ারেনকে সঙ্গে নিয়েই ঘটেছে। গত ২০ বছরের দাম্পত্য জীবন নিয়ে আমি গর্বিত। এখন সময় হয়েছে ব্যক্তি হিসেবে সামনের দিকে এগিয়ে চলার। একটি নতুন অধ্যায় শুরু করার।’

জেসিকা আলবা এবং ক্যাশ ওয়ারেনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৪ সালে ভ্যাঙ্কুভারে সুপারহিরো ফ্লিক ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে। জেসিকা ছবিটিতে ‘স্যু স্টর্ম’ চরিত্রে অভিনয় করেছিলেন আর ওয়ারেন কাজ করেছিলেন পরিচালকের সহকারী হিসেবে।

প্রেমের ৪ বছর পর ২০০৮ সালের ১৯ মে এই দম্পতি বিয়ে করেন। তাদের ঘরে তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

২০২১ সালের জুলাইয়ে নিজেদের বৈবাহিক সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তাকে (ক্যাশ ওয়ারেন) যতই দেখছি, তার সঙ্গে সময় কাটাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা সত্যিই একে অপরকে উপভোগ করছি। আমাদের দুজনের ক্ষেত্রেই বিষয়টি এক রকম।’

উল্লেখ্য, হলিউডের একটি সংবাদমাধ্যম এই দম্পতির বিচ্ছেদ নিয়ে নিবন্ধ প্রকাশের পরই গত সপ্তাহে বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।

হাসান

বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২৬ এএম
বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’
বরষা ঋতু এলো এলো

২১ জুন, এবারের সংগীত দিবসে প্রকাশিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষা প্রকৃতির বর্ণনাকে কেন্দ্র করে রচিত এই গানটি শিল্পী প্রকাশ করেছেন তার শ্রোতাদের জন্য।

বর্ষাকে কেন্দ্র করে যুগলবন্দীর আদলে করা এই গানটিতে মূলত কন্ঠ এবং সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার। সেতার বাজিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। 

কাজী নজরুল ইসলামের বর্ষার  গান- ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার রাগ ‘মেঘ’ এর সমন্বয়ে অনেকটা যুগলবন্দীর আদলে তৈরী করা হয়েছে কম্পোজিশনটি। 

গানটিতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর। 

গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ। ‘বরষা ঋতু এলো এলো’ গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল (Covered by Shraban এবং Barnali Sarkar) ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে। 

সংশ্লিষ্ট শিল্পীরা জানান, সংগীতের মানুষ হিসেবে বিশ্ব সংগীত দিবস একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি বর্ষার গানও আমাদের মনকে প্রানবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয় সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে। নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরী করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা। 

বাংলা ঋতুচক্রে বর্ষা একটি বিশেষ অনুভূতির নাম। রুক্ষ গ্রীষ্মকে পরাজিত করে ঋতুচক্রে বর্ষা আসে বিজয়ীর বেশে। তার বিজয়োৎসবে বাদিত হয় মেঘের গুরু গুরু গম্ভীর নাদ। যা আনন্দ ডম্বরু হয়ে বাজে প্রতিটি হৃদয়ে। সেই অনুভূতিকে কেন্দ্র করেই বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হওয়া ‘বরষা ঋতু এলো এলো’ গানটি বর্ষাবরণের সাংস্কৃতিক আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে সংগীতপ্রেমীদের প্রত্যাশা।আর এই নজরুল সংগীতটি বাংলা গানের শ্রোতাদের জন্য হতে পারে বর্ষার এক অনন্য সংগীত উপহার।

নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে ব্যবসায়ী মির্জা আবুল বাশারের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন এই তারকা নায়িকা।
গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।
বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’
এছাড়া মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন এই নায়িকা। 
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। 

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে বাংলাদেশের সংগীত তারকা হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। কোক স্টুডিও বাংলায় এটিই হাবিবের প্রথম গান। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। 
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।

মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার, ২৩ জুন সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। 
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাকির হোসেন দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরেই নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন।

কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম
কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে। দীর্ঘদিন পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে জনমনে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ন করার পাশাপাশি সংঘর্ষের কারণ হতে পারে। এ কারণে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং আদালতের কাছে পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মে আদালত সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।